Gournadi24.com
গৌরনদী ২৪ ডটকম | logo
ঢাকা, ২২শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ | ৮ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ
    • প্রচ্ছদ
    • প্রধান সংবাদ
    • গৌরনদী
    • বরিশাল
    • সারাদেশ
    • খেলা
    • বিনোদন
    • সম্পাদকীয়
    • বাংলা কনভার্টার
    • ইমেজ অপ্টিমাইজেশন
    • প্রচ্ছদ
    • প্রধান সংবাদ
    • গৌরনদী
    • বরিশাল
    • সারাদেশ
    • খেলা
    • বিনোদন
    • সম্পাদকীয়
    • বাংলা কনভার্টার
    • ইমেজ অপ্টিমাইজেশন
    মেনু

    বরিশাল

    আগৈলঝাড়ায় গৈলা বাজার কীর্ত্তন ও পূজা উদযাপন কমিটি গঠন

    | ১৮:১৮, জানুয়ারি ২১ ২০২০ মিনিট


    নিজস্ব প্রতিবেদক, গৌরনদী২৪ ডটকম ঃ বরিশালের আগৈলঝাড়ায় গৈলা বাজার কীর্ত্তন ও পূজা উদযাপন কমিটি গঠন হয়েছে। নতুন কমিটির সভাপতি হয়েছেন গৈলা বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি সুশান্ত কর্মকার ও সাধারন সম্পাদক হয়েছেন উপজেলা এনজিও সমন্বয় পরিষদের সাধারন সম্পাদক ও হোমল্যান্ড এনজিওর নির্বাহী পরিচালক কাজল দাশ গুপ্ত।

    উপজেলার ঐতিহ্যবাহী গৈলা বাজার চালের টলঘরে গৈলার সনাতন ধর্মাবলম্বীদের উপস্থিতিতে সভাপতি সুশান্ত কর্মকারের সভাপতিত্বে গৈলা বাজার কীর্ত্তন ও পূজা উদযাপন কমিটি গঠন, শোক প্রস্তাব, বিগত তিন বছরের আয়-ব্যায়ের হিসাব, কমিটি বিলুপ্তকরন ও নতুন কমিটি গঠনের লক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় বক্তব্য রাখেন কোষাধ্যক্ষ মহিৎ লাল মন্টু, সন্তোষ কর্মকার, মহাদেব শীল, দিলীপ কর্মকার, সকোজ মন্ডল, মহাদেব মন্ডল, বাপ্পি কর্মকার, সুজয় দাস, নেপাল কর্মকার, দিপক কর্মকারসহ আরো অনেকে বক্তব্য রাখেন।
    বার্ষিক সাধারণ সভায় সর্বসম্মতিক্রমে উপদেষ্টা পরিষদে রয়েছেন অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক তারক চন্দ্র দে, স্বপন কুমার মন্ডল, ব্যবসায়ী সমীর ভদ্র, বিবেক কর্মকার, প্রহলাদ দাসসহ আরো অনেকে। শেষে বার্ষিক সাধারণ সভায় সর্বসম্মতিক্রমে এক বছরের জন্য সুশান্ত কর্মকার সভাপতি ও কাজল দাশ গুপ্তকে সাধারন সম্পাদক করে ৫১ সদস্যর কমিটি গঠন করা হয়।

    Post Views: ৩৭

    Share this:

    • Click to share on Facebook (Opens in new window) Facebook
    • Click to share on X (Opens in new window) X

    সংশ্লিষ্ট খবর

    • গৌরনদীতে অবাধে চলছে ইলিশের পোনা বিক্রি
    • ‎গৌরনদীতে সাংবাদিকদের সম্মানে জামাত ইসলামীর আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত
    • গৌরনদী উপজেলার বেজহার গ্রামে ব্র‍্যাকের স্বপ্নসারথি কিশোরীদের সেশন পরিদর্শন
    • গৌরনদীতে তথ্য ও সম্প্রচার মন্ত্রীর সঙ্গে উপজেলা প্রশাসনের মতবিনিময় সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত
    • গৌরনদীতে নবীন বরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান এবং হাইজিং কার্ণারের উদ্বোধন  
    • ‎‎গৌরনদীতে ভোটগ্রহণ কর্মকর্তাদের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত
    Top