Gournadi24.com
গৌরনদী ২৪ ডটকম | logo
ঢাকা, ১২ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৯শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ
    • প্রচ্ছদ
    • প্রধান সংবাদ
    • গৌরনদী
    • বরিশাল
    • সারাদেশ
    • খেলা
    • বিনোদন
    • সম্পাদকীয়
    • বাংলা কনভার্টার
    • ইমেজ অপ্টিমাইজেশন
    • প্রচ্ছদ
    • প্রধান সংবাদ
    • গৌরনদী
    • বরিশাল
    • সারাদেশ
    • খেলা
    • বিনোদন
    • সম্পাদকীয়
    • বাংলা কনভার্টার
    • ইমেজ অপ্টিমাইজেশন
    মেনু

    গৌরনদী

    ভাষা সৈনিক কাজী গোলাম মাহবুবের ফাউন্ডেশনের উদ্যোগে ২শ শিক্ষার্থীকে শীত বস্ত্র বিতরন

    | ১৫:৪৭, জানুয়ারি ০৬ ২০২০ মিনিট


    নিজস্ব প্রতিবেদক, গৌরনদী২৪ ডটকম/
    ১৯৫২ সালের সর্বদলীয় রাষ্ট্র ভাষা সংগ্রাম পরিষদের আহবায়ক কাজী গোলাম মাহবুব ওরফে ছরু কাজীর স্মৃতি রক্ষায় প্রতিষ্ঠিত ভাষা সৈনিক কাজী গোলাম মাহবুব ফাউন্ডেশনের উদ্যোগে সোমবার গৌরনদীর লাখেরাজ কসবা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ২শ শিক্ষার্থীদের শীতের সোয়েটার বিতরন করা হয়।

    এ উপলক্ষে সকাল ১১টায় বিদ্যালয় মাঠে শিক্ষার্থী ও অভিভাবক সমাবেশে সভাপতিত্ব করেন বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি হাসান মোহাম্মদ জাকির । অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী শিক্ষা অফিসার মোঃ বদিউজ্জামান, পরিমল হাওলাদার, পৌর কাউন্সিলর কাজী তৌফিক ইকবাল সজল, ভাষা সৈনিক কাজী গোলাম মাহবুব ফাউন্ডেশনের সাধারন সম্পাদক, গৌরনদী বিআরডিবির সাবেক চেয়ারম্যান সিনিয়র সাংবাদিক জহুরুল ইসলাম জহির, সহ-সভাপতি কাজী নুরুল মতিন মাসুক, গৌরনদী রিপোটার্স ইউনিটির সভাপতি পলাশ তালুকদার, সাবেক সভাপতি খায়রুল ইসলাম, সম্পাদক এস, এম, মিজান, শিক্ষক সমিতির সভাপতি সেলিম আহম্মেদ, উত্তর রামসিদ্ধি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল মতিন, পূর্ব বাউরগাতির প্রধান শিক্ষক মমতাজ বেগম, কাঠালতলীর প্রধান শিক্ষক মোঃ দেলোয়ার হোসেন, দক্ষিন মাদ্রার প্রধান শিক্ষক সুভাস চন্দ্র ঢালী, নীলখোলার প্রধান শিক্ষক নুরুননাহার বেগম, কটকস্থলের প্রধান শিক্ষক মন্দ্রীরা রানী, টরকীর চর প্রধান শিক্ষক কামরুল ইসলাম, ধানডোবা প্রধান শিক্ষক সালেহা আক্তার। বক্তব্য রাখেন লাখেরাজ কসবা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক কতুব উদ্দিন, সিনিয়র প্রাক্তন শিক্ষক সেকেন্দার আলী, সহকারী শিক্ষক কাজী শারমিন, আসমা আক্তার, সফিকুল ইসলাম ও চঞ্চলা সরকার প্রমূখ । আলোচনা শেষে শিক্ষার্থীদের হাতে শীতের সোয়েটার তুলে দেন অতিথিরা।

    Post Views: ৩১

    Share this:

    • Click to share on Facebook (Opens in new window) Facebook
    • Click to share on X (Opens in new window) X

    সংশ্লিষ্ট খবর

    • গৌরনদী পৌর এলাকায় স্বপনের উঠান বৈঠক, পথসভা ও গণসংযোগ
    • আগৈলঝাড়ায়জহির উদ্দিন স্বপনের গণসংযোগেসংখ্যালঘু জনতার ঢল
    • ‎প্রতিবন্ধী ব্যক্তিদের জন্য অন্তর্ভুক্তিমূলক ভোটার শিক্ষা বিষয়ে গৌরনদীতে লার্নিং শেয়ারিং সভা
    • গৌরনদীতে জহির উদ্দিন স্বপনের নির্বাচনী জনসভায় জনতার ঢল
    • তারেক জিয়ার সালাম নিন ফুটবল মার্কায় ভোট দিন  শ্লোগানকে কেন্দ্র করে  গৌরনদীতে  দুই পক্ষের হাতাহাতি
    • ধানের র্শীষকে বিজয় করতে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে ………. জহির উদ্দিন স্বপন
    • দলীয় শৃংখলা ভঙ্গ ও দলের পরিপন্থি কাজ করায় ইঞ্জিনিয়ার আব্দুস সোবাহান দল থেকে বহিস্কার
    Top