Gournadi24.com
গৌরনদী ২৪ ডটকম | logo
ঢাকা, ২২শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ | ৮ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ
    • প্রচ্ছদ
    • প্রধান সংবাদ
    • গৌরনদী
    • বরিশাল
    • সারাদেশ
    • খেলা
    • বিনোদন
    • সম্পাদকীয়
    • বাংলা কনভার্টার
    • ইমেজ অপ্টিমাইজেশন
    • প্রচ্ছদ
    • প্রধান সংবাদ
    • গৌরনদী
    • বরিশাল
    • সারাদেশ
    • খেলা
    • বিনোদন
    • সম্পাদকীয়
    • বাংলা কনভার্টার
    • ইমেজ অপ্টিমাইজেশন
    মেনু

    বরিশাল

    আগৈলঝাড়ায় ৫ বস্তা গাঁজাসহ শীর্ষ নারী মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

    | ২১:৪০, ডিসেম্বর ১৪ ২০১৯ মিনিট


    নিজস্ব প্রতিবেদক, গৌরনদী২৪ ডটকম/
    বরিশালের আগৈলঝাড়া উপজেলার গৈলা ইউনিয়নের উত্তর শিহিপাশা গ্রামে শুক্রবার বরিশাল র‌্যাব-৮র সদস্যরা অভিযান চালিয়ে ৫ বস্তা গাঁজাসহ পুলিশের তালিকাভূক্ত শীর্ষ নারী মাদক ব্যবসায়ীকে আটক করেছে । এ ঘটনায় শুক্রবার বরিশাল র‌্যাব-৮র ডিএডি মো. আনোয়ারুল ইসলাম বাদি হয়ে আগৈলঝাড়া থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করেছে। শনিবার আসামি আদালতের মাধ্যমে বরিশাল কেন্দ্রীয় কারাগারে পাঠানো হয়েছে।

    আগৈলঝাড়া থানার পরিদর্শক (তদন্ত) মোঃ নকিব আকরাম জানান, গোপন সংবাদের ভিত্তিতে বরিশাল র‌্যাব-৮র সদস্যরা আগৈলঝাড়া উপজেলার গৈলা ইউনিয়নের উত্তর শিহিপাশা গ্রামের মো. আলী আকবর শিকদারের বাড়িতে শুক্রবার অভিযান চালান। র‌্যাব সদস্যদের উপস্থিতি টের পেয়ে পুলিশের তালিকাভূক্ত শীর্ষ মাদক ব্যবসায়ী শাহানাজ বেগম (৪২) পালিয়ে যাওয়ার চেষ্টা করে। এ সময় র‌্যাব ধাওয়া করে তাকে আটক করেছে। দীর্ঘ সময় র‌্যাবের জিজ্ঞাসাবাদের এক পর্যায়ে শাহনাজের দেয়া জবাববন্দি অনুযায়ি বসত ঘরে উত্তর পাশে মাটি খুড়ে মাটির নিচ থেকে পাঁচটি প্লাস্টিকের বস্তায় বিশেষভাবে মোড়ানো ১০৬ দশমিক ৩ কেজি গাঁজা উদ্ধার করে। এ ঘটনায় বরিশাল র‌্যাব-৮র ডিএডি মো. আনোয়ারুল ইসলাম বাদি হয়ে আগৈলঝাড়া থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করেছে। শনিবার আসামি আদালতের মাধ্যমে বরিশাল কেন্দ্রীয় কারাগারে পাঠানো হয়েছে।

    Post Views: ৩৭

    Share this:

    • Click to share on Facebook (Opens in new window) Facebook
    • Click to share on X (Opens in new window) X

    সংশ্লিষ্ট খবর

    • গৌরনদীতে অবাধে চলছে ইলিশের পোনা বিক্রি
    • ‎গৌরনদীতে সাংবাদিকদের সম্মানে জামাত ইসলামীর আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত
    • গৌরনদী উপজেলার বেজহার গ্রামে ব্র‍্যাকের স্বপ্নসারথি কিশোরীদের সেশন পরিদর্শন
    • গৌরনদীতে তথ্য ও সম্প্রচার মন্ত্রীর সঙ্গে উপজেলা প্রশাসনের মতবিনিময় সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত
    • গৌরনদীতে নবীন বরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান এবং হাইজিং কার্ণারের উদ্বোধন  
    • ‎‎গৌরনদীতে ভোটগ্রহণ কর্মকর্তাদের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত
    Top