Gournadi24.com
গৌরনদী ২৪ ডটকম | logo
ঢাকা, ২২শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ | ৮ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ
    • প্রচ্ছদ
    • প্রধান সংবাদ
    • গৌরনদী
    • বরিশাল
    • সারাদেশ
    • খেলা
    • বিনোদন
    • সম্পাদকীয়
    • বাংলা কনভার্টার
    • ইমেজ অপ্টিমাইজেশন
    • প্রচ্ছদ
    • প্রধান সংবাদ
    • গৌরনদী
    • বরিশাল
    • সারাদেশ
    • খেলা
    • বিনোদন
    • সম্পাদকীয়
    • বাংলা কনভার্টার
    • ইমেজ অপ্টিমাইজেশন
    মেনু

    গৌরনদী

    উজিরপুরে নিখোঁজের এক বছর পর যুবকের কঙ্কাল উদ্ধার

    | ১৮:৪৫, ডিসেম্বর ০৫ ২০১৯ মিনিট


    নিজস্ব প্রতিবেদক, গৌরনদী২৪ ডটকম/ বরিশালের উজিরপুর উপজেলার ভবানীপুর বাজারের ব্যবসায়ী নিখোঁজের এক বছর পর বৃহস্পতিবার ভবানীপুরের একটি জঙ্গলের ডোবার পাশ থেকে কঙ্কাল উদ্ধার করেছে পুলিশ। এ সময় ব্যবসায়ীর পরিধেয় জ্যাকেট, মোবাইল, মানিব্যাগ ও জাতীয় পরিচয়পত্র উদ্ধার করেছে পুলিশ।

    উজিরপুর মডেল থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ জিয়াউল আহসান জানান, উজিরপুর উপজেলার ওটরা ইউনিয়নের ওটরা গ্রামের হালিম হাওলাদারের ছেলে ও ভবানীপুর বাজারের ব্যবসায়ী কাওছার হাওলাদার (৩৫) ২০১৮ সালের ২৭ ডিসেম্বর নিখোঁজ হন। স্বজনরা বিভিন্ন স্থানে ও আত্মীয় স্বজনের বাড়িতে খোজাখুজি করে তার সন্ধান পাননি। গতকাল বৃহস্পতিবার স্থানীয় এক নারী ভানীপুর গ্রামের কাজী বাড়ির বাগানে লাকরি সংগ্রহ করতে গিয়ে ডোবার পাশে একটি জ্যাকেট দেখতে পান। জ্যাকেটটি ধরতেই তাতে মোড়ানো মানুষের কঙ্কাল দেখতে পায়। এ সময় স্থানীয় লোকজনকে খবর দিলে স্থানীয়রা উজিরপুর মডেল থানা পুলিশকে খবর দেন। পুলিশ ঘটনাস্থলে পৌছে কঙ্কাল ও কঙ্কালে জড়ানো থাকা জ্যাকেট, জাতীয় পরিচয় পত্র, মানিব্যাগ ও মোবাইল উদ্ধার করা হয়। কঙ্কালের সঙ্গে উদ্ধারকৃত মালামাল দেখে পরিবারের লোকজন প্রাথমিকভাবে ব্যবসায়ী কাওছারের লাশ বলে সনাক্ত করেছে। বিষয়টি তদন্ত ছাড়া এটি হত্যা না আত্মহত্যা তা স্পষ্টভাবে বলা যাচ্ছে না। তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়া হবে।

    Post Views: ৩০

    Share this:

    • Click to share on Facebook (Opens in new window) Facebook
    • Click to share on X (Opens in new window) X

    সংশ্লিষ্ট খবর

    • গৌরনদী কেন্দ্রীয় ঈদগা ময়দানে তথ্যমন্ত্রীর নামাজ আদায়, গনমানুষের সাথে শুভেচ্ছা বিনিময়
    • গৌরনদীতে সাংবাদিকদের সম্মানে জেলা বিএনপি নেতার ইফতার মাহফিল
    •  গৌরনদী প্রেসক্লাবের  ইফতার মাহফিলে তথ্যমন্ত্রী, আস্থাহীন বিটিবির প্রতি মানুষের আস্থা ফিরিয়ে আনাই বড় চ্যালেঞ্জ
    • ভাষা সৈনিক কাজী গোলাম মাহবুবের ২০তম মৃত্যুবার্ষিকী আজ
    • বরিশাল-ঢাকা মহাসড়কে ঈদে যানচলাল স্বাভাবিক রাখতে কাজ করছে যৌথ বাহিনী
    • গৌরনদী পৌর বিএনপি নেতার উদ্যোগে বাবা-মায়ের জন্য দোয়া ও ইফতার মাহফিল
    • নলচিড়া সার্বজনীন পূজা উদযাপন পরিষদের সভাপতি ও সমাজসেবক বাবু তাপস বনিক গুরুতর  অসুস্থ্য
    Top