Gournadi24.com
গৌরনদী ২৪ ডটকম | logo
ঢাকা, ২২শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ | ৮ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ
    • প্রচ্ছদ
    • প্রধান সংবাদ
    • গৌরনদী
    • বরিশাল
    • সারাদেশ
    • খেলা
    • বিনোদন
    • সম্পাদকীয়
    • বাংলা কনভার্টার
    • ইমেজ অপ্টিমাইজেশন
    • প্রচ্ছদ
    • প্রধান সংবাদ
    • গৌরনদী
    • বরিশাল
    • সারাদেশ
    • খেলা
    • বিনোদন
    • সম্পাদকীয়
    • বাংলা কনভার্টার
    • ইমেজ অপ্টিমাইজেশন
    মেনু

    প্রধান সংবাদ

    আগৈলঝাড়ায় অপহরন মামলার তিন আসামি গ্রেপ্তার, অপহৃতা কলেজ ছাত্রী উদ্ধার

    | ২০:০০, ডিসেম্বর ০৪ ২০১৯ মিনিট


    নিজস্ব প্রতিবেদক, গৌরনদী২৪ ডটকম/ বরিশালের আগৈলঝাড়ার কলেজ ছাত্রীকে (১৯) অপহরন মামলার এজাহারভূক্ত তিন আসামিকে আগৈলঝাড়া থানা পুলিশ মঙ্গলবার রাতে গ্রেপ্তার করেছে। বুধবার অপহৃতাকে ডাক্তারী পরীক্ষার জন্য বরিশাল শের ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ও আসামিদের অদালতের মাধ্যমে বরিশাল কেন্দ্রীয় কারাগারে পাঠানো হয়েছে।

    আগৈলঝাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ আফজাল হোসেন জানান, গত ২০ নভেম্বর সকালে আগৈলঝাড়া উপজেলার রাজিহার ইউনিয়নের রাংতা গ্রামের ব্যবসায়ীর কন্যা ও সরকারি গৌরনদী কলেজ ছাত্রী (১৯) কলেজে যাওয়ার জন্য বাড়ি থেকে বের হন । সকাল সাড়ে ৯টার দিকে রাজিহার-গৌরনদী সড়কের রাংতা নামক স্থানে পৌছলে একই গ্রামের ইউসুফ শিকাদের ছেলে বখাটে ফোরকান শিকদারের (২২)নেতৃত্বে সহযোগীদের নিয়ে অস্ত্রের মুখে জিম্মি করে কলেজ ছাত্রীকে অপহরন করে মটর সাইকেলযোগে নিয়ে যায়। এ ঘটনায় ওই দিন অপহৃতার বাবা বাদি হয়ে নারী ও শিশু নির্যাতন দমন আইনে আগৈলঝাড়া থানায় তিন জনের নাম উল্লেখসহ ৪/৫ জনকে আসামি করে একটি অপহরন মামলা করেন। মামলার আসামিরা পলাতক ছিল। মঙ্গলবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ উপজেলার রাজিহার এলাকায় অভিযান চালিয়ে ফোরকান শিকদার (২২), আরিফ হোসেন (২০) ও আলামিন শিকদারকে (২১) গ্রেপ্তার করেছে। বুধবার ভিকটিমকে ডাক্তারী পরীক্ষঅর জন্য বরিশাল শের ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। একই সঙ্গে আসামিদের আদালতের মাধ্যমে বরিশাল কেন্দ্রীয় কারাগারে পাঠানো হয়েছে।

    Post Views: ৩৬

    Share this:

    • Click to share on Facebook (Opens in new window) Facebook
    • Click to share on X (Opens in new window) X

    সংশ্লিষ্ট খবর

    • গৌরনদী কেন্দ্রীয় ঈদগা ময়দানে তথ্যমন্ত্রীর নামাজ আদায়, গনমানুষের সাথে শুভেচ্ছা বিনিময়
    • গৌরনদীতে সাংবাদিকদের সম্মানে জেলা বিএনপি নেতার ইফতার মাহফিল
    •  গৌরনদী প্রেসক্লাবের  ইফতার মাহফিলে তথ্যমন্ত্রী, আস্থাহীন বিটিবির প্রতি মানুষের আস্থা ফিরিয়ে আনাই বড় চ্যালেঞ্জ
    • ভাষা সৈনিক কাজী গোলাম মাহবুবের ২০তম মৃত্যুবার্ষিকী আজ
    • গৌরনদী পৌর বিএনপি নেতার উদ্যোগে বাবা-মায়ের জন্য দোয়া ও ইফতার মাহফিল
    • নলচিড়া সার্বজনীন পূজা উদযাপন পরিষদের সভাপতি ও সমাজসেবক বাবু তাপস বনিক গুরুতর  অসুস্থ্য
    • আন্তর্জাতিক মানবিক সংস্থার উদ্যোগে গৌরনদীতে ইফতার মাহফিল
    Top