Gournadi24.com
গৌরনদী ২৪ ডটকম | logo
ঢাকা, ২২শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ | ৮ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ
    • প্রচ্ছদ
    • প্রধান সংবাদ
    • গৌরনদী
    • বরিশাল
    • সারাদেশ
    • খেলা
    • বিনোদন
    • সম্পাদকীয়
    • বাংলা কনভার্টার
    • ইমেজ অপ্টিমাইজেশন
    • প্রচ্ছদ
    • প্রধান সংবাদ
    • গৌরনদী
    • বরিশাল
    • সারাদেশ
    • খেলা
    • বিনোদন
    • সম্পাদকীয়
    • বাংলা কনভার্টার
    • ইমেজ অপ্টিমাইজেশন
    মেনু

    গৌরনদী

    গৌরনদীর তিন ছাত্রলীগ নেতার বহিস্কারাদেশ প্রত্যহার

    | ১৫:৫৭, ডিসেম্বর ০১ ২০১৯ মিনিট


    নিজস্ব প্রতিবেদক, গৌরনদী২৪ ডটকম/ বরিশালের গৌরনদী উপজেলা সাব-রেজিষ্টার কার্যালয়ে হামলার অভিযোগ সাময়িকভাবে ছাত্রলীগ থেকে বহিস্কৃত তিন ছাতলীগ নেতার বহিস্কারাদেশ গত শনিবার রাতে প্রত্যাহার করেছে বরিশাল জেলা ছাত্রলীগ। বরিশাল জেলা ছাত্রলীগের সভাপতি ও সাধারন সম্পাদক স্বক্ষরিত এক চিঠিতে এক বহিস্কারাদেশ প্রত্যাহার করা হয়।

    বরিশাল জেলা ছাত্রলীগের সভাপতি মোঃ হেমায়েত উদ্দিন ও সাধারন সম্পাদক আব্দুর রাজ্জাক স্বাক্ষরিত পত্রে বলা হয়, সরকারি কাজে বাঁধাদান ও ভাঙচুরের অভিযোগে গত ২৭ আগষ্ট সরকারি গৌরনদী কলেজ ছাত্রলীগের সভাপতি সাখাওয়াৎ হোসেন ওরফে সুজন, কলেজ ছাত্রলীগের সাবেক সভাপতি ও ছাত্র সংসদের সাবেক ভিপি সুমন মাহমুদ ও গৌরনদী পৌর ছাত্রলীগের সভাপতি মিলন খলিফাকে ছাত্রলীগ থেকে সাময়িকভাবে বহিস্কার করা হয়। পরবর্র্তিতে তিন ছাত্রলীগ নেতা শোকজ ও একটি তদন্ত কমিটি গঠন করা হয়। তিন নেতার শোকজের জবাবে সন্তুষ্ঠি হয়ে ও তদন্ত কমিটির তদন্ত প্রতিবেদনে অভিযোগ মিথ্যা প্রমানিত হওয়ায় বহিস্কারাদেশ প্রত্যহার করে নেওয়া হয়েছে।
    উল্লেখ্য গত ২৫ আগষ্ট গৌরনদী উপজেলা সাব-রেজিষ্টার কার্যালয়ে হামলা ভাঙচুর করার অভিযোগে গৌরনদী সাব-রেজিষ্টার মুবাশ্বেরা সিদ্দিকা বাদি হয়ে তিন ছাত্রলীগ নেতার নামোউল্লেকসহ ১৫ জনকে আসামি করে একটি মামলা দায়ের করেছিল। ওই ঘটনা মিডিয়ার প্রকাশিত হওয়ার পরে তাদের বহিস্কার করা হয়েছিল।

    Post Views: ৪৮

    Share this:

    • Click to share on Facebook (Opens in new window) Facebook
    • Click to share on X (Opens in new window) X

    সংশ্লিষ্ট খবর

    • গৌরনদী কেন্দ্রীয় ঈদগা ময়দানে তথ্যমন্ত্রীর নামাজ আদায়, গনমানুষের সাথে শুভেচ্ছা বিনিময়
    • গৌরনদীতে সাংবাদিকদের সম্মানে জেলা বিএনপি নেতার ইফতার মাহফিল
    •  গৌরনদী প্রেসক্লাবের  ইফতার মাহফিলে তথ্যমন্ত্রী, আস্থাহীন বিটিবির প্রতি মানুষের আস্থা ফিরিয়ে আনাই বড় চ্যালেঞ্জ
    • ভাষা সৈনিক কাজী গোলাম মাহবুবের ২০তম মৃত্যুবার্ষিকী আজ
    • বরিশাল-ঢাকা মহাসড়কে ঈদে যানচলাল স্বাভাবিক রাখতে কাজ করছে যৌথ বাহিনী
    • গৌরনদী পৌর বিএনপি নেতার উদ্যোগে বাবা-মায়ের জন্য দোয়া ও ইফতার মাহফিল
    • নলচিড়া সার্বজনীন পূজা উদযাপন পরিষদের সভাপতি ও সমাজসেবক বাবু তাপস বনিক গুরুতর  অসুস্থ্য
    Top