Gournadi24.com
গৌরনদী ২৪ ডটকম | logo
ঢাকা, ২৬শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৩ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
    • প্রচ্ছদ
    • প্রধান সংবাদ
    • গৌরনদী
    • বরিশাল
    • সারাদেশ
    • খেলা
    • বিনোদন
    • সম্পাদকীয়
    • বাংলা কনভার্টার
    • ইমেজ অপ্টিমাইজেশন
    • প্রচ্ছদ
    • প্রধান সংবাদ
    • গৌরনদী
    • বরিশাল
    • সারাদেশ
    • খেলা
    • বিনোদন
    • সম্পাদকীয়
    • বাংলা কনভার্টার
    • ইমেজ অপ্টিমাইজেশন
    মেনু

    গৌরনদী

    গৌরনদীতে কথিত জ্বীনের বাদশা গ্রেফতার মামলা দায়ের

    | ২০:২৮, নভেম্বর ২৯ ২০১৯ মিনিট


    নিজস্ব প্রতিবেদক, গৌরনদী২৪ ডটকম/ বরিশালের গৌরনদীতে অভিযুক্ত প্রতারক হারেজ সরদার (৩০) নামের এক কথিত জ্বিনের বাদশাকে গ্রেফতার করেছে থানা পুলিশ। শুক্রবার ভোররাত ৩ টার দিকে উপজেলার কটকস্থল গ্রামের সাউদের খালপাড় নামকস্থান থেকে তাকে গ্রেফতার করা হয়। এ ঘটনায় উপজেলার দক্ষিণ বাউরগাতি গ্রামের প্রতারিত বাসিন্দা ও টরকী বন্দরের ব্যবসায়ী আকবর আলী মীর বাদি হয়ে অভিযুক্ত ৪ প্রতারকের নামোল্লেখসহ ৬ জনকে আসামি করে শুক্রবার সকালে গৌরনদী থানায় একটি মামলা দায়ের করেছেন।
    মামলার তদন্তকারী কর্মকর্তা ও গৌরনদী থানার এস.আই মোঃ আনিসুজ্জামান জানান, উপজেলার কটকস্থল গ্রামের সাউদের খালপাড় নামকস্থানের সিরাজ সরদারের পুত্র অভিযুক্ত প্রতারক হারেজ সরদার (৩০) ও তার সহযোগীদের নিয়ে মুঠোফোনে কণ্ঠ পরিবর্তন করে জ্বিনের বাদশা পরিচয় দিয়ে বিভিন্ন লোকের কাছ থেকে লাখ লাখ টাকা হাতিয়ে নেয়। সম্প্রতি প্রতারক হারেজ সরদার মুঠোফোনে কন্ঠ পরিবর্তন করে নিজেকে জ্বীনের বাদশা পরিচয় দিয়ে উপজেলার টরকী বন্দরের ব্যবসায়ী আকবর আলী মীরের কাছ থেকে বিভিন্ন সময়ে ১০ লাখ ৬০ হাজার টাকা হাতিয়ে নেয়। মুঠোফোনের কললিষ্টের সূত্র ধরে ও বিভিন্ন কৌশল অবলম্বন করে থানা পুলিশ শুক্রবার ভোররাতে কটকস্থল গ্রাম থেকে অভিযুক্ত প্রতারক ও কথিত জ্বিনের বাদশা হারেজ সরদারকে গ্রেফতার করে। এ ঘটনায় উপজেলার দক্ষিণ বাউরগাতি গ্রামের প্রতারিত ব্যবসায়ী আকবর আলী মীর বাদি হয়ে অভিযুক্ত ৪ প্রতারকের নামোল্লেখসহ ৬ জনকে আসামি করে গতকাল শুক্রবার সকালে গৌরনদী থানায় একটি মামলা দায়ের করেছে। কথিত জ্বিনের বাদশা হারেজ সরদারের সহযোগীদের গ্রেফতারের চেষ্টা চলছে বলে মামলার তদন্তকারী কর্মকর্তা আনিসুজ্জামান জানান।

    Post Views: ৬৮

    Share this:

    • Click to share on Facebook (Opens in new window) Facebook
    • Click to share on X (Opens in new window) X

    সংশ্লিষ্ট খবর

    •  গৌরনদীতে বিএনপি নেতার  উপর হামলা, অফিস ভাঙচুরের অভিযোগ
    • গৌরনদী –আগৈলঝাড়ার বিএনপি নেতাকর্মির উদ্দেশ্যে  …তথ্য ও  সমাপ্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন “রাষ্ট্রের স্বার্থে আপনারা আমাকে উৎসর্গ করেছেন”
    • ভাষা সৈনিক ফাউন্ডেশনের উদ্যোগে গৌরনদীতে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও ছানি অপারেশ ক্যাম্পের উদ্ধোধন
    • আমাদের সচেতনতার ঘাটতির কারণেঅসংখ্য শিশু হাম-রুবেলায় আক্রান্ত হয়েঅকালে প্রাণ হারাচ্ছে …… তথ্য ও সম্প্রচার মন্ত্রীএম. জহির উদ্দিন স্বপন
    • গৌরনদীতে দারসুল কুরআন সুন্নাহ্ ফাউন্ডেশন’র কমিটি গঠন
    • প্রেসক্লাব সভাপতি জহিরকে হত্যার হুমকির প্রতিবাদে গৌরনদীতে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ
    • প্রকাশিত সংবাদের প্রতিবাদ
    Top