Gournadi24.com
গৌরনদী ২৪ ডটকম | logo
ঢাকা, ২০শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ৭ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
    • প্রচ্ছদ
    • প্রধান সংবাদ
    • গৌরনদী
    • বরিশাল
    • সারাদেশ
    • খেলা
    • বিনোদন
    • সম্পাদকীয়
    • বাংলা কনভার্টার
    • ইমেজ অপ্টিমাইজেশন
    • প্রচ্ছদ
    • প্রধান সংবাদ
    • গৌরনদী
    • বরিশাল
    • সারাদেশ
    • খেলা
    • বিনোদন
    • সম্পাদকীয়
    • বাংলা কনভার্টার
    • ইমেজ অপ্টিমাইজেশন
    মেনু

    গৌরনদী

    গৌরনদীতে আন্তজেলা মোটর সাইকেল চোরচক্রের দুই সদস্য আটক

    | ১৯:১৭, সেপ্টেম্বর ০৪ ২০১৯ মিনিট


    নিজস্ব প্রতিবেদক, গৌরনদূ২৪ ডটকম/ গৌরনদী উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সের সম্মুখ থেকে মোটর সাইকেল চুরির সময় বুধবার দুপুরে আন্তজেলা মোটর সাইকেল চোরচক্রের দুই সদস্যকে স্থানীয়রা গণধোলাই দিয়ে পুলিশের কাছে সোপর্দ করেছে। আটককৃতরা হলো শরীয়তপুর জেলার সখিপুর থানার চরপাইয়াতলী গ্রামের আব্দুল মালেকের পুত্র মোঃ আরিফ মোল্লা ওরফে ওমর (৫০) ও একই জেলার বেদেরগঞ্জ থানার মহিষকান্দি গ্রামের ইউসুফ আলী পুত্র রফিক। এ ঘটনায় গৌরনদী মডেলে থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।
    গৌরনদী মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) গোলাম ছরোয়ার জানান, উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য সহকারী মনিরুজ্জামান মনির ও মোঃ মাহাবুব আলম তাদের ব্যবহৃত মোটর সাইকেল স্বাস্থ্য কমপ্লেক্সের সম্মুখে রেখে অফিসের কাজে দোতালায় যান। এ সময় চোর মোঃ আরিফ ও রফিক মোটর সাইকেলের তালা ভেঙ্গে মনির ও মাহাবুরের মোটর সাইকেল নিয়ে পালিয়ে যাওয়ার সময় স্থানীয় লোকজন চোরদের আটক করে গণধোলাই দিয়ে পুলিশের কাছে সোপর্দ করে। ওসি আরো জানান, ধৃত মোঃ আরিফ মোল্লা ওরফে ওমরের বিরুদ্ধে ঢাকা মেট্রোপুলিটনের পল্টন থানায় একুট চুরি ও সবুজবাগ থানায় একটি ডাকাতি মামলাসহ বিভিন্ন থানায় উভয়ের বিরুদ্ধে একাধিক চুরি ও ডাকাতি মামলা রয়েছে। ধৃতরা আন্তজেলা মোটর সাইকেল চোরচক্রের সদস্য। পুলিশ মোটরসাইকেল চুরির কাজে ব্যবহৃত সরঞ্জামাদি ও একটি মোটর সাইকেল জব্ধ করেন।

    Post Views: ৫৫

    Share this:

    • Click to share on Facebook (Opens in new window) Facebook
    • Click to share on X (Opens in new window) X

    সংশ্লিষ্ট খবর

    • গৌরনদীতে দারসুল কুরআন সুন্নাহ্ ফাউন্ডেশন’র কমিটি গঠন
    • প্রেসক্লাব সভাপতি জহিরকে হত্যার হুমকির প্রতিবাদে গৌরনদীতে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ
    • প্রকাশিত সংবাদের প্রতিবাদ
    • গৌরনদীতে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা ও বার্ষিক মিলাদ-দোয়া অনুষ্ঠিত
    • গৌরনদী উপজেলা প্রশাসনের টরকী বন্দরের অবৈধ উচ্ছেদ অভিযান
    • বাংলা নববর্ষ উপলক্ষে গৌরনদীতে শোভাযাত্রাসহ সাংস্কৃতিক অনুষ্ঠান
    • গৌরনদতে মাদক বিক্রেতা পুলিশ দেখে  ইয়াবা গিলে  অসুস্থ্য
    Top