Gournadi24.com
গৌরনদী ২৪ ডটকম | logo
ঢাকা, ১৪ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ | ১লা চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ
    • প্রচ্ছদ
    • প্রধান সংবাদ
    • গৌরনদী
    • বরিশাল
    • সারাদেশ
    • খেলা
    • বিনোদন
    • সম্পাদকীয়
    • বাংলা কনভার্টার
    • ইমেজ অপ্টিমাইজেশন
    • প্রচ্ছদ
    • প্রধান সংবাদ
    • গৌরনদী
    • বরিশাল
    • সারাদেশ
    • খেলা
    • বিনোদন
    • সম্পাদকীয়
    • বাংলা কনভার্টার
    • ইমেজ অপ্টিমাইজেশন
    মেনু

    গৌরনদী

    গরুর সাথে শত্রুতা

    | ২১:১৪, এপ্রিল ২৭ ২০১৬ মিনিট

    নিজস্ব প্রতিবেদক, গৌরনদী২৪ ডটকম ঃ পূর্ব শত্রুতার জের ধরে বরিশালের গৌরনদী পৌর সদরে একটি গরুকে পিটিয়ে হত্যা করেছে প্রতিপক্ষের লোকজন। এ ঘটনায় গতকাল বুধবার গৌরনদী মডেল থানায় লিখিত অভিযোগ করেছেন গরুর মালিক।

    স্থানীয়রা জানান, গৌরনদী পৌর সদরের গেরাকুল মহল্লার আ. মান্নান হাজীর পুত্র মো. কালাম হাজীর সঙ্গে একই গ্রামের মমিন উদ্দিন মোল্লার পুত্র কাজল মোল্লার দীর্ঘদিন যাবত বিরোধ চলে আসছিল। গত ২৪ এপ্রিল কালাম হাজীর গৃহপালিত গরু কাজল মোল্লার ডেড়স ক্ষেতে ঢুকে সবজীর ক্ষতি সাধন করেন। এতে কাজল মোল্লা ক্ষিপ্ত হন। কালাম হাজী অভিযোগ করেন, কাজলের ক্ষেতে গরু যাওয়ায় গরুটি ধরে নিয়ে গাছের সাথে বেধে বেদমভাবে পিটিয়ে গুরুতরভাবে আহত করে মূমূর্ষ অবস্থায় ছেড়ে দেয়। তিনি উপজেলা প্রানী সম্পদ কার্যালয়ে চিকিৎসা করান। চিকিৎসাধীন অবস্থায় গতকাল বুধবার সকালে গরুটি মারা যান। গরুটির আনুমানিক মূল্য ৪০ হাজার টাকা। অভিযোগের ব্যাপারে কাজল মোল্লা বলেন, পেটানোর কারনে গরুটি মারা যায়নি। গরুটি আগেই অসুস্থ ছিল। এ ঘটনায় কালাম হাজী বাদি হয়ে গতকাল বুধবার কাজল মোল্লাকে অভিযুক্ত করে গৌরনদী থানায় অভিযোগ দাখিল করেছে। গৌরনদী উপজেলা প্রানী সম্পদ কর্মকর্তা ডাঃ আশুতোষ রায় বলেন, আঘাতজনিত কারনে গরুটির মৃত্যু হয়েছে। এ প্রসঙ্গে গৌরনদী মডেল থানার পরিদর্শক (তদন্ত) এস,এম, অফজাল হোসেন বলেন, তদন্ত সাপেক্ষে আসামিদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে।

    Post Views: ৩১

    Share this:

    • Click to share on Facebook (Opens in new window) Facebook
    • Click to share on X (Opens in new window) X

    সংশ্লিষ্ট খবর

    • গৌরনদীতে অবাধে চলছে ইলিশের পোনা বিক্রি
    • গৌরনদীতে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস উপলক্ষে র‌্যালী ও আলোচনা সভা
    • গৌরনদীতে আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত
    • গৌরনদীতে হাতুরে চিকিৎসকের ইনজেকশনে যুবকের মৃত্যু
    • গৌরনদী ডিবেটিং সোসাইটির উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
    • গৌরনদীতে বাস-মাইক্রোবাসের সংঘর্ষে নিহত-২
    • গৌরনদীতে বায়োগ্যাস প্ল্যান্ট স্থাপনে উদ্বুদ্ধকরণ  বিষয়ক দুইদিন ব্যাপি প্রশিক্ষণের উদ্বোধন
    Top