Gournadi24.com
গৌরনদী ২৪ ডটকম | logo
ঢাকা, ২২শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ৯ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
    • প্রচ্ছদ
    • প্রধান সংবাদ
    • গৌরনদী
    • বরিশাল
    • সারাদেশ
    • খেলা
    • বিনোদন
    • সম্পাদকীয়
    • বাংলা কনভার্টার
    • ইমেজ অপ্টিমাইজেশন
    • প্রচ্ছদ
    • প্রধান সংবাদ
    • গৌরনদী
    • বরিশাল
    • সারাদেশ
    • খেলা
    • বিনোদন
    • সম্পাদকীয়
    • বাংলা কনভার্টার
    • ইমেজ অপ্টিমাইজেশন
    মেনু

    বরিশাল

    উজিরপুরে গোসল করতে গিয়ে পানিতে ডুবে ভাই-বোনের মর্মান্তিক মৃত্যু

    | ১৮:৪৩, আগস্ট ২৬ ২০১৯ মিনিট


    নিজস্ব প্রতিবেদক, গৌরনদী২৪ ডটকম/ বরিশালের উজিরপুর উপজেলার গুঠিয়া ইউনিয়নের ভাইটশালি গ্রামে পুকুরে গোসল করতে গিয়ে গতকাল সোমবার দুপুরে পানিতে ডুবে দুই ভাই-বোনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ হৃদয় বিদারক ঘটনায় নিহতদের পরিবার ও এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

    উজিরপুর উপজেলার গুঠিয়ার ভাইটশালি গ্রামের আলমগীর হাওলাদারের ছেলে ও ভাইটশালি নুরানী মাদ্রাসার শিক্ষার্থী ইমরান (৭) ও মেয়ে আয়েশা (৫) প্রতিদিনের ন্যায় মাদ্রাসা থেকে বাড়ি ফিরে বাড়ি সংলগ্ন ভাইটশালি জামে মসজিদের পুকুরে গোসল করতে গিয়ে নিখোঁজ হন। খোজাখুজি করে তাদের না পেয়ে পুকুর ঘাটে গিয়ে শিশু ইমরানের জুতা দেখতে পেয়ে স্বজনদের সন্দেহ হয়। পরে তারা পুকুরে তল্লাশি চালিয়ে শিশু ইমরান ও আয়শাকে উদ্ধার করে বানারীপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন। উজিরপুর মডেল থানার সহকারি উপ-পরিদর্শক (এএসআই) মনিরুল ইসলাম ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, পরিবারে সন্তান দুটি হারিয়ে এলাকা ও স্বজনদের মাঝে শোকের ছায়া নেমে আসে।

    Post Views: ৩৮

    Share this:

    • Click to share on Facebook (Opens in new window) Facebook
    • Click to share on X (Opens in new window) X

    সংশ্লিষ্ট খবর

    • নিরাপদ সড়ক পারাপারের দাবিতে গৌরনদীতে মহাসড়ক অবরোধ
    • গৌরনদীতে বাস চাপায় বৃদ্ধ ও আগৈলঝাড়ায়  মাছ বিক্রেতার মৃত্যু 
    • গৌরনদীতে বর্ণাঢ্য আয়োজনে ইসলামী সাংস্কৃতিক  ও ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত
    • গৌরনদী উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত
    • মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে গৌরনদীতে বিএনপি’র আলোচনা সভা
    • গৌরনদীতে অবাধে চলছে ইলিশের পোনা বিক্রি
    Top