Gournadi24.com
গৌরনদী ২৪ ডটকম | logo
ঢাকা, ২৪শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ | ১০ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ
    • প্রচ্ছদ
    • প্রধান সংবাদ
    • গৌরনদী
    • বরিশাল
    • সারাদেশ
    • খেলা
    • বিনোদন
    • সম্পাদকীয়
    • বাংলা কনভার্টার
    • ইমেজ অপ্টিমাইজেশন
    • প্রচ্ছদ
    • প্রধান সংবাদ
    • গৌরনদী
    • বরিশাল
    • সারাদেশ
    • খেলা
    • বিনোদন
    • সম্পাদকীয়
    • বাংলা কনভার্টার
    • ইমেজ অপ্টিমাইজেশন
    মেনু

    বরিশাল

    বরিশালের দু’নারী চেয়ারম্যান প্রার্থী

    | ২২:২৬, মার্চ ১২ ২০১৬ মিনিট

    Gournadi...2
    নিজস্ব প্রতিবেদক, গৌরনদী২৪ ডটকম ঃ প্রধানমন্ত্রীর ন্যায় নারী অধিকার প্রতিষ্ঠার লক্ষ্যে জেলার আগৈলঝাড়া উপজেলার বাকাল ও উজিরপুরের জল্লা ইউনিয়ন পরিষদ নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রতিদ্বন্ধিতা করছেন দু’নারীনেত্রী। পুরুষ প্রার্থীদের পাশাপাশি প্রতিদিন কাকডাকা ভোর থেকে মধ্যরাত পর্যন্ত তারা নির্বাচনী প্রচার প্রচারনা ও গণসংযোগে এখন ব্যস্ত সময় কাটাচ্ছেন।
    জানা গেছে, বাকাল ইউনিয়নে ঘোড়া প্রতীক নিয়ে লাবন্য আক্তার তালুকদার ও জল্লা ইউনিয়ন আনারস প্রতীক নিয়ে বর্তমান ইউপি চেয়ারম্যান উর্মিলা বাড়ৈ প্রতিদ্বন্ধিতা করছেন। উভয়প্রার্থী জয়ের ব্যাপারে শতভাগ আশাবাদি হয়ে বলেন, আমরা প্রধানমন্ত্রী শেখ হাসিনার ন্যায় নারী অধিকার প্রতিষ্ঠায় কাজ করার জন্য পুরুষ প্রার্থীদের সাথে নির্বাচনে প্রতিদ্বন্ধিতা করছি। তবে তারা দু’জনেই অভিযোগ করেন, প্রতিদ্বন্ধি প্রার্থী ও তাদের সমর্থকেরা সাধারণ ভোটারদের বিভিন্ন ধরনের ভয়ভীতিসহ ভোটের দিন কেন্দ্র দখল করার হুমকি অব্যাহত রেখেছেন। এ আশঙ্কায় তারা উভয়প্রার্থী সুষ্ঠু ভোটের ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য প্রধানমন্ত্রীর সহযোগী কামনা করেছেন। একই দাবিতে তারা পৃথকভাবে প্রধান নির্বাচন কমিশনারের কাছে লিখিত আবেদন করেছেন।

    Post Views: ৩৭

    Share this:

    • Click to share on Facebook (Opens in new window) Facebook
    • Click to share on X (Opens in new window) X

    সংশ্লিষ্ট খবর

    • গৌরনদীতে অবাধে চলছে ইলিশের পোনা বিক্রি
    • ‎গৌরনদীতে সাংবাদিকদের সম্মানে জামাত ইসলামীর আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত
    • গৌরনদী উপজেলার বেজহার গ্রামে ব্র‍্যাকের স্বপ্নসারথি কিশোরীদের সেশন পরিদর্শন
    • গৌরনদীতে তথ্য ও সম্প্রচার মন্ত্রীর সঙ্গে উপজেলা প্রশাসনের মতবিনিময় সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত
    • গৌরনদীতে নবীন বরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান এবং হাইজিং কার্ণারের উদ্বোধন  
    • ‎‎গৌরনদীতে ভোটগ্রহণ কর্মকর্তাদের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত
    Top