Gournadi24.com
গৌরনদী ২৪ ডটকম | logo
ঢাকা, ১৩ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৮শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ
    • প্রচ্ছদ
    • প্রধান সংবাদ
    • গৌরনদী
    • বরিশাল
    • সারাদেশ
    • খেলা
    • বিনোদন
    • সম্পাদকীয়
    • বাংলা কনভার্টার
    • ইমেজ অপ্টিমাইজেশন
    • প্রচ্ছদ
    • প্রধান সংবাদ
    • গৌরনদী
    • বরিশাল
    • সারাদেশ
    • খেলা
    • বিনোদন
    • সম্পাদকীয়
    • বাংলা কনভার্টার
    • ইমেজ অপ্টিমাইজেশন
    মেনু

    গৌরনদী

    গৌরনদীতে মাদক মামলায় স্কুল শিক্ষকসহ গ্রেপ্তার-২

    | ১৭:০০, আগস্ট ০৮ ২০১৯ মিনিট


    নিজস্ব প্রতিবেদক, গৌরনদী২৪ ডটকম/ বরিশালের গৌরনদী উপজেলার নলচিড়া ইউনিয়নের কান্ডপাশা গ্রামে অভিযান চালিয়ে সরিকল পুলিশ তদন্ত কেন্দ্রের উপ-পরিদর্শক (এসআই) মো মাসুদুর রহমান ৩ পিস ইয়াবাসহ কান্ডপাশা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক সৈয়দ রাশেদ ও স্থানীয় যুবক সহিদুল ইসলামকে গ্রেপ্তার করেছে। এ ঘটনায় গৌরনদী মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে একটি মামলা দায়ের করা হয়েছে ।

    পুলিশ ও স্থানীয়রা জানান, গৌরনদী উপজেলার কান্ডপাশা গ্রামের সৈয়দ মোতাহার উদ্দিনের ছেলে ও কান্ডপাশা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক সৈয়দ রাশেদ (৪২) ও একই গ্রামের ইয়াকুব হাওলাদারের ছেলে সহিদুল ইসলাম (৪০) দীর্ঘদিন যাবত এলাকায় ইয়াবা ট্যাবলেট বিক্রি ও সেবন করে আসছিল। গোপন সংবাদের ভিত্তিতে সরিকল পুলিশ তদন্ত কেন্দ্রের উপ-পরিদর্শক (এসআই) মো মাসুদুর রহমান কান্ডপাশা এলাকা অভিযান চালিয়ে ইয়াবাসহ সৈয়দ রাশেদ ও সহিদুল ইসলামকে আটক করে ওই দিন রাতে গৌরনদী মডেল থানা পুলিশের কাছে সোপর্দ করে।
    গৌরনদী মডেল থানার পরিদর্শক (ওসিতদন্ত) মোঃ মাহাবুবুর রহমান জানান, এ ঘটনায় উপ-পরিদর্শক (এসআই) মো মাসুদুর রহমান বাদি হয়েসৈয়দ রাশেদ ও সহিদুল ইসলামকে আসামি করে গৌরনদী মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে একটি মামলা দায়ের করেছে। গ্রেপ্তারকৃত দুই আসামিকে আদালতের মাধ্যমে বরিশাল কেন্দ্রীয় করাগারে পাঠিয়েছে।

    Post Views: ২২

    Share this:

    • Click to share on Facebook (Opens in new window) Facebook
    • Click to share on X (Opens in new window) X

    সংশ্লিষ্ট খবর

    • আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ও বেগম রোকেয়া দিবস ২০২৫ উপলক্ষে  গৌরনদীতে ৫ অদম্য নারীকে সম্মাননা প্রদান
    • জীবন জীবিকার মানউন্নয়নে গৌরনদীতে সিসিডিবির চেক হস্তান্তর অনুষ্ঠান
    • বিএনপির চেয়ারপার্সন আপোষহীন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায়  দোয়া ও  মোনাজাত
    • গৌরনদী উপজেলা নির্বাহী কর্মকর্তার হোমিওপ্যাথিক  কলেজ পরিদর্শন ও মতবিনিময়
    • ডাকাতির প্রস্তুতিকালে গৌরনদীতে চার ডাকাত গ্রেপ্তার
    • গৌরনদীতে অজ্ঞাত পরিবহনের ধাক্কায় বেকারির শ্রমিকের মৃত
    • গৌরনদীতে আন্তর্জাতিক ও জাতীয় প্রতিবন্ধী দিবস উপলক্ষে র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত
    Top