Gournadi24.com
গৌরনদী ২৪ ডটকম | logo
ঢাকা, ১২ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৭শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
    • প্রচ্ছদ
    • প্রধান সংবাদ
    • গৌরনদী
    • বরিশাল
    • সারাদেশ
    • খেলা
    • বিনোদন
    • সম্পাদকীয়
    • বাংলা কনভার্টার
    • ইমেজ অপ্টিমাইজেশন
    • প্রচ্ছদ
    • প্রধান সংবাদ
    • গৌরনদী
    • বরিশাল
    • সারাদেশ
    • খেলা
    • বিনোদন
    • সম্পাদকীয়
    • বাংলা কনভার্টার
    • ইমেজ অপ্টিমাইজেশন
    মেনু

    প্রধান সংবাদ

    স্বাস্থ্য সেবার নামে প্রতারনা \ আগৈলঝাড়ায় ৫টি অবৈধ ক্লিনিক বন্ধের নির্দেশ

    | ১৮:১৬, জুলাই ৩০ ২০১৯ মিনিট


    নিজস্ব প্রতিবেদক, গৌরনদী২৪ ডটকম/ সরকারি নীতিমালা উপেক্ষা করে বরিশালের আগৈলঝাড়া উপজেলায় ব্যাঙের ছাতারমত লাইসেন্সবিহীন অবৈধ ক্লিনিক চালু করে দীর্ঘদিন যাবত মানুষের সঙ্গে প্রতারনা করে আসছে কতিপয় প্রভাবশালী ব্যক্তি। উপজেলায় ২২টি অবৈধ প্রতিষ্ঠানের তালিকা করা হলেও সুনিদৃষ্ট অভিযোগ ও প্রমানের ভিত্তিতে গত সোমবার বরিশাল সিভিল সার্জনের নির্দেশ স্থানীয় প্রশাসন ৫টি অবৈধ ক্লিনিক ও ডেন্টাল কেয়ার বন্ধ করে দিয়েছে।
    বন্ধ করে দেয়া প্রতিষ্ঠানগুলো হচ্ছে, পপি ডেন্টাল ক্লিনিক, হিউম্যান ডেন্টাল ক্লিনিক, আঁখি ডেন্টাল কেয়ার, গ্রামীন প্যাথলজি ও ডায়গনিষ্টিক সেন্টার, জনসেবা প্যাথলজি ডায়গনিষ্টিক সেন্টার। বরিশাল সিভিল সার্জন ডা.মানোয়ার হোসেন জানান, আগৈলঝাড়া উপজেলায় স্বাস্থ্য পরীক্ষা নিরীক্ষার জন্য ২২টি অবৈধ প্রতিষ্ঠান রয়েছে। এসব প্রতিষ্ঠানের প্রভাবশালী মালিকরা সরকারি নিয়মনীতি উপেক্ষা করে লাইসেন্সবিহীনভাবে অস্বাস্থ্যকর পরিবেশে অবৈধ ক্লিনিক ব্যবসা করে আসছেন। তারা স্বাস্থ্য সেবার নামে নিরহ মানুষের সঙ্গে প্রতারনা করে অর্থ হাতিয়ে নিচ্ছেন। সরকারী অনুমোদন ছাড়া অবৈধ ডায়াগনস্টিক সেন্টার ও ক্লিনিক বন্ধের জন্য চলতি বছরের ৩ রা মার্চ সংশ্লিষ্ট মালিকদের সর্তক করে অবৈধ ক্লিনিক ও ডায়গনিষ্টিক সেন্টার বন্ধের নির্দেশ দেয়া হয়। কিন্তু তারা ওই নির্দেশ অমান্য করে অবৈধ প্রতিষ্ঠান চালিয়ে যাওয়ায় গত সোমবার সন্ধ্যার পরে অভিযান চালিয়ে সুনিদৃষ্ট অভিযোগ ও প্রমানের ভিত্তিতে অবৈধ ৫টি প্রতিষ্ঠান বন্ধ করা হয়েছে। পর্যায়ক্রমে সকল অবৈধ প্রতিষ্ঠান বন্ধ করা হবে। স্বাস্থ্য সেবার নামে কাউকে প্রতারনার সুযোগ দেয়া হবে না।
    আগৈলঝাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্থা (ওসি) মোঃ আফজাল হোসেন জানান, মানুষের মৌলিক অধিকার স্বাস্থ্য সেবা নিশ্চিত করনে অবৈধ প্যাথলজি, ডায়গনিষ্টিক সেন্টার ও ক্লিনিক বন্ধ করতে কর্তৃপক্ষকে সব ধরনের সহায়তা প্রদান করা হবে। অভিযানকালে আরো উপস্থি ছিলেন আগৈলঝাড়া উপজেলা হাসপাতালের স্যানেটারী ইন্সেপেক্টার সুকলাল শিকদার।

    Post Views: ২৪

    Share this:

    • Click to share on Facebook (Opens in new window) Facebook
    • Click to share on X (Opens in new window) X

    সংশ্লিষ্ট খবর

    • গৌরনদীতে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস উপলক্ষে র‌্যালী ও আলোচনা সভা
    • গৌরনদীতে আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত
    • গৌরনদীতে হাতুরে চিকিৎসকের ইনজেকশনে যুবকের মৃত্যু
    • গৌরনদী ডিবেটিং সোসাইটির উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
    • গৌরনদীতে বাস-মাইক্রোবাসের সংঘর্ষে নিহত-২
    • গৌরনদীতে বায়োগ্যাস প্ল্যান্ট স্থাপনে উদ্বুদ্ধকরণ  বিষয়ক দুইদিন ব্যাপি প্রশিক্ষণের উদ্বোধন
    • গৌরনদী প্রেসক্লাবে তথ্য ও সম্প্রচার মন্ত্রী, শুভেচ্ছা ও মতবিনিময় সভা অনুষ্ঠিত
    Top