Gournadi24.com
গৌরনদী ২৪ ডটকম | logo
ঢাকা, ১৪ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৯শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ
    • প্রচ্ছদ
    • প্রধান সংবাদ
    • গৌরনদী
    • বরিশাল
    • সারাদেশ
    • খেলা
    • বিনোদন
    • সম্পাদকীয়
    • বাংলা কনভার্টার
    • ইমেজ অপ্টিমাইজেশন
    • প্রচ্ছদ
    • প্রধান সংবাদ
    • গৌরনদী
    • বরিশাল
    • সারাদেশ
    • খেলা
    • বিনোদন
    • সম্পাদকীয়
    • বাংলা কনভার্টার
    • ইমেজ অপ্টিমাইজেশন
    মেনু

    গৌরনদী

    গৌরনদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এক ডেঙ্গু রোগী শনাক্ত

    | ১৭:৪০, জুলাই ২৮ ২০১৯ মিনিট


    নিজস্ব প্রতিবেদক, গৌরনদী২৪ ডটকম/ বরিশালের গৌরনদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন তানিয়া আক্তার (৩৮) নামের এক সহকারী শিক্ষিকার ডেঙ্গু জ্বর শনাক্ত করেছে কর্তব্যরত চিকিৎসক। রোববার ওই স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডাঃ মাহাবুব আলম মির্জা বিষয়টি নিশ্চিত করেছেন। সে (তানিয়া) পার্শ্ববর্তী মুলাদী উপজেলার কাচিচর গ্রামের ব্যবসায়ী মিজানুর রহমানের স্ত্রী ও সাহেবেরচর রেনেসা রেজিষ্টার প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষিক।
    গৌরনদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে মেডিকেল অফিসার ডাঃ মাহাবুব আলম মির্জা জানান, গত বৃহস্পতিবার সকালে তানিয়া আক্তার সামান্য জ্বর নিয়ে স্বাস্থ্য কমপ্লেক্সের বহিঃবিভাগে তার কাছে চিকিৎসা নিতে আসেন। শিক্ষক তানিয়াকে দেখে ডেঙ্গু জ্বরের উপসর্গ দেখতে পাওয়ায় তাকে হাসপাতালে ভর্তি করে বিভিন্ন পরীক্ষা নিরীক্ষা করা হয়। গতকাল রোববার পরীক্ষার রিপোর্ট হাতে পাওয়ার পরে তানিয়ার রক্তে ডেঙ্গু জ্বরের জীবানু পাওয়া যায়। তাকে (তানিয়া) কমপ্লেক্সের ১নং কেবিনে রেখে চিকিৎসা দেয়া হচ্ছে।

    Post Views: ২৪

    Share this:

    • Click to share on Facebook (Opens in new window) Facebook
    • Click to share on X (Opens in new window) X

    সংশ্লিষ্ট খবর

    • আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ও বেগম রোকেয়া দিবস ২০২৫ উপলক্ষে  গৌরনদীতে ৫ অদম্য নারীকে সম্মাননা প্রদান
    • জীবন জীবিকার মানউন্নয়নে গৌরনদীতে সিসিডিবির চেক হস্তান্তর অনুষ্ঠান
    • বিএনপির চেয়ারপার্সন আপোষহীন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায়  দোয়া ও  মোনাজাত
    • গৌরনদী উপজেলা নির্বাহী কর্মকর্তার হোমিওপ্যাথিক  কলেজ পরিদর্শন ও মতবিনিময়
    • ডাকাতির প্রস্তুতিকালে গৌরনদীতে চার ডাকাত গ্রেপ্তার
    • গৌরনদীতে অজ্ঞাত পরিবহনের ধাক্কায় বেকারির শ্রমিকের মৃত
    • গৌরনদীতে আন্তর্জাতিক ও জাতীয় প্রতিবন্ধী দিবস উপলক্ষে র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত
    Top