Gournadi24.com
গৌরনদী ২৪ ডটকম | logo
ঢাকা, ১৮ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ৫ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
    • প্রচ্ছদ
    • প্রধান সংবাদ
    • গৌরনদী
    • বরিশাল
    • সারাদেশ
    • খেলা
    • বিনোদন
    • সম্পাদকীয়
    • বাংলা কনভার্টার
    • ইমেজ অপ্টিমাইজেশন
    • প্রচ্ছদ
    • প্রধান সংবাদ
    • গৌরনদী
    • বরিশাল
    • সারাদেশ
    • খেলা
    • বিনোদন
    • সম্পাদকীয়
    • বাংলা কনভার্টার
    • ইমেজ অপ্টিমাইজেশন
    মেনু

    বরিশাল

    উজিরপুরে ইয়াবাসহ যুবক আটক

    | ১৯:৩৯, জুলাই ১৬ ২০১৯ মিনিট


    নিজস্ব প্রতিবেদক, গৌরনদী২৪ ডটকম/ বরিশালের উজিরপুর উপজেলার শিকারপুর ইউনিয়নের মুন্ডপাশা গ্রাম থেকে মঙ্গলবার উজিরপুর মডেল থানা পুলিশ অর্ধশত পিস ইয়াবাসহ শিকারপুর ইউনিয়নের মোঃ টিপু মৃধাকে (৩০) গ্রেফতার করেছে। একই দিনে (মঙ্গলবার) তাকে আদালতের মাধ্যমে বরিশাল কেন্দ্রীয় করাগারে পাঠানো হয়েছে।
    উজিরপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শিশির কুমার পাল জানান, গোপন সংবাদের ভিত্তিতে উজিরপুর মডেল থানার পুলিশের উপ-পরিদর্শক (এসআই) হারুন অর রশিদ ও সহকারি উপ-পরিদর্শক (এএসআই) মোঃ আইয়ুবসহ একদল পুলিশ উজিরপুর উপজেলার শিকারপুর ইউনিয়নের মুন্ডপাশা গ্রামে াভিযান চালায়। এ সময় শিকারপুর ইউনিয়নের মোঃ টিপু মৃধাকে আটক করে। তার দেহ তল্লাসি করে পুলিশ ৫০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করে। এ ঘটনায় থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) হারুন অর রশিদ বাদি হয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা দায়ের করেছে। গ্রেফতারকৃত টিপুর বিরুদ্ধে থানায় আরো একাধিক মামলা রয়েছে। মঙ্গলবার বরিশাল আদালতের মাধ্যমে বরিশাল কেন্দ্রীয় করাগারে পাঠানো হয়েছে।

    Post Views: ১০৬

    Share this:

    • Click to share on Facebook (Opens in new window) Facebook
    • Click to share on X (Opens in new window) X

    সংশ্লিষ্ট খবর

    • গৌরনদীতে বর্ণাঢ্য আয়োজনে ইসলামী সাংস্কৃতিক  ও ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত
    • গৌরনদী উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত
    • মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে গৌরনদীতে বিএনপি’র আলোচনা সভা
    • গৌরনদীতে অবাধে চলছে ইলিশের পোনা বিক্রি
    • ‎গৌরনদীতে সাংবাদিকদের সম্মানে জামাত ইসলামীর আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত
    • গৌরনদী উপজেলার বেজহার গ্রামে ব্র‍্যাকের স্বপ্নসারথি কিশোরীদের সেশন পরিদর্শন
    Top