Gournadi24.com
গৌরনদী ২৪ ডটকম | logo
ঢাকা, ১৩ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৮শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
    • প্রচ্ছদ
    • প্রধান সংবাদ
    • গৌরনদী
    • বরিশাল
    • সারাদেশ
    • খেলা
    • বিনোদন
    • সম্পাদকীয়
    • বাংলা কনভার্টার
    • ইমেজ অপ্টিমাইজেশন
    • প্রচ্ছদ
    • প্রধান সংবাদ
    • গৌরনদী
    • বরিশাল
    • সারাদেশ
    • খেলা
    • বিনোদন
    • সম্পাদকীয়
    • বাংলা কনভার্টার
    • ইমেজ অপ্টিমাইজেশন
    মেনু

    গৌরনদী

    গৌরনদীতে বুদ্ধি প্রতিবন্ধী কিশোরী ধর্ষণ \ ধর্ষক গ্রেফতার

    | ১৪:৩২, মে ১৬ ২০১৯ মিনিট

         

    নিজস্ব প্রতিবেদক, গৌরনদী২৪ ডটকম/ খাবারের প্রলোভন দেখিয়ে বরিশালের গৌরনদী উপজেলার চন্দ্রহার গ্রামের শারীরিক ও বুদ্ধি প্রতিবন্ধী এক কিশোরী (১৪)কে ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় ধর্ষিতার বাবা বাদি হয়ে ধর্ষক লিয়াকত ফকির (৬০)কে আসামি করে বুধবার দুপুরে গৌরনদী থানায় একটি ধর্ষণ মামলা দায়ের করেছে। পুলিশ তাৎক্ষনিক উপজেলার চন্দ্রহার গ্রামে অভিযান চালিয়ে ধর্ষক লিয়াকত ফকির (৬০)কে গ্রেফতার করেছে। ধর্ষিতা প্রতিবদ্ধীকে ডাক্তারি পরীক্ষার জন্য বরিশাল শেরে-ই-বাংলা মেডিকেল কলেজ হাসাপাতালে প্রেরন করা হয়েছে।
    গৌরনদী মডেল থানার পলিশ পরিদর্শক (তদন্ত) মোঃ মাহাবুবুর রহমান জানান, উপজেলার চন্দ্রহার গ্রামের মৃত গনি ফকিরের পুত্র মুদি দোকানদার মোঃ লিয়াকত ফকির (৬০) গত ২৯ মার্চ বেলা ১১টার দিকে খাবারের প্রলোভন দেখিয়ে প্রতিবেশী শারীরিক ও বুদ্ধিপ্রতিবন্ধী কিশোরী (১৪)কে প্রতিবেশী জাহিদ ফকিরের নির্জন ঘরে নিয়ে ধর্ষণ করে। পূর্নরায় বৃদ্ধ লিয়াকত ফকির ওই কিশোরীকে খাবারের প্রলোভন দেখিয়ে গতকাল বুধবার সকাল সাড়ে ১০টার দিকে প্রতিবেশী সাইদুল মোড়লের খালি (লোকশুন্য) ঘরে নিয়ে ওই কিশোরীকে ধর্ষণের চেষ্টা করে। এ সময় ধর্ষিতার মা দেখে ফেললে ডাকচিৎকার দিলে প্রতিবেশীরা ছুটে আসলে ধর্ষক লিয়াকত পালিয়ে যায়। এ ঘটনায় নির্যাতিতার বাবা বাদি হয়ে গতকাল বুধবার দুপুরে গৌরনদী মডেল থানায় নারী ও শিশু নির্যাতন আইনে একটি মামলা দায়ের করেন। থানা পুলিশ তাৎক্ষনিক অভিযান চালিয়ে মামলার প্রধান আসামি লিয়াকত ফকিরকে গ্রেফতার করে। ধর্ষিতা প্রতিবদ্ধীকে ডাক্তারি পরীক্ষার জন্য বরিশাল শেরে-ই-বাংলা মেডিকেল কলেজ হাসাপাতালে প্রেরন করা হয়েছে।

    Post Views: ৫৪

    Share this:

    • Click to share on Facebook (Opens in new window) Facebook
    • Click to share on X (Opens in new window) X

    সংশ্লিষ্ট খবর

    • গৌরনদীতে অবাধে চলছে ইলিশের পোনা বিক্রি
    • গৌরনদীতে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস উপলক্ষে র‌্যালী ও আলোচনা সভা
    • গৌরনদীতে আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত
    • গৌরনদীতে হাতুরে চিকিৎসকের ইনজেকশনে যুবকের মৃত্যু
    • গৌরনদী ডিবেটিং সোসাইটির উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
    • গৌরনদীতে বাস-মাইক্রোবাসের সংঘর্ষে নিহত-২
    • গৌরনদীতে বায়োগ্যাস প্ল্যান্ট স্থাপনে উদ্বুদ্ধকরণ  বিষয়ক দুইদিন ব্যাপি প্রশিক্ষণের উদ্বোধন
    Top