Gournadi24.com
গৌরনদী ২৪ ডটকম | logo
ঢাকা, ১৮ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ৫ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
    • প্রচ্ছদ
    • প্রধান সংবাদ
    • গৌরনদী
    • বরিশাল
    • সারাদেশ
    • খেলা
    • বিনোদন
    • সম্পাদকীয়
    • বাংলা কনভার্টার
    • ইমেজ অপ্টিমাইজেশন
    • প্রচ্ছদ
    • প্রধান সংবাদ
    • গৌরনদী
    • বরিশাল
    • সারাদেশ
    • খেলা
    • বিনোদন
    • সম্পাদকীয়
    • বাংলা কনভার্টার
    • ইমেজ অপ্টিমাইজেশন
    মেনু

    গৌরনদী

    নাশকতার মামলায় গৌরনদীর ৭ বিএনপি নেতা কারাগারে

    | ১৮:৫১, এপ্রিল ২৪ ২০১৯ মিনিট


    নিজস্ব প্রতিবেদক, গৌরনদী২৪ ডটকম/ গত অক্টোবর মাসে গৌরনদী মডেল থানায় আওয়ামীলীগ নেতা হাফেজ মাওলানা নুরুল হক তালুকদারের দায়ের করা গায়েবী মামলায় বরিশালের গৌরনদী উপজেলার ৭ বিএনপি নেতাকে বুধবার বরিশাল কেন্দ্রীয় কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছে আদালত। বিএনপি নেতারা বরিশাল সিনিয়র জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেড প্রথম আমলী আদালতে হাজির হয়ে জামিনের আবেদন করলে আদালতের বিচারক ইফতেখার আহম্মেদ জামিন না মঞ্জুর করে কারাগারে পাঠানো নির্দেশ দেন।

    বিএনপি নেতা হলেন, গৌরনদী পৌর বিএনপির সাবেক সাধারন সম্পাদক মো. হান্নান শরীফ, উপজেলা বিএনপির ছাত্র বিষয়ক সম্পাদক মো. সাইফুল ইসলাম, গৌরনদী পৌর যুবদলের সভাপতি মো. নান্না খান, পৌর ৮নং ওয়ার্ড বিএনপির সাধারন সম্পাদক মো. দেলোয়ার হোসেন, সরকারি গৌরনদী কলেজ ছাত্রদলের যুগ্ম আহবায়ক মো. জসিম শরীফ, উপজেলা যুবদলের সদস্য মো. সরোয়ার হোসেন ও সৈয়দ মোর্শেদ হক।
    মামলা সূত্রে জানা গেছে, গৌরনদী উপজেলা আওয়ামীলীগের ধর্ম বিষয়ক সম্পাদক হাফেজ মো. নুরুল হক তালুকদার ২৫ অক্টোবর গৌরনদী মডেল থানায় ২৬ জন বিএনপি নেতাকর্মীর নামাল্লোখ করে অজ্ঞাতনামা ৯০ জনসহ ১১৬ জনকে আসামি করে একটি মামলা করেন। এজাহারে বলা হয়, ওই দিন সন্ধ্যার পরে গৌরনদী উপজেলা আ.লীগের সাধারন সম্পাদক ও পৌর মেয়র মো. হারিছুর রহমানের বাড়িতে সভা শেষ করে বিভিন্নভাগে ভাগ হয়ে নেতাকর্মি বাড়িতে রওয়ানা হয়ে রাত পোনে ৯টার দিকে উত্তর পালরদী গ্রামে বিএনপি নেতা মো. বদিউজ্জামানের বাড়ির সামনে পৌছলে পূর্ব থেকে ওৎ পেতে থাকা আসামিরা তাদের জীবন বিপন্ন করতে ৫/৭টি হাত বোমা হামলা চালায়। এ সময় ছাত্রলীগ নেতা আতিক মিয়া, মামুন মিয়া, কব্বর হাওলাদারসহ অনেক নেতাকর্মি জখম হন। আসামী পক্ষের আইনজীবি আব্দুর রহমান চোকদার বিএনপি নেতাদের জামিন না মঞ্জুর করে কারাগারে পাঠানোর বিষয়টি নিশ্চিত করেছেন।

    Post Views: ৪৮

    Share this:

    • Click to share on Facebook (Opens in new window) Facebook
    • Click to share on X (Opens in new window) X

    সংশ্লিষ্ট খবর

    • প্রেসক্লাব সভাপতি জহিরকে হত্যার হুমকির প্রতিবাদে গৌরনদীতে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ
    • প্রকাশিত সংবাদের প্রতিবাদ
    • গৌরনদীতে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা ও বার্ষিক মিলাদ-দোয়া অনুষ্ঠিত
    • গৌরনদী উপজেলা প্রশাসনের টরকী বন্দরের অবৈধ উচ্ছেদ অভিযান
    • বাংলা নববর্ষ উপলক্ষে গৌরনদীতে শোভাযাত্রাসহ সাংস্কৃতিক অনুষ্ঠান
    • গৌরনদতে মাদক বিক্রেতা পুলিশ দেখে  ইয়াবা গিলে  অসুস্থ্য
    • চাহিদামত তৈল না দেয়ায় পাম্প ম্যানেজারের উপর যুবদল নেতার হামলা
    Top