Gournadi24.com
গৌরনদী ২৪ ডটকম | logo
ঢাকা, ১১ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৮শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ
    • প্রচ্ছদ
    • প্রধান সংবাদ
    • গৌরনদী
    • বরিশাল
    • সারাদেশ
    • খেলা
    • বিনোদন
    • সম্পাদকীয়
    • বাংলা কনভার্টার
    • ইমেজ অপ্টিমাইজেশন
    • প্রচ্ছদ
    • প্রধান সংবাদ
    • গৌরনদী
    • বরিশাল
    • সারাদেশ
    • খেলা
    • বিনোদন
    • সম্পাদকীয়
    • বাংলা কনভার্টার
    • ইমেজ অপ্টিমাইজেশন
    মেনু

    গৌরনদী

    রাফি হত্যাকারীর দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে গৌরনদীতে মানববন্ধন ও সমাবেশ

    | ১৫:৪৯, এপ্রিল ২৩ ২০১৯ মিনিট


    নিজস্ব প্রতিবেদক, গৌরনদী২৪ ডটকম/ ফেনীর সোনাগাজীতে মেধাবী ছাত্রী নুসরাত জাহান রাফি হত্যাকান্ডসহ দেশের বিভিন্ন স্থানে সংঘটিত নারী-শিশু নির্যাতন, ধর্ষণ ও হত্যাকান্ডের প্রতিবাদে মঙ্গলবার সকালে উপজেলা এনজিও ফোরামের উদ্যোগে বরিশালের গৌরনদীতে মানববন্ধন ও সমাবেশ কর্মসূচী পালন করা হয়েছে ।
    সকাল সাড়ে ১১টায় থেকে সাড়ে ১২টা পর্যন্ত ঢাকা-বরিশাল মহাসড়কের সরকারি গৌরনদী কলেজ গেটের সামনে গৌরনদী বাসস্ট্যাÐ এলাকায় মানববন্ধন কর্মসূচী ও সমাবেশে গৌরনদী উপজেলার বেসরকারি স্বেচ্ছাসেবী সংগঠন এইড, আশা, বিডিএস, ব্রেভ, ব্যুরো বাংলাদেশ, সিসিডিবি, সিডবিøউএফডি, দেশ-বাংলা, দেশ গড়ি, জিডিএস, জাগরণী চক্র ফাউন্ডেশন, কারিতাস, পদক্ষেপ, আরডিএফ, শাহাজিরা মহিলা ও শিশু উন্নয়ন সংস্থা, স্টেপস্ টুয়ার্ডস্ ডেভেলপমেন্টসহ ১৬টি স্বেচ্ছাসেবী সংস্থার কয়েকশত নারী পুরুষ সদস্য ও কর্মী অংশ নেন।
    মানববন্ধন শেষে এইড’র নির্বাহী পরিচালক ও উপজেলা এনজিও সমন্বয় পরিষদের সভাপতি প্রেমানন্দ ঘরামীর সভাপতিত্বে এতে বক্তব্য রাখেন, গৌরনদী পৌর নাগরিক কমিটির সভাপতি ও গৌরনদী বিআরডিবির সাবেক চেয়ারম্যান সাংবাদিক জহুরুল ইসলাম জিরহ, শাহাজিরা মহিলা ও শিশু উন্নয়ন সংস্থার নির্বাহী পরিচালক সৈয়দ মিজানুর রহমান, জিডিএস’র নির্বাহী পরিচালক মণীষ চন্দ্র বিশ্বাস, ডিএইচডিও’র নির্বাহী পরিচালক লোকমান হোসেন রাজু, সিসিডিবি’র কর্মসূচী কর্মকর্তা সুকল্যান রায়, স্টেপস্ টুয়ার্ডস্ ডেভেলপমেন্ট’র উপজেলা মাঠ কর্মকর্তা জয়দেব চক্রবর্তী, আগৈলঝাড়া উপজেলা মাঠ কর্মকর্তা রাজিব মজুমদার, নতুন দিন প্রকল্পের উপজেলা সমন্বয়কারী মিঠু সিকদার, ব্রেভ এর উপজেলা সমন্বয়কারী মোঃ আউব আলী আশার উপজেলা ম্যানাজার মোঃ শাহীন আলম, সমাজ সেবক মেধাবী ছাত্র এইচ.এম আকতারুজ্জামান, সাংবাদিক হাসান মাহামুদ প্রমূখ। এ ছাড়া স্বতস্ফুর্তভাবে বিভিন্ন সামাজিক-সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ যোগদান করেন। নারী-শিশু, ধর্ষণ ও নির্যাতনের বিরুদ্ধে গণআন্দোলন গড়ে তোলার আহব্বান জানান এবং নুসরাত হত্যাকান্ডে জড়িতদের ফাঁসি কার্যকরসহ দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

    Post Views: ৩৪

    Share this:

    • Click to share on Facebook (Opens in new window) Facebook
    • Click to share on X (Opens in new window) X

    সংশ্লিষ্ট খবর

    • গৌরনদী পৌর এলাকায় স্বপনের উঠান বৈঠক, পথসভা ও গণসংযোগ
    • আগৈলঝাড়ায়জহির উদ্দিন স্বপনের গণসংযোগেসংখ্যালঘু জনতার ঢল
    • ‎প্রতিবন্ধী ব্যক্তিদের জন্য অন্তর্ভুক্তিমূলক ভোটার শিক্ষা বিষয়ে গৌরনদীতে লার্নিং শেয়ারিং সভা
    • গৌরনদীতে জহির উদ্দিন স্বপনের নির্বাচনী জনসভায় জনতার ঢল
    • তারেক জিয়ার সালাম নিন ফুটবল মার্কায় ভোট দিন  শ্লোগানকে কেন্দ্র করে  গৌরনদীতে  দুই পক্ষের হাতাহাতি
    • ধানের র্শীষকে বিজয় করতে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে ………. জহির উদ্দিন স্বপন
    • দলীয় শৃংখলা ভঙ্গ ও দলের পরিপন্থি কাজ করায় ইঞ্জিনিয়ার আব্দুস সোবাহান দল থেকে বহিস্কার
    Top