Gournadi24.com
গৌরনদী ২৪ ডটকম | logo
ঢাকা, ১০ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৫শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
    • প্রচ্ছদ
    • প্রধান সংবাদ
    • গৌরনদী
    • বরিশাল
    • সারাদেশ
    • খেলা
    • বিনোদন
    • সম্পাদকীয়
    • বাংলা কনভার্টার
    • ইমেজ অপ্টিমাইজেশন
    • প্রচ্ছদ
    • প্রধান সংবাদ
    • গৌরনদী
    • বরিশাল
    • সারাদেশ
    • খেলা
    • বিনোদন
    • সম্পাদকীয়
    • বাংলা কনভার্টার
    • ইমেজ অপ্টিমাইজেশন
    মেনু

    গৌরনদী

    সংরক্ষিত আসনের মনোনয়নপত্র সংগ্রহ করলেন প্রায়াত আওয়ামীলীগ নেতার স্ত্রী কামরুন নাহার

    | ১৭:২৪, জানুয়ারি ৩১ ২০১৯ মিনিট


    নিজস্ব প্রতিবেদক, গৌরনদী২৪ ডটকম / একাদশ জাতীয় সংসদের সংরক্ষিত আসনের সংসদ সদস্য হওয়ার প্রত্যাশায় দলীয় মনোনয়ন পত্র সংগ্রহ করলেন বরিশালের আওয়ামীলীগের রাজনীতির এক সময়ের ত্যাগী নির্যাতিত নেতা, উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি ও গৌরনদী পৌর সভার প্রয়াত পৌর মেয়র মুক্তিযোদ্ধা গোলাম সরোয়ার ফারুকের স্ত্রী কামরুন নাহার ফারুক। তিনি মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার উন্নয়নের রাজনীতির ধারাকে এগিয়ে নেওয়ার লক্ষে সকলের কাছে দোয়া চেয়েছেন।

    কামরুন নাহার ফারুক মুজিব আদর্শের প্রতি আস্থা ও বিশ্বাস এনে ১৯৭৬ সালে ছাত্র জীবনে ইডেন কলেজে বাংলাদেশ ছাত্রলীগের রাজনীতিতে যুক্ত হন। ১৯৮০ সালে আওয়ামীলীগের ত্যাগী পরিক্ষিত আওয়ামীলীগ নেতা নেতা গোলাম সরোয়ার ফারুকের সঙ্গে তার বিয়ে হয়। বিয়ের পরে গৌরনদীর আওয়ামীলীগের রাজনীতিকে গতিশীল ও শক্তিশালী করতে গোলাম সরোয়ার ফারুককে অনুপ্রেরনার পাশাপাশি দলকে সুসংগঠিত করতে কাজ করেন কামরুন নাহার । কামরুন নাহার বলেন, আমার স্বামী গোলাম সরোয়ার ফারুক ১৯৭৩ সালে প্রায় দেড় বছর জেল খেটেছেন। ৯০ স্বৈরাচার বিরোধী অন্দোলনে নেতৃত্বে দিতে গিয়ে বহুবার শারীরিক নির্যাতনের শিকার হয়েছেন। এ ছাড়া এরশাদ সরকারের আমলে বহু মিথ্যা মামলায় হয়রানী হযেছে আমার পরিবার। এমন কি আমার বাড়ি ব্যবসা প্রতিষ্ঠানে হামলা ভাঙচুর চালিয়ে নিঃস্ব করে দেন তৎকালীন ক্ষমতাসীনরা। কামরুন নাহার আরো বলেন, ১৯৭৫ সালের ১৫ আগষ্ট শোকাবহ ঘটনার রাতে গোলাম সরোয়ার ফারুক মিন্টু রোডেই ছিলেন এবং অল্পের জন্য প্রানে বেঁচে যান। অমিরা পরিবারিকভাবেই গত প্রায় ৫০ বছর ধরে আওয়ামীলীগের রাজনীতির সঙ্গে যুক্ত আছি। আমি দলের জন্য সামর্থ অনুযায়ী কাজ করেছি। আশা করি মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা আমাকে মূল্যায়ন করে সংরক্ষিত আসনে সংসদ সদস্য পদে চূড়ান্ত মনোনয়ন দিবেন। কামরুন নাহার ফারুক বর্তমানে ঢাকা চেম্বার অফ কমার্স এবং উইমেন্স সদস্য হিসেবে দায়িত্ব পালন করে আসছেন।

    Post Views: ৩২

    Share this:

    • Click to share on Facebook (Opens in new window) Facebook
    • Click to share on X (Opens in new window) X

    সংশ্লিষ্ট খবর

    • গৌরনদীতে আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত
    • গৌরনদীতে হাতুরে চিকিৎসকের ইনজেকশনে যুবকের মৃত্যু
    • গৌরনদী ডিবেটিং সোসাইটির উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
    • গৌরনদীতে বাস-মাইক্রোবাসের সংঘর্ষে নিহত-২
    • গৌরনদীতে বায়োগ্যাস প্ল্যান্ট স্থাপনে উদ্বুদ্ধকরণ  বিষয়ক দুইদিন ব্যাপি প্রশিক্ষণের উদ্বোধন
    • গৌরনদী প্রেসক্লাবে তথ্য ও সম্প্রচার মন্ত্রী, শুভেচ্ছা ও মতবিনিময় সভা অনুষ্ঠিত
    • ‎তথ্য মন্ত্রী হয়ে প্রথমবার নিজ জেলায় স্বপনের আগমন: ফুলেল শুভেচ্ছায় সিক্ত,  গৌরনদীতে উৎসবের আমেজ
    Top