Gournadi24.com
গৌরনদী ২৪ ডটকম | logo
ঢাকা, ১১ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৮শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ
    • প্রচ্ছদ
    • প্রধান সংবাদ
    • গৌরনদী
    • বরিশাল
    • সারাদেশ
    • খেলা
    • বিনোদন
    • সম্পাদকীয়
    • বাংলা কনভার্টার
    • ইমেজ অপ্টিমাইজেশন
    • প্রচ্ছদ
    • প্রধান সংবাদ
    • গৌরনদী
    • বরিশাল
    • সারাদেশ
    • খেলা
    • বিনোদন
    • সম্পাদকীয়
    • বাংলা কনভার্টার
    • ইমেজ অপ্টিমাইজেশন
    মেনু

    গৌরনদী

    শিক্ষার্থীদের প্রথম পাঠশালা তার পরিবার ….বলরাম পোদ্দার

    | ২১:২৩, মার্চ ১০ ২০১৬ মিনিট

    Gournadi Photo..01
    নিজস্ব প্রতিবেদক, গৌরনদী২৪ ডটকম ঃ কেন্দ্রীয় আওয়ামীলীগের উপ-কমিটির সহ সম্পাদক ও অগ্রণী ব্যাংক লিমিটেডের পরিচালক এ্যাডভোকেট বলরাম পোদ্দার বলেছেন, শিক্ষার্থীদের প্রথম পাঠশালা তার পরিবার। অভিভাবক ও শিক্ষকদের শিক্ষার্থীদের সঙ্গে বন্ধু হিসেবে মিশতে হবে। শিক্ষার্থীদের পাঠ্য বইয়ের বাইরে নিয়ে জ্ঞানার্জন করতে হবে। তাদের পাঠ্য বইয়ের পাশাপাশি বহিবিশ্বের নানা বিষয় আয়ত্ব করতে হবে। গতকাল বৃহস্পতিবার বিকেলে বরিশালের গৌরনদী উপজেলার পশ্চিম বার্থী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে দুই দিন ব্যপী বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা ও মেধাবী শিক্ষার্থীদের মাঝে নবদ্বীপ পোদ্দার ফাউন্ডেশনের শিক্ষাবৃত্তি প্রদান ও সংবর্ধনা অনুষ্টানে প্রধান অতিথি হিসেবে বক্তৃতা কালে তিনি এ কথা বলেন।
    পশ্চিম বার্থী সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি ও গৌরনদী প্রেসক্লাবের সাবেক সভাপতি মোঃ আসাদুজ্জামান রিপনের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন গৌরনদী পৌর মেয়র ও উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক মোঃ হারিছুর রহমান, স্কুলের প্রতিষ্ঠাতা সভাপতি সুধীর কুমার তফাদার, গৌরনদী প্রেসক্লাবের সভাপতি খোন্দকার মনিরুজ্জামান মনির, সাবেক সভাপতি মোঃ গিয়াস উদ্দিন মিয়া, সাধারন সম্পাদক সঞ্জয় কুমার পাল, উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাধারন সম্পাদক মোঃ কুতুব উদ্দিন, সহসভাপতি সেলিম আহম্মেদ। বক্তব্য পিটিএ কমিটির সভাপতি আঃ করিম হাওলাদার, বিদ্যালয় পরিচালনা কমিটির সহ-সভাপতি ও উপজেলা ছাত্রলীগের সিনিয়র সহসভাপতি বিএম এনামূল হক শামীম, সদস্য শফিকুল ইসলাম জাহাঙ্গীর, করিম সরদার, অবসরপ্রাপ্ত সহকারী শিক্ষক গৌরাঙ্গ লাল বিশ্বাস, প্রধান শিক্ষক বাদল চক্রবর্ত্তী প্রমুখ। শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার ও জিপিএ-৫ প্রাপ্ত প্রত্যেককে ৫ হাজার করে ৮ জনকে ৪০ হাজার টাকা নবদ্বীপ পোদ্দার ফাউন্ডেশনের শিক্ষাবৃত্তি প্রদান করা হয়।

    Post Views: ২৮

    Share this:

    • Click to share on Facebook (Opens in new window) Facebook
    • Click to share on X (Opens in new window) X

    সংশ্লিষ্ট খবর

    • গৌরনদী পৌর এলাকায় স্বপনের উঠান বৈঠক, পথসভা ও গণসংযোগ
    • আগৈলঝাড়ায়জহির উদ্দিন স্বপনের গণসংযোগেসংখ্যালঘু জনতার ঢল
    • ‎প্রতিবন্ধী ব্যক্তিদের জন্য অন্তর্ভুক্তিমূলক ভোটার শিক্ষা বিষয়ে গৌরনদীতে লার্নিং শেয়ারিং সভা
    • গৌরনদীতে জহির উদ্দিন স্বপনের নির্বাচনী জনসভায় জনতার ঢল
    • তারেক জিয়ার সালাম নিন ফুটবল মার্কায় ভোট দিন  শ্লোগানকে কেন্দ্র করে  গৌরনদীতে  দুই পক্ষের হাতাহাতি
    • ধানের র্শীষকে বিজয় করতে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে ………. জহির উদ্দিন স্বপন
    • দলীয় শৃংখলা ভঙ্গ ও দলের পরিপন্থি কাজ করায় ইঞ্জিনিয়ার আব্দুস সোবাহান দল থেকে বহিস্কার
    Top