Gournadi24.com
গৌরনদী ২৪ ডটকম | logo
ঢাকা, ১২ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৭শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
    • প্রচ্ছদ
    • প্রধান সংবাদ
    • গৌরনদী
    • বরিশাল
    • সারাদেশ
    • খেলা
    • বিনোদন
    • সম্পাদকীয়
    • বাংলা কনভার্টার
    • ইমেজ অপ্টিমাইজেশন
    • প্রচ্ছদ
    • প্রধান সংবাদ
    • গৌরনদী
    • বরিশাল
    • সারাদেশ
    • খেলা
    • বিনোদন
    • সম্পাদকীয়
    • বাংলা কনভার্টার
    • ইমেজ অপ্টিমাইজেশন
    মেনু

    গৌরনদী

    ডাঃ রনবীরের মৃত্যুতে নাগরিক শোকসভা অনুষ্ঠিত

    | ২০:০৭, জানুয়ারি ২৫ ২০১৯ মিনিট


    নিজস্ব প্রতিবেদক, গৌরনদী২৪ ডটকম/ এশিয়ার অন্যতম বৃহত চিকিৎসা সেবা কেন্দ্র ঐতিহ্যবাহি বরিশাল শেরে-ই বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালের সাবেক চিকিৎসক, গৌরনদী উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা গরীবের ডাক্তার খ্যাত ডাঃ দাস রনবীরের অকাল মৃত্যুতে শুক্রবার বিকেলে বিল্লগ্রাম বাজারে নাগরিক শোকসভা অনুষ্ঠিত হয়।

    গৌরনদী উপজেলার মাহিলাড়া ইউনিয়ন পরিষদের আয়োজনে স্বর্গীয় চিকিৎসকের গ্রামের বাড়ি বিল্বগ্রাম বাজারে অনুষ্ঠিত নাগরিক শোকসভায় সভাপতিত্ব করেন মাহিলাড়া ইউপি চেয়ারম্যান সৈকত গুহ পিকলু। ডাক্তারের স্মৃতিচারণ করে বক্তব্য রাখেন জেলা মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও উপজেলা চেয়ারম্যান সৈয়দা মনিরুন নাহার মেরী, উপজেলা নির্বাহী অফিসার খালেদা নাছরিন, উপজেলা ভাইস চেয়ারম্যান নুরুজ্জামান ফরহাদ মুন্সী, সহকারী পুলিশ সুপার (নড়াইল) রিপন সরকার, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ মিজানুর রহমান, উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি মুক্তিযোদ্ধা কালিয়া দমন গুহ, ডাঃ অমূল্য রতন বাড়ৈ, গৌরনদী উপজেলা প্রেসক্লাবের সভাপতি মোঃ গিয়াস উদ্দিন মিয়া, সাংবাদিক কাজী আল-আমিন, প্রভাষক হুমায়ুন কবির, ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবুল কালাম মৃধা, ব্যবসায়ী স্বজল ঘোষ, প্রনব রঞ্জন দত্ত বাবু, কাজল গুপ্ত প্রমুখ।
    অনুষ্ঠান পরিচালনা করেন ইউপি সদস্য মোঃ মিজানুর রহমান। সভার শুরুতে গরীবের ডাক্তার দাস রনবীরের বিদেহী আত্মার শান্তি কামনায় এক মিনিট নিরবতা পালন করা হয়। সভায় ডাঃ দাস রনবীরের নামে বিল্বগ্রাম হাটে স্মৃতিফলক নির্মানের ঘোষণা দেন।

    Post Views: ৩৮

    Share this:

    • Click to share on Facebook (Opens in new window) Facebook
    • Click to share on X (Opens in new window) X

    সংশ্লিষ্ট খবর

    • গৌরনদীতে অবাধে চলছে ইলিশের পোনা বিক্রি
    • গৌরনদীতে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস উপলক্ষে র‌্যালী ও আলোচনা সভা
    • গৌরনদীতে আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত
    • গৌরনদীতে হাতুরে চিকিৎসকের ইনজেকশনে যুবকের মৃত্যু
    • গৌরনদী ডিবেটিং সোসাইটির উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
    • গৌরনদীতে বাস-মাইক্রোবাসের সংঘর্ষে নিহত-২
    • গৌরনদীতে বায়োগ্যাস প্ল্যান্ট স্থাপনে উদ্বুদ্ধকরণ  বিষয়ক দুইদিন ব্যাপি প্রশিক্ষণের উদ্বোধন
    Top