Gournadi24.com
গৌরনদী ২৪ ডটকম | logo
ঢাকা, ১৩ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৮শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
    • প্রচ্ছদ
    • প্রধান সংবাদ
    • গৌরনদী
    • বরিশাল
    • সারাদেশ
    • খেলা
    • বিনোদন
    • সম্পাদকীয়
    • বাংলা কনভার্টার
    • ইমেজ অপ্টিমাইজেশন
    • প্রচ্ছদ
    • প্রধান সংবাদ
    • গৌরনদী
    • বরিশাল
    • সারাদেশ
    • খেলা
    • বিনোদন
    • সম্পাদকীয়
    • বাংলা কনভার্টার
    • ইমেজ অপ্টিমাইজেশন
    মেনু

    গৌরনদী

    গৌরনদীতে ফনসিডিলসহ যুবক গ্রেপ্তার

    | ১৮:০২, জানুয়ারি ১৫ ২০১৯ মিনিট


    নিজস্ব প্রতিবেদক, গৌরনদী২৪ ডটকম/ বরিশালের গৌরনদী মডেল থানা পুলিশ গতকাল মঙ্গলবার সকালে উপজেলার বার্থী ইউনিয়নের পশ্চিম বার্থী এলাকায় অভিযান চালিয়ে ১০ বোতল ফেনসিডিলসহ মাদক ব্যবসায়ী পলাশ আলি মল্লিককে (৩২) গ্রেফতার করেছে। এ ঘটনায় গৌরনদী মডেল থানায় মাদকদ্রব্য আইনে একটি মামলা দায়ের করা হয়েছে।
    গৌরনদী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম ছরোয়ার জানান, গোপন সংবাদের ভিত্তিতে গৌরনদী মডেল থানার একদল পুলিশ গৌরনদী উপজেলার পশ্চিম বার্থী ৭৫ ফুট ব্রিজের পূর্ব পাশে পাকা রাস্তার পাশে অভিযান চালায়। এ সময় মাদক ব্যবসায়ী পলাশ আলি মল্লিক পুলিশের উপস্থিতি টের পেয়ে দৌঁড়ে পালানোর চেষ্টা করলে পুলিশ ধাওয়া করে তাকে আটক করে। এ সময় পলাশের শরীর তল্লাসি করে শরীরের সঙ্গে বাধা অবস্থায় থাকা ১০ বোতল কোডিনযুক্ত ফেনসিডিল উদ্ধার করে। এ ঘটনায় গৌরনদী মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) তৌহিদুজ্জামান বাদি হয়ে মাদক ব্যবসায়ী পলাশ আলি মল্লিককে আসামি করে মাদকদ্রব্য আইনে একটি মামলা দায়ের করেন। গ্রেফতারকৃতকে গতকাল মঙ্গলবার বরিশাল চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করলে আদালত তাকে বরিশাল কেন্দ্রীয় কারাগারে প্রেরনের নির্দেশ দেন।

    Post Views: ৬২

    Share this:

    • Click to share on Facebook (Opens in new window) Facebook
    • Click to share on X (Opens in new window) X

    সংশ্লিষ্ট খবর

    • গৌরনদীতে অবাধে চলছে ইলিশের পোনা বিক্রি
    • গৌরনদীতে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস উপলক্ষে র‌্যালী ও আলোচনা সভা
    • গৌরনদীতে আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত
    • গৌরনদীতে হাতুরে চিকিৎসকের ইনজেকশনে যুবকের মৃত্যু
    • গৌরনদী ডিবেটিং সোসাইটির উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
    • গৌরনদীতে বাস-মাইক্রোবাসের সংঘর্ষে নিহত-২
    • গৌরনদীতে বায়োগ্যাস প্ল্যান্ট স্থাপনে উদ্বুদ্ধকরণ  বিষয়ক দুইদিন ব্যাপি প্রশিক্ষণের উদ্বোধন
    Top