Gournadi24.com
গৌরনদী ২৪ ডটকম | logo
ঢাকা, ১৮ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ | ৫ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
    • প্রচ্ছদ
    • প্রধান সংবাদ
    • গৌরনদী
    • বরিশাল
    • সারাদেশ
    • খেলা
    • বিনোদন
    • সম্পাদকীয়
    • বাংলা কনভার্টার
    • ইমেজ অপ্টিমাইজেশন
    • প্রচ্ছদ
    • প্রধান সংবাদ
    • গৌরনদী
    • বরিশাল
    • সারাদেশ
    • খেলা
    • বিনোদন
    • সম্পাদকীয়
    • বাংলা কনভার্টার
    • ইমেজ অপ্টিমাইজেশন
    মেনু

    গৌরনদী

    গৌরনদীতে ছাত্রলীগ দুই পক্ষের মধ্যে সংঘর্ষে আহত-১০

    | ১৮:২৩, নভেম্বর ২৬ ২০১৮ মিনিট

    নিজস্ব প্রতিবেদক, গৌরনদী২৪ ডটকম/ বরিশালের গৌরনদী উপজেলা ছাত্রলীগ ও সরকারি গৌরনদী কলেজ ছাত্রলীগের দুই মধ্যে সোমবার দুপুরে সংঘর্ষে উভয় পক্ষের ১০ জন আহত হয়েছে। এ ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে। গৌরনদী বাসষ্টাÐ এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

    স্থানীয় লোকজন, দলীয় নেতাকর্মি ও পুলিশ জানান, গৌরনদী উপজেলা ছাত্রলীগের সভাপতি জোবায়েরুল ইসলাম সান্টু ভূইয়ার সঙ্গে সরকারি গৌরনদী কলেজ ছাত্রলীগের সাবেক সভাপতি ও সরকারি গৌরনদী কলেজ ছাত্র সংসদের সাবেক ভিপি সুমন মোল্লার মধ্যে কিছু দিন যাবত আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বিরোধ চলে আসছিল। সরকারী গৌরনদী কলেজ ছাত্রলীগের প্রচার সম্পাদক মো. শফিকুল ইসলাম বুলেটের ১৭তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে গতকাল সোমবার সকাল ১১টায় বর্ণাঢ্য র‌্যালী বের করা হয়। র‌্যালী শেষে গৌরনদী বাসষ্টান্ডস্থ দলীয় কার্যালয়ে আলোচনা সভা অনুষ্ঠি হয়। সভার শেষ দিকে উপজেলা সভাপতির সমর্থকরা ভিপি সুমনের সমর্থক চয়নকে মাধর করে । এ নিয়ে উত্তেজনা দেখা দিলে উপজেলা আওয়ামীলীগের সিনিয়র নেতারা বিষয়টি রাতে মিমাংসার আশ্বাস দিয়ে পরিস্তিতি শান্ত করেন। কয়েকজন ছাত্রলীগ কর্মি জানান, দুপুর ১টার দিকে অনুষ্ঠান শেষ হওয়ার সঙ্গে সঙ্গে সুমনের সমর্থকরা সান্টুর সমর্থক ও উপজেলা ছাত্রলীগের যুগ্ম সাধারন সম্পাদক মো. ইমরান মিয়ার ওপর হামলা চালায়। এ সময় দুই পক্ষের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া সংঘর্ষ শুরু হয়। খবর পেয়ে গৌরনদী মডেল থানা পুলিশ ঘটনাস্থলে পৌছে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনেন। সংঘর্ষে উভয় পক্ষের কমপক্ষে ১০ জন আহত হয়। আহতরা হলেন, মো. দিদার হোসেন(২৪), শাওন আহম্মেদ(২৩), মো. রাসেল (২৪), সুজন (২৪) চয়নকে (২২) ইমরান মিয়া, জাহিদ ও সাগর । গৌরনদী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম সরোয়ার বলেন, আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে উপজেলা সভাপতি সান্টু ভূইয়া ও ভিপি সুমন মোল্লার মধ্যে সংঘর্ষ শুরু হলে পুলিশ ঘটনাস্থলে পৌছে পরিস্তিতি নিয়ন্ত্রনে আনেন। গৌরনদী বাসষ্টান্ডোন্ডে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

    Post Views: ২৯

    Share this:

    • Click to share on Facebook (Opens in new window) Facebook
    • Click to share on X (Opens in new window) X

    সংশ্লিষ্ট খবর

    • তথ্য সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন ও বর্ণাঢ্য রাজনৈতিক জীবন
    • জহির উদ্দিন স্বপন কে তথ্য,সম্প্রচার মন্ত্রনালয়ের মন্ত্রী করায়  গৌরনদীতে আনন্দ মিছিল, মিষ্টি বিতরণ
    • গৌরনদীতে প্রতিপক্ষের হামলায়  দুই যুবক আহত
    • জনগণ ভোটের মাধ্যমে তারেক রহমানকে জাতির  নেতা হিসেবে নির্বাচিত করেছেন
    • বরিশাল-০১ (গৌরনদী আগৈলঝাড়া) আসনে বেসরকারিভাবে জহির উদ্দিন স্বপন নির্বাচিত
    • গৌরনদী পৌর এলাকায় স্বপনের উঠান বৈঠক, পথসভা ও গণসংযোগ
    • আগৈলঝাড়ায়জহির উদ্দিন স্বপনের গণসংযোগেসংখ্যালঘু জনতার ঢল
    Top