Gournadi24.com
গৌরনদী ২৪ ডটকম | logo
ঢাকা, ১৭ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ৪ঠা বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
    • প্রচ্ছদ
    • প্রধান সংবাদ
    • গৌরনদী
    • বরিশাল
    • সারাদেশ
    • খেলা
    • বিনোদন
    • সম্পাদকীয়
    • বাংলা কনভার্টার
    • ইমেজ অপ্টিমাইজেশন
    • প্রচ্ছদ
    • প্রধান সংবাদ
    • গৌরনদী
    • বরিশাল
    • সারাদেশ
    • খেলা
    • বিনোদন
    • সম্পাদকীয়
    • বাংলা কনভার্টার
    • ইমেজ অপ্টিমাইজেশন
    মেনু

    গৌরনদী

    গৌরনদীতে জাতীয় সমবায় দিবস পালিত

    | ১৯:৪৮, নভেম্বর ২৫ ২০১৮ মিনিট

    নিজস্ব প্রতিবেদক, গৌরনদী২৪ ডটকম/ “সমবায় ভিত্তিক সমাজ গড়ি, টেকসই উন্নয়ন নিশ্চিত করি” এ শ্লোগানকে ধারন করে উপজেলা সমবায় অধিদপ্তরের উদ্যোগে নানা আয়োজনে বরিশালের গৌরনদীতে রোববার ৪৭তম জাতীয় সমবায় দিবস পালন করা হয়েছে।বর্ণাঢ্য র‌্যালী বের করে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করা হয়।

    সকালে উপজেলা পরিষদ চত্বরে জাতীয় পতাকা উত্তোলন শেষে শেষে শহীদ সুকান্ত বাবু মিলনায়তনে আলোচনা সভার সভাপতিত্ব করেন গৌরনদী বিআরডিবির সভাপতি মনির হোসেন মিয়া। এতে প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা মহিলা আওয়ামীলীগের সাধারন সম্পাদিকা সৈয়দা মনিরুন নাহার মেরী। বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান এ্যাডভোকেট সাহিদা আক্তার, টরকী বন্দর সঞ্চয় ও ঋণদান সমবায় সমিতি ও উপজেলা প্রেসক্লাবের সভাপতি মোঃ গিয়াস উদ্দিন মিয়া, উপজেলা সমবায় কর্মকর্তা এসএম ফরিদ আহম্মেদ, জাতীয় পুরস্কারপ্রাপ্ত গৌরনদী আদর্শ কো-আপারেটিভ ক্রেডিট ইউনিয়নের সভাপতি মোঃ বাদশা ফকির, জাতীয় পুরস্কারপ্রাপ্ত নলচিড়া কো-আপারেটিভ ক্রেডিট ইউনিয়নের সম্পাদক মোঃ কামরুজ্জামান, সমবায় কর্মকর্তা আলহাজ্ব ফকরুল আলম। শেষে সেরা সমবায়দের ক্রেস্ট প্রদান করা হয়।

    Post Views: ৪৫

    Share this:

    • Click to share on Facebook (Opens in new window) Facebook
    • Click to share on X (Opens in new window) X

    সংশ্লিষ্ট খবর

    • গৌরনদীতে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা ও বার্ষিক মিলাদ-দোয়া অনুষ্ঠিত
    • গৌরনদী উপজেলা প্রশাসনের টরকী বন্দরের অবৈধ উচ্ছেদ অভিযান
    • বাংলা নববর্ষ উপলক্ষে গৌরনদীতে শোভাযাত্রাসহ সাংস্কৃতিক অনুষ্ঠান
    • গৌরনদতে মাদক বিক্রেতা পুলিশ দেখে  ইয়াবা গিলে  অসুস্থ্য
    • চাহিদামত তৈল না দেয়ায় পাম্প ম্যানেজারের উপর যুবদল নেতার হামলা
    •  গৌরনদীতে বেপরোয়া ট্রাক সেতুর রেলিং ভেঙ্গে খালে
    Top