Gournadi24.com
গৌরনদী ২৪ ডটকম | logo
ঢাকা, ১৮ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ | ৪ঠা চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ
    • প্রচ্ছদ
    • প্রধান সংবাদ
    • গৌরনদী
    • বরিশাল
    • সারাদেশ
    • খেলা
    • বিনোদন
    • সম্পাদকীয়
    • বাংলা কনভার্টার
    • ইমেজ অপ্টিমাইজেশন
    • প্রচ্ছদ
    • প্রধান সংবাদ
    • গৌরনদী
    • বরিশাল
    • সারাদেশ
    • খেলা
    • বিনোদন
    • সম্পাদকীয়
    • বাংলা কনভার্টার
    • ইমেজ অপ্টিমাইজেশন
    মেনু

    গৌরনদী

    আগৈলঝাড়ায় প্রতিবন্ধী কিশোরী ধর্ষনের মামলার আসামি গ্রেপ্তার

    | ১৮:০৭, নভেম্বর ০৮ ২০১৮ মিনিট

    নিজস্ব প্রতিবেদক, গৌরনদী২৪ ডটকম/ বরিশালের আগৈলঝাড়া উপজেলার বাগধা ইউনিয়নের আমবৌলা গ্রামে এক বাকপ্রতিবন্ধী কিশোরীকে ধর্ষন করে পাশ্ববর্তী কোটালীপাড়া থানার নারকেল বাড়ী গ্রামের সিফাত শিকদারের ছেলে সবুজ শিকদার । এ ঘটনায় ধর্ষিতার মা বাদি হয়ে আগৈলঝাড়া থানায় একটি ধর্ষন মামলা দায়েরের পর থেকে সবুজ সিকদার পলাতক রয়েছে। গোপন সংবাদের ভিত্তিতে আগৈলঝাড়া থানা পুলিশ ঢাকার ডিএমপি পুলিশের সহায়তার ঢাকা কোতয়ালী থানা এলাকা বুধবার রাতে অভিযান চালিয়ে গ্রেপ্তার করে গতকাল বৃহস্পতিবার আদালতের মাধ্যমে বরিশাল কেন্দ্রীয় কারাগারে পাঠিয়েছে।

    মামলাার তদন্তকারী কর্মকর্তা ও আগৈলঝাড়া থানার উপ-পরিদর্মক (এসআই) মো. জসিম উদ্দিন জানান, ধর্ষন মামলায় বাদি আগৈলঝাড়া উপজেলার বাগধা ইউনিয়নের আমবৌলা গ্রামের স্বামী পরিত্যক্তা এক গৃহবধূ। স্বামী পরিত্যক্তা হওয়ার পরে বাকপ্রতিবন্ধী কিশোরী মেয়েকে নিয়ে দিনমজুরের কাজ কাজ করে জীবিকা নির্বাহ করেন। গত ৩০ মার্চ মেয়েকে ঘরে রেখে তিনি প্রতিদিনের ন্যায় অন্যের জমিতে কাজে যান। ওই সময় মেয়েকে একাকি ঘরে পেয়ে পাশ্ববর্তি কোটালীপাড়া উপজেলার নারিকেলবাড়ি গ্রামের সিদ্দিক সিকদারের ছেলে সবুজ সিকদার (২০) জোরপূর্বক ধর্ষণ করে। বাড়ি ফিরে তিনি বিষয়টি জানার পরে স্থানীয় জনপ্রতিনিধিসহ গন্যমান্য ব্যক্তিদের কাছে বিচার দেন। গত ৬ মাসে কয়েক দফায় বিচার সালিস বৈঠকের আয়োজন করা। সেখানে ধর্ষক সবুজ সিকদার অনুপুস্থিত থাকেন। এরই মধ্যে প্রতিবন্ধী কিশোরী ৬ মাসের অন্তঃসত্বা হয়ে পড়ে। প্রতিবন্ধী কিশোরী ধর্ষনের ঘটনায় ধর্ষিতার মা বাদি হয়ে ২০ সেপ্টেম্বর আগৈলঝাড়া থানায় একটি ধর্ষন মামলা দায়ের করেছে। মামলা দায়েরের পর থেকে আসামি সবুজ সিকদার পলাতক থাকে। গোপন সংবাদের ভিত্তিতে আগৈলঝাড়া থানা পুলিশ ঢাকার ডিএমপি পুলিশের সহায়তার কোতয়ালী থানা এলাকা বুধবার রাতে গ্রেপ্তার করে গতকাল বৃহস্পতিবার আদালতের মাধ্যমে বরিশাল কেন্দ্রীয় কারাগারে পাঠিয়েছে।

    Post Views: ৩৩

    Share this:

    • Click to share on Facebook (Opens in new window) Facebook
    • Click to share on X (Opens in new window) X

    সংশ্লিষ্ট খবর

    • বরিশাল-ঢাকা মহাসড়কে ঈদে যানচলাল স্বাভাবিক রাখতে কাজ করছে যৌথ বাহিনী
    • গৌরনদী পৌর বিএনপি নেতার উদ্যোগে বাবা-মায়ের জন্য দোয়া ও ইফতার মাহফিল
    • নলচিড়া সার্বজনীন পূজা উদযাপন পরিষদের সভাপতি ও সমাজসেবক বাবু তাপস বনিক গুরুতর  অসুস্থ্য
    • আন্তর্জাতিক মানবিক সংস্থার উদ্যোগে গৌরনদীতে ইফতার মাহফিল
    • গৌরনদীতে খাল পুনঃখনন কাজের শুভ উদ্বোধন করলেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন
    • গৌরনদী পৌর বিএনপির আহবায়কের  বহিস্কারাদেশ প্রত্যাহার
    • গৌরনদীতে অবাধে চলছে ইলিশের পোনা বিক্রি
    Top