Gournadi24.com
গৌরনদী ২৪ ডটকম | logo
ঢাকা, ১৪ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ | ১লা চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ
    • প্রচ্ছদ
    • প্রধান সংবাদ
    • গৌরনদী
    • বরিশাল
    • সারাদেশ
    • খেলা
    • বিনোদন
    • সম্পাদকীয়
    • বাংলা কনভার্টার
    • ইমেজ অপ্টিমাইজেশন
    • প্রচ্ছদ
    • প্রধান সংবাদ
    • গৌরনদী
    • বরিশাল
    • সারাদেশ
    • খেলা
    • বিনোদন
    • সম্পাদকীয়
    • বাংলা কনভার্টার
    • ইমেজ অপ্টিমাইজেশন
    মেনু

    গৌরনদী

    গৌরনদীতে তিন স্থানে বোমা বিস্ফোরন, রাস্তা কেটে যোগাযোগ বিচ্ছিন্ন

    | ১৭:২৫, নভেম্বর ০৩ ২০১৮ মিনিট

    নিজস্ব প্রতিবেদক, গৌরনদী২৪ ডটকম/ বরিশালের গৌরনদী উপজেলার মাহিলাড়া, সরিকল ও খাঞ্জাপুর ইউনিয়নের তিনটি স্থানে শুক্রবার গভীর রাতে ১৫/২০টি বোমার বিস্ফোরন ঘটিয়েছে কে বা কারা। ঘটনার সময় অজ্ঞাতনামা ব্যক্তিরা বিএনপি ও ধানের শীষের পক্ষে বিভিন্ন শ্লোগান দেয় বলে এলাকাবাসি জানান। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

    স্থানীয় লোকজন, এলাকাবাসি ও পুলিশ জানান, গত শুক্রবার রাত আনুমানিক ১১টার দিকে গৌরনদী উপজেলার মাহিলাড়া ইউনিয়ন যুবদলের সাবেক সাধারন সম্পাদক সজল সরকারের বাড়ির সন্নিকটে মাহিলাড়া নলচড়িা সড়কের পাশে ৭/৮টি, বোমার বিস্ফোরন ঘটনায় কে বা কারা। এ সময় তারা সড়কের লালপোল এলাকায় সড়ক কেটে ফেলে। একই রাতে আনুমানিক দেড়টার দিকে সরিকল ইউনিয়নের হোসনাবাদ ষ্টিমারঘাট চকিদার বাড়ির সন্নিকটে ব্রিজের কাছে ৫/৭াট বোমা ও কয়েক রাউÐ ফাকা গুলি ছুরে অজ্ঞাতনামা দূবৃত্তরা। এ সময় গৌরনদী হোসনাবাদ সড়কের ষ্টিমারঘাট চকিদার বাড়ি এলাকায় রাস্তা কেটে যোগাযোগ ব্যবস্থা বিচ্ছিন্ন করে দেয়। একই রাত সাড়ে সাড়ে ১২টার দিকে খাঞ্জাপুর ইউনিয়নের মেদাকুল গ্রামের দ্বীনবন্ধু সাহার বাড়ির কাছে দীঘির পাড় নামক এলাকায় ৫/৭টি বোমার বিস্ফোরন ঘটে। এ সময় অজ্ঞাতনামা ব্যক্তিরা ইল্লা হইতে দোনারকান্দি সড়কের দীঘির পাড় সড়ক কেটে বিচ্ছিন্ন করা হয়।

    উপজেলার সরকিল ইউনিয়নের উত্তর হোসনাবাদ গ্রামবাসি জানান, শুক্রবার দিবাগত গভীর রাতে কে বা কারা গৌরনদী হোসনাবাদ সড়কের ষ্টিমারঘাট চকিদার বাড়ি এলাকায় রাস্তা কেটে যোগাযোগ ব্যবস্থা বিচ্ছিন্ন করে দেয়। গৃহবধূ রিনা বেগম বলেন, রাস্তায় বেশ কিছু লোকজনের কথাবার্তাা শব্দ পেয়ে ঘরের দরজা খুলে বের হতে চেষ্টা করলে একটি বোমার বিস্ফোরন ঘটিয়ে ঘর থেকে বের হতে নিষেধ করে নানান ভয়ভীতি দেখান। মাহিলাড়া এলাকার ব্যবসায়ী, শিক্ষকসহ কমপক্ষে ৫জন জানান, রাতে পর পর বোমার শব্দে গোটা এলাকা প্রকম্পিত হয়ে উঠে। গ্রামের মানুষের মধ্যে এক ধরনের আতংক দেখা দেয়। খাঞ্জাপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও খাঞ্জাপুর ইউনিয়ন বিএনপির সভাপতি আকন সিদ্দিকুর রহমান বলেন, গতকাল শনিবার সকালে হাটতে বের হলে রাস্তাকাটা দেখতে পাই। রাতে কে বা কারা, কি উদ্দেশ্যে রাস্তা কেটেছে তা বুঝে উঠতে পারিনি। তিনটি স্থানে বোমা হামলা ও রাস্তা কাটার কথা স্বীকার করে গৌরনদী মডেল থানার পরিদর্শক (তদন্ত) মো. মাহাবুবুর রহমান বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে আলামত সংগ্রহ করেছে। এখনো মামলা হয়নি তবে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

    Post Views: ৩২

    Share this:

    • Click to share on Facebook (Opens in new window) Facebook
    • Click to share on X (Opens in new window) X

    সংশ্লিষ্ট খবর

    • গৌরনদীতে অবাধে চলছে ইলিশের পোনা বিক্রি
    • গৌরনদীতে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস উপলক্ষে র‌্যালী ও আলোচনা সভা
    • গৌরনদীতে আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত
    • গৌরনদীতে হাতুরে চিকিৎসকের ইনজেকশনে যুবকের মৃত্যু
    • গৌরনদী ডিবেটিং সোসাইটির উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
    • গৌরনদীতে বাস-মাইক্রোবাসের সংঘর্ষে নিহত-২
    • গৌরনদীতে বায়োগ্যাস প্ল্যান্ট স্থাপনে উদ্বুদ্ধকরণ  বিষয়ক দুইদিন ব্যাপি প্রশিক্ষণের উদ্বোধন
    Top