Gournadi24.com
গৌরনদী ২৪ ডটকম | logo
ঢাকা, ১২ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৭শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
    • প্রচ্ছদ
    • প্রধান সংবাদ
    • গৌরনদী
    • বরিশাল
    • সারাদেশ
    • খেলা
    • বিনোদন
    • সম্পাদকীয়
    • বাংলা কনভার্টার
    • ইমেজ অপ্টিমাইজেশন
    • প্রচ্ছদ
    • প্রধান সংবাদ
    • গৌরনদী
    • বরিশাল
    • সারাদেশ
    • খেলা
    • বিনোদন
    • সম্পাদকীয়
    • বাংলা কনভার্টার
    • ইমেজ অপ্টিমাইজেশন
    মেনু

    গৌরনদী

    গৌরনদীতে ছিনতাইকারীর হামলায় দুই পান ব্যবসায়ী জখম, নগত টাকা ছিনতাই

    | ১৬:২১, অক্টোবর ২২ ২০১৮ মিনিট

    নিজস্ব প্রতিবেদক, গৌরনদী২৪ ডটকম/ বরিশালের গৌরনদী উপজেলার বার্থী ইউনিয়নের দক্ষিণ রামসিদ্ধি গ্রামে রবিবার গভীর রাতে ছিনতাইকারীদের ধারালো অস্ত্রের আঘাতে এক নারীসহ পান ব্যবসায়ী প্রবীর চন্দ্র পালকে জখম করেছে। এ সময় ছিনতাইকারীরা পান ব্যবসায়ীর কাছ থেকে নগদ ৩৭ হাজার ৩০০টাকা ছিনিয়ে নিয়ে যায়। গুরুতর অবস্থায় পান ব্যবসায়ী প্রবীর চন্দ্র পালকে (৪২) বরিশাল শেরে-ই বাংলা মেডিকেল কলেজ হাসাপাতালে ভর্তি করা হয়েছে।
    পৌর কাউন্সিল কাজী তৌফিক ইকবাল স্বজল জানান, পৌর সভার লাখেরাজ কসবা পান আড়ৎ থেকে পান বিক্রি করে রবিবার দিবাগত রাত ২টার দিকে পান ব্যবসায়ী প্রবীর চন্দ্র পাল ভ্যান যোগে নিজ বাড়ি দক্ষিণ রামসিদ্ধি গ্রামে যাচ্ছিল। ভ্যান থেকে নেমে পায়ে হেটে বাড়ি প্রবেশের মহুর্তে সেকেন্দার সরদারের বাড়ির সামনে পৌঁছলে ছিনতাইকারী জাকির হোসেন সরদারসহ ৪ থেকে ৫জন ছিনতাইকারী গতিরোধ করে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে টাকা ছিনিয়ে নেয়। তার ডাকচিৎকারে স্থানীয় সেকেন্দার সরদারের স্ত্রী কোহিনুর বেগম এগিয়ে আসলে তাকেও কুপিয়ে জখম করে। রক্তাক্ত অবস্থায় প্রবীর চন্দ্র পালকে (৪২) বরিশাল শেরে-ই বাংলা মেডিকেল কলেজ হাসাপাতালে ভর্তি করা হয়েছে। ঘটনাস্থল পরিদর্শন শেষে গৌরনদী মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) আসাদুজ্জামান খান জানান, জাকির হোসেন সরদার মাদক বিক্রেতা ও সেবনকারী। তার বিরুদ্ধে গৌরনদী মডেল থানায় মাদকদ্রব্য আইনসহ একাধিক মামলায় গ্রেফতারি পরোয়ানা রয়েছে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।

    Post Views: ৪৭

    Share this:

    • Click to share on Facebook (Opens in new window) Facebook
    • Click to share on X (Opens in new window) X

    সংশ্লিষ্ট খবর

    • গৌরনদীতে অবাধে চলছে ইলিশের পোনা বিক্রি
    • গৌরনদীতে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস উপলক্ষে র‌্যালী ও আলোচনা সভা
    • গৌরনদীতে আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত
    • গৌরনদীতে হাতুরে চিকিৎসকের ইনজেকশনে যুবকের মৃত্যু
    • গৌরনদী ডিবেটিং সোসাইটির উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
    • গৌরনদীতে বাস-মাইক্রোবাসের সংঘর্ষে নিহত-২
    • গৌরনদীতে বায়োগ্যাস প্ল্যান্ট স্থাপনে উদ্বুদ্ধকরণ  বিষয়ক দুইদিন ব্যাপি প্রশিক্ষণের উদ্বোধন
    Top