Gournadi24.com
গৌরনদী ২৪ ডটকম | logo
ঢাকা, ১৪ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ | ১লা চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ
    • প্রচ্ছদ
    • প্রধান সংবাদ
    • গৌরনদী
    • বরিশাল
    • সারাদেশ
    • খেলা
    • বিনোদন
    • সম্পাদকীয়
    • বাংলা কনভার্টার
    • ইমেজ অপ্টিমাইজেশন
    • প্রচ্ছদ
    • প্রধান সংবাদ
    • গৌরনদী
    • বরিশাল
    • সারাদেশ
    • খেলা
    • বিনোদন
    • সম্পাদকীয়
    • বাংলা কনভার্টার
    • ইমেজ অপ্টিমাইজেশন
    মেনু

    গৌরনদী

    গৌরনদীতে সড়ক দূর্ঘটনায় নিহত-২ আহত-১৫

    | ০১:২৭, অক্টোবর ১২ ২০১৮ মিনিট

    নিজস্ব প্রতিবেদক, গৌরনদী২৪ ডটকম/ ঢাকা-বরিশাল মহাসড়কের গৌরনদী উপজেলার বাটাজোর বাইজখোলা নামক স্থানে গতকাল দুপুরে একটি যাত্রীবাহি বাস ব্রেকফেল করে নিয়ন্ত্রন হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা খেয়ে বাসটি দুমরে মুচরে যায়। এসময় ঘটনাস্থলেই বাসের হেলপাড়সহ দুইজন নিহত ও কমপক্ষে ১৫ জন আহত হয়। গুরুতর আহতদের গৌরনদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও বরিশাল শের ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভতির্ করা হয়েছে। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে। পুলিশ বাসটি আটক করেছে।
    গৌরনদী হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ আতিয়ার রহমান জানান, মাওয়া কেওড়াকান্দি থেকে থেকে ছেড়ে আসা বরিশালগামি বিএমএফ পরিবহন (বরিশাল-ব-১১-০০৪০) দুপুর পোনে দুইটার দিকে বাটাজোর বাইচখোলা নামক স্থানে পৌছলে ব্রেক ফেল করে নিয়ন্ত্রন হারিয়ে ফেলে। এসময় একটি রিকসা ভ্যানকে চাপা দিয়ে সড়কের পাশে গাছের সঙ্গে স্বজোরে ধাক্কা খেয়ে বাসটি দুমরে মুচরে গিয়ে বিএমএফ পরিবহনের হেলপাড় মনির রাঢ়ী(৪২) ও যাত্রী সোহেল (২০) ঘটনাস্থলেই মারা যান। নিহত মনিরে বাড়ি পাশ্ববর্তি উজিরপুর উপজেলার বামরাইল ইউনিয়ননের মোড়াকাঠী গ্রামে ও সোহেলের বাড়ি বরিশাল কড়াপুর গ্রামে। দূর্ঘটনায় কমপক্ষে ১৫ জন আহত হন। আহতদের গৌরনদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। অবস্থার অবনতি ঘটলে গুরুতরভাবে আহত সুশান্ত সিকদার(৩০), খাদিজা বেগম(২২), তানভীর হোসেন (২০), সোহেল রানা (৩৮), হিরাতুন নেছা (৪৫), ব্বুল হাওলাদার(৫০) ও আব্দুল হাকিম(৪০)কে বরিশাল শের ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানোয় হয়েছে। ওসি আরো জানান, এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে। পুলিশ বাসটি আটক করেছে।

    Post Views: ৩৮

    Share this:

    • Click to share on Facebook (Opens in new window) Facebook
    • Click to share on X (Opens in new window) X

    সংশ্লিষ্ট খবর

    • গৌরনদীতে অবাধে চলছে ইলিশের পোনা বিক্রি
    • গৌরনদীতে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস উপলক্ষে র‌্যালী ও আলোচনা সভা
    • গৌরনদীতে আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত
    • গৌরনদীতে হাতুরে চিকিৎসকের ইনজেকশনে যুবকের মৃত্যু
    • গৌরনদী ডিবেটিং সোসাইটির উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
    • গৌরনদীতে বাস-মাইক্রোবাসের সংঘর্ষে নিহত-২
    • গৌরনদীতে বায়োগ্যাস প্ল্যান্ট স্থাপনে উদ্বুদ্ধকরণ  বিষয়ক দুইদিন ব্যাপি প্রশিক্ষণের উদ্বোধন
    Top