Gournadi24.com
গৌরনদী ২৪ ডটকম | logo
ঢাকা, ২২শে জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ | ৮ই মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ
    • প্রচ্ছদ
    • প্রধান সংবাদ
    • গৌরনদী
    • বরিশাল
    • সারাদেশ
    • খেলা
    • বিনোদন
    • সম্পাদকীয়
    • বাংলা কনভার্টার
    • ইমেজ অপ্টিমাইজেশন
    • প্রচ্ছদ
    • প্রধান সংবাদ
    • গৌরনদী
    • বরিশাল
    • সারাদেশ
    • খেলা
    • বিনোদন
    • সম্পাদকীয়
    • বাংলা কনভার্টার
    • ইমেজ অপ্টিমাইজেশন
    মেনু

    গৌরনদী

    আগৈলঝাড়া প্রেসক্লাবের সাংবাদিকদের সঙ্গে নবাগত ওসির মতবিনিময়

    | ০৩:০৯, অক্টোবর ১১ ২০১৮ মিনিট

    নিজস্ব প্রতিবেদক, গৌরনদী২৪ ডটকম/ বরিশালের আগৈলঝাড়া প্রেক্লাবের সাংবাদিকদের সাথে আগৈলঝাড়া থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস, এম, আফজাল হোসেনের মতবিনিময় সভা বুধবার সকালে আগৈলঝাড়া প্রেসক্লাব কার্যালয়ে অনুষ্ঠিত হয়। প্রেসক্লাব সভাপতি কেএম আজাদ রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সদ্য যোগদানকারী ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ আফজাল হোসেন।

    এসময় তিনি বলেন সংবাদপত্র সমাজের দর্পন ও সাংবাদিকরা সমাজের বিবেক। তাই বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশের মাধ্যমে স্বচ্ছতা, জবাবদিহিতা নিশ্চিত করতে হবে। এলাকার অইন শৃংখলার উন্নয়ন ও অপরাধ দমনে তিনি সাংবাদিকদের সহযোগীতা কামনা করেন। তিনি আরো বলেন, পুলিশ শুধু প্রজাতন্ত্রের কর্মকর্তা বা কর্মচারীই নয়, পুলিশ হল সেবক। সেবাদানকারী প্রতিষ্ঠানগুলোর মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান থানা। থানায় পুলিশের সেবা নিতে আসা ভুক্তভোগীরা যাতে কোন রকম হয়রানির শিকার না হয় তা নিশ্চিত করনের ঘোষনা দেন।

    মতবিনিময় সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, ওসি (তদন্ত) মোঃ নকিব আকরাম, আগৈলঝাড়া প্রেসক্লাবের সাবেক সভাপতি সরদার হারুন রানা, সহ-সভাপতি মোঃ শামীমুল ইসলাম শামীম, সাধারণ সম্পাদক তপন বসু, সাবেক সাধারণ সম্পাদক মাহবুবুল ইসলাম, প্রবীর বিশ্বাস ননী ও সদস্য স্বপন দাস। এসময় উপস্থিত ছিলেন আগৈলঝাড়া প্রেসক্লাবের সাবেক সভাপতি অপ‚র্ব লাল সরকার, মোঃ সাইফুল ইসলাম, কোষাধ্যক্ষ জাহিদুল ইসলাম, সদস্য মনিরুজ্জামান মনির, সহযোগী সদস্য এফএম নাজমুল রিপন, পলাশ দত্ত, মারুফ মোলা, মৃদুল দাস, এসআই জসিম উদ্দিন, মোঃ মোশারফ হোসেন, মোঃ সাইফুল ইসলাম, মনিরুজ্জামান প্রমুখ। এসময় সাংবাদিকরা পুলিশ দায়িত্ব পালনে সব ধরনের সহায়তা প্রদানের আশ্বাস দেন।

    Post Views: ৩০

    Share this:

    • Click to share on Facebook (Opens in new window) Facebook
    • Click to share on X (Opens in new window) X

    সংশ্লিষ্ট খবর

    • দলীয় শৃংখলা ভঙ্গ ও দলের পরিপন্থি কাজ করায় ইঞ্জিনিয়ার আব্দুস সোবাহান দল থেকে বহিস্কার
    • সেন্ট জোসেফ মাধ্যমিক বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত
    • নলচিড়া মাধ্যমিক বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা উদ্ধোধনী অনুষ্ঠান
    • গৌরনদীতে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট-২০২৬ উপলক্ষে মতবিনিময় সভা অনুষ্ঠিত
    • শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৯০তম জন্মবার্ষিকী উপলক্ষে গৌরনদীতে চিত্রাঙ্কন প্রতিযোগিতা ও সাংস্কৃতিক অনুষ্ঠান
    • নতুন প্রজন্মকে মুক্তিযুদ্ধের চেতনায় উদ্বুদ্ধ করতে হবে- জহির উদ্দিন স্বপন্, গৌরনদীতে বীর মুক্তিযোদ্ধা মরহুম আলী আহমেদের স্মরণ  সভা
    • গৌরনদীতে মৎস্যজীবীদের মাঝে বকনা বাছুর বিতরণ ‎
    Top