Gournadi24.com
গৌরনদী ২৪ ডটকম | logo
ঢাকা, ২২শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ৯ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
    • প্রচ্ছদ
    • প্রধান সংবাদ
    • গৌরনদী
    • বরিশাল
    • সারাদেশ
    • খেলা
    • বিনোদন
    • সম্পাদকীয়
    • বাংলা কনভার্টার
    • ইমেজ অপ্টিমাইজেশন
    • প্রচ্ছদ
    • প্রধান সংবাদ
    • গৌরনদী
    • বরিশাল
    • সারাদেশ
    • খেলা
    • বিনোদন
    • সম্পাদকীয়
    • বাংলা কনভার্টার
    • ইমেজ অপ্টিমাইজেশন
    মেনু

    বরিশাল

    সড়ক দূর্ঘটনায় আগৈলঝাড়া কলেজ ছাত্র সংসদের সাবেক জিএস নিহত

    | ২২:৩৭, এপ্রিল ১৩ ২০১৬ মিনিট

    Agailjhara photo 12
    নিজস্ব প্রতিবেদক, গৌরনদী২৪ ডটকম ঃ বরিশালের আগৈলঝাড়া শহীদ আব্দুর রব সেরনিয়াবাত ডিগ্রী কলেজ ছাত্র সংসদের সাবেক জি এস ও বরিশাল ব্যাপ্টিস্ট আঞ্চলিক চার্চ সংঘের সহ-সভাপতি মুনিম বাড়ৈ যাকোব(৫৫) গতকাল বুধবার বিকেলে সড়ক দূর্ঘটনায় নিহত হন। পুলিশ লাশ উদ্ধার করেছে।

    অগৈলঝাড়া থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুল ইসলাম জানান, বরিশাল ব্যাপ্টিস্ট আঞ্চলিক চার্চ সংঘের সহ-সভাপতি ও অগৈলঝাড়া শহীদ আব্দুর রব সেরনিয়াবাত ডিগ্রী কলেজের সাবেক জিএস মুনিব বাড়ৈ জ্যাকব (৫৫) গতকাল বুধবার দুপুর ৩টায় অগৈলঝাড়া উপজেলা সদরে বিএইচপি একাডেমী সামনে দাড়িয়ে বন্ধুর সাথে কথা বলছিলেন। এসময় পয়সার হাট থেকে ছেড়ে আসা একটি নসিমন ঘটনাস্থলে পৌছে তাকে ধাক্কা মেরে সড়কের উপরে ফেলে দেয়। এতে সে গুরুতরভাবে আহত হন । স্থানীয়রা তাৎক্ষনিক তাকে উদ্ধার করে আগৈলঝাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে অবস্থা সংকটাপন্ন দেখে কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য বরিশাল শের ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন। সেখানে নেওয়ার পথে বিকেল সাড়ে ৩টায় সে মারা যায়। আগৈলঝাড়া থানা পুলিশ লাশ উদ্ধার করেছে।

    Post Views: ৪০

    Share this:

    • Click to share on Facebook (Opens in new window) Facebook
    • Click to share on X (Opens in new window) X

    সংশ্লিষ্ট খবর

    • নিরাপদ সড়ক পারাপারের দাবিতে গৌরনদীতে মহাসড়ক অবরোধ
    • গৌরনদীতে বাস চাপায় বৃদ্ধ ও আগৈলঝাড়ায়  মাছ বিক্রেতার মৃত্যু 
    • গৌরনদীতে বর্ণাঢ্য আয়োজনে ইসলামী সাংস্কৃতিক  ও ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত
    • গৌরনদী উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত
    • মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে গৌরনদীতে বিএনপি’র আলোচনা সভা
    • গৌরনদীতে অবাধে চলছে ইলিশের পোনা বিক্রি
    Top