Gournadi24.com
গৌরনদী ২৪ ডটকম | logo
ঢাকা, ২২শে জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ | ৮ই মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ
    • প্রচ্ছদ
    • প্রধান সংবাদ
    • গৌরনদী
    • বরিশাল
    • সারাদেশ
    • খেলা
    • বিনোদন
    • সম্পাদকীয়
    • বাংলা কনভার্টার
    • ইমেজ অপ্টিমাইজেশন
    • প্রচ্ছদ
    • প্রধান সংবাদ
    • গৌরনদী
    • বরিশাল
    • সারাদেশ
    • খেলা
    • বিনোদন
    • সম্পাদকীয়
    • বাংলা কনভার্টার
    • ইমেজ অপ্টিমাইজেশন
    মেনু

    গৌরনদী

    গৌরনদীতে বঙ্গবন্ধু জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত

    | ১৯:৫২, সেপ্টেম্বর ১৬ ২০১৮ মিনিট

    নিজস্ব প্রতিবেদক, গৌরনদী২৪ ডটকম/ বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমান জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের (অনুর্ধ্ব ১৭) ফাইনাল খেলা রবিবার বিকালে বরিশালের গৌরনদী পাইলট মাধ্যমিক বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হয়েছে। ফাইনাল খেলা গৌরনদী পৌরসভা একাদশ বনাম শরিকল ইউনিয়ন একাদশের মধ্যে অনুষ্ঠিত হয়। খেলায় গৌরনদী পৌরসভা একাদশ ২-০ গোলে শরিকল ইউনিয়ন একাদশকে পরাজিত করে উপজেলা পর্যায়ে চ্যাম্পিয়ন হয়েছে। উপজেলা নির্বাহী অফিসার খালেদা নাছরিনের সভাপতিত্বে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান সৈয়দা মনিরুন নাহার মেরী। বিশেষ অতিথি ছিলেন সরকারি গৌরনদী কলেজের অধ্যক্ষ প্রফেসর মোঃ আমীর হোসেন, পৌর মেয়র মোঃ হারিছুর রহমান, গৌরনদীর এসিল্যান্ড মোঃ মিজানুর রহমান, উপজেলা আ’লীগের সভাপতি এইচ.এম জয়নাল আবেদীন, মহিলা ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট সাহিদা আক্তার, থানার ওসি মুনিরুল ইসলাম মুনির, ইন্সপেক্টর মোঃ আফজাল হোসেন, উপজেলা প্রেসক্লাবের সভাপতি মোঃ গিয়াস উদ্দিন মিয়া, পৌর আ’লীগের সভাপতি মনির হোসেন মিয়া, সাধারন সম্পাদক কবির খান, শরিকল ইউপির চেয়ারম্যান ফারুক হোসেন মোল্লা, চাঁদশী ইউপির চেয়ারম্যান কৃষ্ণকান্ত দে। শেষে অতিথিরা বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন । এ ফুটবল টুর্নামেন্টে উপজেলার ৭টি ইউনিয়ন ও ১টি পৌরসভা অংশগ্রহন করেন।

    Post Views: ২৪

    Share this:

    • Click to share on Facebook (Opens in new window) Facebook
    • Click to share on X (Opens in new window) X

    সংশ্লিষ্ট খবর

    • দলীয় শৃংখলা ভঙ্গ ও দলের পরিপন্থি কাজ করায় ইঞ্জিনিয়ার আব্দুস সোবাহান দল থেকে বহিস্কার
    • সেন্ট জোসেফ মাধ্যমিক বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত
    • নলচিড়া মাধ্যমিক বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা উদ্ধোধনী অনুষ্ঠান
    • গৌরনদীতে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট-২০২৬ উপলক্ষে মতবিনিময় সভা অনুষ্ঠিত
    • শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৯০তম জন্মবার্ষিকী উপলক্ষে গৌরনদীতে চিত্রাঙ্কন প্রতিযোগিতা ও সাংস্কৃতিক অনুষ্ঠান
    • নতুন প্রজন্মকে মুক্তিযুদ্ধের চেতনায় উদ্বুদ্ধ করতে হবে- জহির উদ্দিন স্বপন্, গৌরনদীতে বীর মুক্তিযোদ্ধা মরহুম আলী আহমেদের স্মরণ  সভা
    • গৌরনদীতে মৎস্যজীবীদের মাঝে বকনা বাছুর বিতরণ ‎
    Top