Gournadi24.com
গৌরনদী ২৪ ডটকম | logo
ঢাকা, ১২ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৭শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
    • প্রচ্ছদ
    • প্রধান সংবাদ
    • গৌরনদী
    • বরিশাল
    • সারাদেশ
    • খেলা
    • বিনোদন
    • সম্পাদকীয়
    • বাংলা কনভার্টার
    • ইমেজ অপ্টিমাইজেশন
    • প্রচ্ছদ
    • প্রধান সংবাদ
    • গৌরনদী
    • বরিশাল
    • সারাদেশ
    • খেলা
    • বিনোদন
    • সম্পাদকীয়
    • বাংলা কনভার্টার
    • ইমেজ অপ্টিমাইজেশন
    মেনু

    গৌরনদী

    গৌরনদীতে শিশু ধর্ষণের চেষ্টার মামলা দায়ের

    | ১৮:৫২, সেপ্টেম্বর ১৪ ২০১৮ মিনিট

    নিজস্ব প্রতিবেদক, গৌরনদী২৪ ডটকম/
    বরিশালের গৌরনদী উপজেলার গেরাকুল গ্রামে এক শিশু কন্যা (১৩)কে ধর্ষণের চেষ্টা অভিযোগে এলাকাবাসি আটক করে আঃ মোতালেব সরদার (১৬) কে গণধোলাই দিয়ে গৌরনদী মডেল থানা পুলিশের কাছে সোর্পদ করে। ধর্ষণের চেষ্টার অভিযোগে বৃহস্পতিবার রাতে শিশুটির মা বাদি হয়ে গৌরনদী মডেল থানায় মামলা দায়ের করেছেন। পুলিশ আঃ মোতালেব সরদারকে গতকাল শুক্রবার সকালে বরিশাল চিফ জুডিশিয়াল আদালতে হাজির করলে আদালত তাকে বরিশাল কেন্দ্রীয় কারাগারে প্রেরন করেন।

    গৌরনদী মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) মো. মাজাহারুল ইসলাম জানান, পৌরসভার উত্তর বিজয়পুর মহল্লার এক দিনমজুরের কন্যা (১৩)কে পাশ্ববর্তী ভাড়াটিয়া রুস্তম সরদারের পুত্র আঃ মোতালেব সরদার(১৬) বৃহস্পতিবার সকাল সাড়ে ৮টার দিকে বেড়ানোর কথা বলে তার বাবার বাড়ি গেরাকুল গ্রামে নিয়ে যায়। ওই দিন সকাল সাড়ে ১০টার দিকে বাবার নির্জন ঘরে শিশুটিকে জোর পূর্বক ধর্ষণের চেষ্টা চালায়। এ সময় শিশুটির ডাকচিৎকারে প্রতিবেশীরা এগিয়ে এসে শিশুটিকে উদ্ধার করে ও মোতালেবকে আটক করে গণধোলাই দিয়ে পুলিশের কাছে সোর্পদ করে।
    এ ঘটনায় বৃহস্পতিবার রাতে শিশুটির মা বাদি হয়ে গৌরনদী মডেল থানায় ধর্ষন চেষ্টার একটি মামলা দায়ের করেন। থানা হাজতে আঃ মোতালেব সরদার দাবি করেন, কিশোরীর সঙ্গে তার প্রেমের সর্ম্পক রয়েছে। জোরপূর্বক ধর্ষন চেষ্টা সম্পর্কে জানতে চাইলে কোন উত্তর দেননি। তবে তার দাবি প্রত্যাখান করে কিশোরী বলেন, আমাকে তাদের বাড়িতে বেড়াতে নিয়ে যাওয়ার কথা বলে ধর্ষনের চেষ্টা চালায়।

    Post Views: ৩৮

    Share this:

    • Click to share on Facebook (Opens in new window) Facebook
    • Click to share on X (Opens in new window) X

    সংশ্লিষ্ট খবর

    • গৌরনদীতে অবাধে চলছে ইলিশের পোনা বিক্রি
    • গৌরনদীতে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস উপলক্ষে র‌্যালী ও আলোচনা সভা
    • গৌরনদীতে আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত
    • গৌরনদীতে হাতুরে চিকিৎসকের ইনজেকশনে যুবকের মৃত্যু
    • গৌরনদী ডিবেটিং সোসাইটির উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
    • গৌরনদীতে বাস-মাইক্রোবাসের সংঘর্ষে নিহত-২
    • গৌরনদীতে বায়োগ্যাস প্ল্যান্ট স্থাপনে উদ্বুদ্ধকরণ  বিষয়ক দুইদিন ব্যাপি প্রশিক্ষণের উদ্বোধন
    Top