Gournadi24.com
গৌরনদী ২৪ ডটকম | logo
ঢাকা, ১১ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৬শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
    • প্রচ্ছদ
    • প্রধান সংবাদ
    • গৌরনদী
    • বরিশাল
    • সারাদেশ
    • খেলা
    • বিনোদন
    • সম্পাদকীয়
    • বাংলা কনভার্টার
    • ইমেজ অপ্টিমাইজেশন
    • প্রচ্ছদ
    • প্রধান সংবাদ
    • গৌরনদী
    • বরিশাল
    • সারাদেশ
    • খেলা
    • বিনোদন
    • সম্পাদকীয়
    • বাংলা কনভার্টার
    • ইমেজ অপ্টিমাইজেশন
    মেনু

    গৌরনদী

    গৌরনদীতে ছাত্রদল নেতা গ্রেফতার

    | ২০:৩৫, সেপ্টেম্বর ০৫ ২০১৮ মিনিট

    নিজস্ব প্রতিবেদক, গৌরনদী২৪ ডটকম/ বরিশালের গৌরনদী পৌরসভার বানিয়াশুরি এলাকায় গত মঙ্গলবার রাতে গৌরনদী মডেল থানা পুলিশ অভিযান চালিয়ে ছাত্রদল নেতা জাকির হোসেনকে গ্রেপ্তার করেছে। গ্রেপ্তারকৃতকে গতকাল বুধবার সকালে আদালতের মাধ্যমে বরিশাল কেন্দ্রীয় কারাগারে প্রেরনের করা হয়েছে।

    গৌরনদী মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) ও মামলার তদন্তকারী কর্মকর্তা মো. মোশারেফ হোসেন খান জানান, মঙ্গলবার রাতে পৌরসভার বানিয়াশুরি বাদামতলা এলাকায় অভিযান চালিয়ে কাসেমাবাদ হাই মার্কেট এলাকায় সহিংসতার মামলার সন্দীগ্ধ আসামি হিসেবে মো. জাকির হোসেন (৩৮)কে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতকে গতকাল বুধবার দুপুরে বরিশাল অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সোপর্দ করা হলে আদালতের বিচারক তাদেরকে কারাগারে প্রেরন করা হয়েছে।

    গৌরনদী উপজেলা ছাত্রদলের সাবেক সাধারন সম্পাদক ও সরকারি গৌরনদী কলেজ ছাত্র সংসদের ভিপি মো. জাকির হোসেন অভিযোগ করে বলেন, আমার বিরুদ্ধে থানায় কোন মামলা নেই। রাজনৈতিকভাবে হয়রানরী করতে পুলিশ আমাকে আটক করে একটি পেÐিং মামলায় গ্রেপ্তার দেখিয়ে কোর্টে প্রেরন করেছে। উল্লেখ্য, গত ২৮ আগষ্ট গৌরনদী পৌর সভার কাসেমাবাদ হাই মার্কেট এলাকায় জুয়া খেলাকে কেন্দ্র করে দুইদল মাদক সেবীদের মধ্যে সংঘষের ঘটনা ঘটেছে। ওই ঘটনায় পৌর সভার কাউন্সিলর ও পৌর যুবলীগের আহবায়ক কমিটির সদস্য আমিনুল ইসলাম বাদি হয়ে ১১ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা ৩৫ জনকে আসামি করে একটি মামলা দায়ের করেন। ওই মামলায় সন্ধিগ্ধ আসামি হিসেবে ছাত্রদল নেতা মো. জাকির হোসেনকে গ্রেপ্তার করা হয়েছে। মামলার এজাহারে জাকিরকে আসামি করা হয়নি।

    Post Views: ৩৮

    Share this:

    • Click to share on Facebook (Opens in new window) Facebook
    • Click to share on X (Opens in new window) X

    সংশ্লিষ্ট খবর

    • গৌরনদীতে অবাধে চলছে ইলিশের পোনা বিক্রি
    • গৌরনদীতে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস উপলক্ষে র‌্যালী ও আলোচনা সভা
    • গৌরনদীতে আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত
    • গৌরনদীতে হাতুরে চিকিৎসকের ইনজেকশনে যুবকের মৃত্যু
    • গৌরনদী ডিবেটিং সোসাইটির উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
    • গৌরনদীতে বাস-মাইক্রোবাসের সংঘর্ষে নিহত-২
    • গৌরনদীতে বায়োগ্যাস প্ল্যান্ট স্থাপনে উদ্বুদ্ধকরণ  বিষয়ক দুইদিন ব্যাপি প্রশিক্ষণের উদ্বোধন
    Top