Gournadi24.com
গৌরনদী ২৪ ডটকম | logo
ঢাকা, ১৮ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ | ৪ঠা চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ
    • প্রচ্ছদ
    • প্রধান সংবাদ
    • গৌরনদী
    • বরিশাল
    • সারাদেশ
    • খেলা
    • বিনোদন
    • সম্পাদকীয়
    • বাংলা কনভার্টার
    • ইমেজ অপ্টিমাইজেশন
    • প্রচ্ছদ
    • প্রধান সংবাদ
    • গৌরনদী
    • বরিশাল
    • সারাদেশ
    • খেলা
    • বিনোদন
    • সম্পাদকীয়
    • বাংলা কনভার্টার
    • ইমেজ অপ্টিমাইজেশন
    মেনু

    গৌরনদী

    গৌরনদীতে দিনব্যাপি বাল্যবিবাহ নিরোধ আইন ২০১৭ বিষয়ক কর্মশালা

    | ১৭:৩৬, মে ২৮ ২০১৮ মিনিট

    নিজস্ব প্রতিবেদক, গৌরনদী২৪ ডটকম/ বরিশালের গৌরনদী উপজেলা জাতীয় শিশুকন্যা এ্যাডভোকেসী ফোরামের উদ্যোগে সোমবার উপজেলা পরিষদ মিলনায়তনে “বালবিবাহ নিরোধ আইন ২০১৭ আমাদের দায়বদ্ধতা ও করনীয় বিষয়ক কর্মশালা” অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) খালেদা নাসরিনের সভাপতিত্বে অনুষ্ঠিত কর্মশালায় বাল্য বিবাহ নিরোধ আইন ২০১৭র বিভিন্ন দিক তুলে ধরে তা বাস্তবায়নে করনীয় সম্পর্কে উপস্থাপনা করেন হ্যাঙ্গার প্রকল্পের বরিশাল সমন্বয়কারী ও বরিশাল বিভাগীয় জাতীয় শিশুকন্যা এ্যাডভোকেসী ফোরামের সাধারন সম্পাদক মেহের আফরোজ মিতা। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপজেলা মহিলা ভাইসচেয়ারম্যান এ্যাডভোকেট সাহিদা আক্তার, গৌরনদী উপজেলা জাতীয় শিশুকন্যা এ্যাডভোকেসী ফোরামের সভাপতি ও গৌরনদী বিআরডিবির সাবেক চেয়ারম্যান সাংবাদিক জহুরুল ইসলাম জহির, মহিলা বিষয়ক কর্মকর্তা খালেদা খানম, গৌরনদী উপজেলা প্রেসক্লাবের সভাপতি মোঃ গিয়াস উদ্দিন মিয়া, সাবেক সভাপতি মোঃ আসাদুজ্জামান রিপন, গৌরনদী রিপোর্টাস ইউনিটির সভাপতি খায়রুল ইসলাম, সাধারন সম্পাদক বেলাল হোসেন, সাবেক সভাপতি সৈয়দ নকিবুল হক, গৌরনদী মডেল থানার উপ-পরিদর্শক মো. শামছুদ্দিন। বক্তব্য রাখেন পশ্চিম শাওড়া আলীম মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা আব্দুল জলিল, নিকাহ রেজিঃ কাজী আব্দুল জলিল, কাজী মাসুদুর রহমান, পুরোহিত দিলিপ কুমার মূখার্জী, সমীর কুমার প্রমূখ, হ্যাঙ্গার প্রকল্প আগৈলঝাড়া সমন্বয়কারী মোঃ সাইফুল ইসলাম। অনুষ্ঠানে ইমাম, পুরোহিত, নিকাহ রেজিষ্টার ও আইন প্রয়োগকারী সংস্থার প্রতিনিধি ও সাংবাদিক নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।

    Post Views: ২৫

    Share this:

    • Click to share on Facebook (Opens in new window) Facebook
    • Click to share on X (Opens in new window) X

    সংশ্লিষ্ট খবর

    • গৌরনদী পৌর বিএনপি নেতার উদ্যোগে বাবা-মায়ের জন্য দোয়া ও ইফতার মাহফিল
    • নলচিড়া সার্বজনীন পূজা উদযাপন পরিষদের সভাপতি ও সমাজসেবক বাবু তাপস বনিক গুরুতর  অসুস্থ্য
    • আন্তর্জাতিক মানবিক সংস্থার উদ্যোগে গৌরনদীতে ইফতার মাহফিল
    • গৌরনদীতে খাল পুনঃখনন কাজের শুভ উদ্বোধন করলেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন
    • গৌরনদী পৌর বিএনপির আহবায়কের  বহিস্কারাদেশ প্রত্যাহার
    • গৌরনদীতে অবাধে চলছে ইলিশের পোনা বিক্রি
    • গৌরনদীতে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস উপলক্ষে র‌্যালী ও আলোচনা সভা
    Top