Gournadi24.com
গৌরনদী ২৪ ডটকম | logo
ঢাকা, ১৪ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ | ১লা চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ
    • প্রচ্ছদ
    • প্রধান সংবাদ
    • গৌরনদী
    • বরিশাল
    • সারাদেশ
    • খেলা
    • বিনোদন
    • সম্পাদকীয়
    • বাংলা কনভার্টার
    • ইমেজ অপ্টিমাইজেশন
    • প্রচ্ছদ
    • প্রধান সংবাদ
    • গৌরনদী
    • বরিশাল
    • সারাদেশ
    • খেলা
    • বিনোদন
    • সম্পাদকীয়
    • বাংলা কনভার্টার
    • ইমেজ অপ্টিমাইজেশন
    মেনু

    গৌরনদী

    গৌরনদীতে শিশু ধর্ষণের চেষ্টার ঘটনায় মামলা দায়ের, অভিযুক্ত গ্রেফতার

    | ১৭:৫৯, এপ্রিল ১৮ ২০১৮ মিনিট

    নিজস্ব প্রতিবেদক, গৌরনদী২৪ ডটকম/ বরিশালের গৌরনদী উপজেলার সরিকল ইউনিয়নের শাহাজিরা গ্রামে এক শিশু (৮)কে ধর্ষণের চেষ্টার অভিযোগ পাওয়া গেছে । এ ঘটনায় মঙ্গলবার সকালে শিশু কন্যার পিতা বাদি হয়ে গৌরনদী মডেল থানায় একটি মামলা দায়ের করেছে । মামলা দায়েরের পর পুলিশ অভিযুক্ত কাইয়ুম খান(৪২)কে গ্রেফতার করে আদালতের মাধ্যমে বরিশাল কেন্দ্রীয় কারাগারে পাঠিয়েছে।

    গৌরনদী মডেল থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মোঃ আফজাল হোসেন জানান, উপজেলার শাহাজিরা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ২য় শ্রেণীর ছাত্রী (৮) সোমবার স্কুল ছুটির পরে বাড়ি ফেরার পথে শাহজিরা গ্রামের বেল্লার খানের পান বরজের কাছে পৌঁছলে প্রতিবেশী ভ্যান চালক কাইয়ুম খাঁন (৪২) শিশুটিকে মুখ চেপে ধরে বাগানে নিয়ে জোর পূর্বক ধর্ষণের চেষ্টা চালায়। এ সময় শিশুটি ডাকচিৎকার দিলে পাশের জমিতে কর্মরত কামাল খান(৪৫)সহ স্থানীয়রা এগিয়ে এসে কাইয়ুম আটক করে পিটুনী দিয়ে ছেড়ে দেন। এ ঘটনায় গতকাল মঙ্গলবার সকালে শিশু কন্যার পিতা বাদি হয়ে কাইয়ুম খানকে আসামি করে নারী ও শিশু নির্যাতন দমন আইনে গৌরনদী মডেল থানায় একটি মামলা দায়ের করেন। মামলা দায়েরের পর পুলিশ অভিযান চালিয়ে শাহজিরা এলাকা থেকে আসামি কাইয়ুম খানকে গ্রেফতার করে বরিশাল চিফ জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট আদালতের মাধ্যমে বরিশাল কেন্দ্রীয় কারাগারে পাঠান । অভিযোগ সম্পর্কে জানতে চাইলে কাইয়ুম খান কোন কথা বলতে রাজি হননি।

    Post Views: ৪৩

    Share this:

    • Click to share on Facebook (Opens in new window) Facebook
    • Click to share on X (Opens in new window) X

    সংশ্লিষ্ট খবর

    • গৌরনদীতে অবাধে চলছে ইলিশের পোনা বিক্রি
    • গৌরনদীতে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস উপলক্ষে র‌্যালী ও আলোচনা সভা
    • গৌরনদীতে আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত
    • গৌরনদীতে হাতুরে চিকিৎসকের ইনজেকশনে যুবকের মৃত্যু
    • গৌরনদী ডিবেটিং সোসাইটির উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
    • গৌরনদীতে বাস-মাইক্রোবাসের সংঘর্ষে নিহত-২
    • গৌরনদীতে বায়োগ্যাস প্ল্যান্ট স্থাপনে উদ্বুদ্ধকরণ  বিষয়ক দুইদিন ব্যাপি প্রশিক্ষণের উদ্বোধন
    Top