Gournadi24.com
গৌরনদী ২৪ ডটকম | logo
ঢাকা, ১৯শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ৬ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
    • প্রচ্ছদ
    • প্রধান সংবাদ
    • গৌরনদী
    • বরিশাল
    • সারাদেশ
    • খেলা
    • বিনোদন
    • সম্পাদকীয়
    • বাংলা কনভার্টার
    • ইমেজ অপ্টিমাইজেশন
    • প্রচ্ছদ
    • প্রধান সংবাদ
    • গৌরনদী
    • বরিশাল
    • সারাদেশ
    • খেলা
    • বিনোদন
    • সম্পাদকীয়
    • বাংলা কনভার্টার
    • ইমেজ অপ্টিমাইজেশন
    মেনু

    গৌরনদী

    প্রশ্ন ফাঁসের অভিযোগে উজিরপুরে ৩ কলেজ শিক্ষক গ্রেফতার, মামলা দায়ের

    | ১৮:১৪, এপ্রিল ১৬ ২০১৮ মিনিট

    নিজস্ব প্রতিবেদক, গৌরনদী২৪ ডটকম ঃ চলতি এইচ,এস,সি পরীক্ষার গতকাল সোমবার সকালে ফিন্যান্স ব্যাংকিং ও বীমা পরীক্ষার দ্বিতীয়পত্রের প্রশ্নপত্র ফাঁস করার অভিযোগে বরিশালের উজিরপুর উপজেলার তিন কলেজ শিক্ষককে গ্রেপ্তার করেছে পুলিশ। এ ঘটনায় সোমবার ্তিন কলেজ শিক্ষকের বিরুদ্ধে উজিরপুর মডেল থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। আজ মঙ্গলবার গ্রেপ্তারকৃতদের আদালতে সোপর্দ করা হবে।

    পুলিশ কলেজ জানান, চলতি এইচ,এস,সি পরীক্ষার গতকাল সোমবার সকালে ফিন্যান্স ব্যাংকিং ও বীমা দ্বিতীয়পত্র পরীক্ষা ছিল। পরীক্ষা শুরুর পর সকাল সাড়ে ১০টার দিকে উজিরপুর ডবিøউ বি পরীক্ষা কেন্দ্র থেকে মুঠোফোনে ইন্টানেটের মাধ্যমে প্রশ্নপত্র সংগ্রহ (বিষয়কোড-১৮২৫ ক সেট প্রশ্নপত্র) করেন রামেরকাঠী টেকনিক্যাল কলেজের প্রভাষক উজিরপুরের মাহার গ্রামের রমেশ বেপারীর পুত্র পরেশ বেপারী(৩২)। পরবর্তিতে উজিরপুর সদরস্থ পরেশ বেপারীর বাড়িতে তার বসত ঘরে বসে পরীক্ষা কেন্দ্রে উত্তরপত্র সরবারহ করার জন্য উত্তরপত্র তৈরী করছিলেন পরেশ বেপারীর ও তার সহযোগী উজিরপুর জল্লা শহীদ স্মরণিকা ডিগ্রি কলেজের শিক্ষক উজিরপুরের জয়শ্রী গ্রামের সবুর আলীর পুত্র আবুল কাসেম (৪০), উজিরপুর রামেরকাঠী টেকনিক্যাল কলেজের প্রভাষক ও আগৈলঝাড়া উপজেলার বুধহার গ্রামের মৃত আদিত্য কুমার বিশ্বাসের পুত্র সমীর বিশ্বাস (৩৫)। গোপন সংবাদের ভিত্তিতে উজিরপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শিশির কুমার পালের নেতৃত্বে একদল পুলিশ প্রভাষক পরেশ বেপারীর বাড়িতে অভিযান চালায়। এসময় তিন প্রভাষক মোবাইল ও তৈরীকৃত উত্তর পত্র ফেলে পালানোর চেষ্টা করলে পুলিশ ধাওয়া করে তিনজনকে আটক করেন এবং তাদের কাছ থেকে মুঠোফোনে ধারনকৃত প্রশ্নপত্রসহ মুঠোফোন ও উত্তরপত্র জব্দ করেন। অভিযোগ সম্পর্কে জানতে চাইলে উজিরপুর মডেল থানা হাজতে পুলিশের উপস্থিতিতে তিন কলেজ শিক্ষক ঘটনায় জড়িত থাকার কথা স্বীকার করে বলেন, আমরা লজ্জিত ও অনুতপ্ত।

    উজিরপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শিশির কুমার পাল বলেন, জিজ্ঞাসাবাদে ওই তিন কলেজ শিক্ষক প্রশানপত্র ফাঁসে জড়িত কথা স্বীকার করেছে। পরীক্ষা চলাকালে উজিরপুর ডবিøউ বি পরীক্ষা কেন্দ্র থেকে মুঠোফোনে ইন্টানেটের মাধ্যমে কার সহায়তায় প্রশ্নপত্র সংগ্রহ করেছে সেই বিষয়টি পুলিশকে জানিয়েছে। তবে তদন্তের স্বার্থে বিষয়টি গোপন রাখা হয়েছে। প্রশ্নপত্র ফাঁসের ঘটনায় উজিরপুর মডেল থানার উপ-পরিদর্শক(এসআই) মো. মিজানুর রহমান বাদি হয়ে তিন কলেজ শিক্ষককে আসামি করে পাবলিক পরীক্ষায় অপরাধ ১৯৮০ এর (৪) এর ক ও খ ধারায় আইনে একটি মামলা দায়ের করছে। আজ গ্রেপ্তারকৃত আসামিকে আজ বুধবার বরিশাল আদালতে হাজির করা হবে।

    Post Views: ৩৮

    Share this:

    • Click to share on Facebook (Opens in new window) Facebook
    • Click to share on X (Opens in new window) X

    সংশ্লিষ্ট খবর

    • প্রেসক্লাব সভাপতি জহিরকে হত্যার হুমকির প্রতিবাদে গৌরনদীতে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ
    • প্রকাশিত সংবাদের প্রতিবাদ
    • গৌরনদীতে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা ও বার্ষিক মিলাদ-দোয়া অনুষ্ঠিত
    • গৌরনদী উপজেলা প্রশাসনের টরকী বন্দরের অবৈধ উচ্ছেদ অভিযান
    • বাংলা নববর্ষ উপলক্ষে গৌরনদীতে শোভাযাত্রাসহ সাংস্কৃতিক অনুষ্ঠান
    • গৌরনদতে মাদক বিক্রেতা পুলিশ দেখে  ইয়াবা গিলে  অসুস্থ্য
    • চাহিদামত তৈল না দেয়ায় পাম্প ম্যানেজারের উপর যুবদল নেতার হামলা
    Top