Gournadi24.com
গৌরনদী ২৪ ডটকম | logo
ঢাকা, ২৩শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ১০ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
    • প্রচ্ছদ
    • প্রধান সংবাদ
    • গৌরনদী
    • বরিশাল
    • সারাদেশ
    • খেলা
    • বিনোদন
    • সম্পাদকীয়
    • বাংলা কনভার্টার
    • ইমেজ অপ্টিমাইজেশন
    • প্রচ্ছদ
    • প্রধান সংবাদ
    • গৌরনদী
    • বরিশাল
    • সারাদেশ
    • খেলা
    • বিনোদন
    • সম্পাদকীয়
    • বাংলা কনভার্টার
    • ইমেজ অপ্টিমাইজেশন
    মেনু

    গৌরনদী

    গৌরনদীতে হালখাতা উপলক্ষে পাওনা টাকা চাওয়ায় ব্যবসায়ীকে মারধর \ লুট

    | ১৮:২৮, এপ্রিল ১৫ ২০১৮ মিনিট

    নিজস্ব প্রতিবেদক, গৌরনদী২৪ ডটকম ঃ হালখাতা উপলক্ষে পাওনা টাকা চাওয়ার অপরাধে হামলা চালিয়ে ব্যবসায়ীকে মারধর করে দোকানের মালামাল তছনছ করে নগদ অর্থ লুটপাটের অভিযোগ পাওয়া গেছে। গত শনিবার দিবাগত রাত সাড়ে আটটার দিকে ঘটনাটি ঘটেছে বরিশালের গৌরনদী উপজেলার চন্দ্রহার বাজারে। খবর পেয়ে থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছলে হামলাকারীরা পালিয়ে যায়।
    চন্দ্রহার বাজারের মুদি মনোহরী ব্যবসায়ী মো. নান্না মিয়া জানান, তার দোকান থেকে দীর্ঘদিন ধরে বাকীতে মালামাল ক্রয় করে আধুনা গ্রামের হারুন আকন। দোকানের খালখাতা অনুষ্ঠানকে সামনে রেখে তিনি শনিবার বিকেলে হারুন আকনের কাছে পাওনা তিন হাজার তিনশ’ ৩৪ টাকা পরিশোধ করার জন্য তাগাদা দেন। এনিয়ে হারুন আকনের সাথে তার বাগ্বিতন্ডার ঘটনা ঘটে। তিনি অভিযোগ করে বলেন, ওই ঘটনার জের ধরে শনিবার রাত সাড়ে আটটার দিকে হারুন আকনের নেতৃত্বে ১০/১৫ জন সহযোগীরা অর্তকিতভাবে আমার দোকানে হামলা চালিয়ে আমাকে মারধর করে জখম করেছে এবং দোকানের মালামাল তছনছ করে নগদ দুই লাখ টাকাসহ মূল্যবান মালামাল লুটপাট করে নিয়ে গেছে। অভিযোগ সম্পর্কে জানতে চাইলে হারুন আকন অভিযোগ অস্বীকার করে বলেন, ঝগড়াঝাটি হয়েছে তবে হামলা তছনছ ও লুটের অভিযোগ সত্য নয়।

    Post Views: ৪৪

    Share this:

    • Click to share on Facebook (Opens in new window) Facebook
    • Click to share on X (Opens in new window) X

    সংশ্লিষ্ট খবর

    •  গৌরনদীতে বিএনপি নেতার  উপর হামলা, অফিস ভাঙচুরের অভিযোগ
    • গৌরনদী –আগৈলঝাড়ার বিএনপি নেতাকর্মির উদ্দেশ্যে  …তথ্য ও  সমাপ্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন “রাষ্ট্রের স্বার্থে আপনারা আমাকে উৎসর্গ করেছেন”
    • ভাষা সৈনিক ফাউন্ডেশনের উদ্যোগে গৌরনদীতে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও ছানি অপারেশ ক্যাম্পের উদ্ধোধন
    • আমাদের সচেতনতার ঘাটতির কারণেঅসংখ্য শিশু হাম-রুবেলায় আক্রান্ত হয়েঅকালে প্রাণ হারাচ্ছে …… তথ্য ও সম্প্রচার মন্ত্রীএম. জহির উদ্দিন স্বপন
    • গৌরনদীতে দারসুল কুরআন সুন্নাহ্ ফাউন্ডেশন’র কমিটি গঠন
    • প্রেসক্লাব সভাপতি জহিরকে হত্যার হুমকির প্রতিবাদে গৌরনদীতে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ
    • প্রকাশিত সংবাদের প্রতিবাদ
    Top