Gournadi24.com
গৌরনদী ২৪ ডটকম | logo
ঢাকা, ১৪ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ১লা বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ
    • প্রচ্ছদ
    • প্রধান সংবাদ
    • গৌরনদী
    • বরিশাল
    • সারাদেশ
    • খেলা
    • বিনোদন
    • সম্পাদকীয়
    • বাংলা কনভার্টার
    • ইমেজ অপ্টিমাইজেশন
    • প্রচ্ছদ
    • প্রধান সংবাদ
    • গৌরনদী
    • বরিশাল
    • সারাদেশ
    • খেলা
    • বিনোদন
    • সম্পাদকীয়
    • বাংলা কনভার্টার
    • ইমেজ অপ্টিমাইজেশন
    মেনু

    গৌরনদী

    উজিরপুরে এইচএসসি পরীক্ষার্থীকে উত্ত্যক্তের অভিযোগে বখাটের কারাদন্ড

    | ২০:২৩, এপ্রিল ০৯ ২০১৮ মিনিট

    নিজস্ব প্রতিবেদক, গৌরনদী২৪ ডটকম ঃ বরিশালের উজিরপুর উপজেলার কাংশী গ্রামের এক এইচএসসি পরীক্ষার্থীকে যৌন হয়রানি ও পরীক্ষা দিতে আসা যাওয়ার পথে উত্যাক্ত করার অভিযোগে মো. আরিফ হাওলাদার (৩০) নামে এক বখাটেকে গত রবিবার রাতে দুই মাসের কারাদন্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালতের বিচারক ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও)। বখাটেকে গতকাল সোমবার বরিশাল কেন্দ্রীয় কারাগারে পাঠানো হয়েছে।

    পুলিশ জানান, উজিরপুর উপজেলার উজিরপুর আলহাজ্ব বি এন খান ডিগ্রী কলেজের এইচএসসি পরীক্ষার্থী ও কাংশী গ্রামের (১৫)কে পরীক্ষা কেন্দ্রে যাওয়া-আসার পথে আগৈলঝাড়া উপজেলার রতœপুর গ্রামের বাসিন্দা আফজাল হাওলাদারের ছেলে মো. আরিফ হাওলাদার যৌন হয়রানী ও উত্যক্ত করে আসছিল। গত শনিবার দুপুরে পরীক্ষা শেষে উজিরপুর ডবিøউ বি মাধ্যমিক বিদ্যালয়ের পরীক্ষা কেন্দ্রে থেকে বের হয়ে নিজ বাড়িতে যাওয়ার পথে ডাক বাংলা এলাকায় পৌছলে বখাটে আরিফ তা পথরোধ করে অশ্লীল ভাষায় কথা বলে। ওই দিন পরীক্ষার্থী নিজে উজিরপুর মডেল থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন। বিষয়টি জানতে পেরে বখাটে আরিফ হাওলাদার ওই বিকেলে কাংশী এলাকায় পরীক্ষার্থীর উপর হামলা চালায়। মেয়েটির ডাক চিৎকারে এলাকার লোকজন এগিয়ে এসে বখাটে আরিফ হাওলাদারকে আটক করে উজিরপুর মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) মো. আমির হোসেনের কাছে সোপর্দ করেন। পুলিশ বখাটে আরিফকে রবিবার বিকেলে ভ্রাম্যমান আদালেতের বিচারক ও উপজেলা নির্বাহী কর্মকর্তা(দায়িত্বপ্রাপ্ত) সহকারী কমিশনার(ভূমি) রুম্পা সিকদারের আদালতে হাজির করেন। বিচারক বখাটে আরিফ হাওলাদারকে দুই মাসের কারাদÐে দÐিত করেন। উপজেলা নির্বাহী কর্মকর্তা(দায়িত্বপ্রাপ্ত) সহকারী কমিশনার(ভূমি) রুম্পা সিকদার সত্যতা স্বীকার করেন। উজিরপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শিশির কুমার পাল বলেন, সাজাপ্রাপ্ত বখাটে আরিফ হাওলাদারকে গতকাল সোমবার সকালে বরিশাল কেন্দ্রীয় কারাগারে পাঠানো হয়েছে।

    Post Views: ৪৪

    Share this:

    • Click to share on Facebook (Opens in new window) Facebook
    • Click to share on X (Opens in new window) X

    সংশ্লিষ্ট খবর

    • গৌরনদতে মাদক বিক্রেতা পুলিশ দেখে  ইয়াবা গিলে  অসুস্থ্য
    • চাহিদামত তৈল না দেয়ায় পাম্প ম্যানেজারের উপর যুবদল নেতার হামলা
    •  গৌরনদীতে বেপরোয়া ট্রাক সেতুর রেলিং ভেঙ্গে খালে
    • গৌরনদীতে পহেলা বৈশাখ নববর্ষ উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত
    • গৌরনদীতে কৃষকদের মাঝে কৃষি প্রণোদনা ও বিনামূল্যের সার-কীটনাশক বিতরণ
    •  গৌরনদতে তৈল পাম্পে আগুন
    Top