Gournadi24.com
গৌরনদী ২৪ ডটকম | logo
ঢাকা, ২২শে জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ | ৮ই মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ
    • প্রচ্ছদ
    • প্রধান সংবাদ
    • গৌরনদী
    • বরিশাল
    • সারাদেশ
    • খেলা
    • বিনোদন
    • সম্পাদকীয়
    • বাংলা কনভার্টার
    • ইমেজ অপ্টিমাইজেশন
    • প্রচ্ছদ
    • প্রধান সংবাদ
    • গৌরনদী
    • বরিশাল
    • সারাদেশ
    • খেলা
    • বিনোদন
    • সম্পাদকীয়
    • বাংলা কনভার্টার
    • ইমেজ অপ্টিমাইজেশন
    মেনু

    গৌরনদী

    গৌরনদীতে ২ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী আলমগীর গ্রেফতার

    | ১৮:৩০, মার্চ ২৫ ২০১৮ মিনিট

    নিজস্ব প্রতিবেদক, গৌরনদী২৪ ডটকম ঃ বরিশালের গৌরনদী থানা পুলিশ শনিবার রাতে অভিযান চালিয়ে ২ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী আলমগীর হোসেন বেপারীকে (২৫) গ্রেফতার করেছে। সে চাঁদপুর জেলার কচুয়া থানার ডুমুরিয়া গ্রামের আঃ মতিন বেপারীর পুত্র।
    গৌরনদী মডেল থানার পরিদর্শক (তদন্ত) আফজাল হোসেন জানান, গোপন সংবাদের ভিত্তিতে থানার উপ-পরিদর্শক (এসআই) মাজাহারুল ইসলাম সর্ঙ্গীয় ফোর্স নিয়ে উপজেলার কমলাপুর গ্রামের খালপাড় ব্রিজ সংলগ্ন হাবুল স্টোরের সামনে অভিযান চালায়। এ সময় পুলিশের উপস্থিতির টের পেয়ে দৌঁড়ে পালানোর চেষ্টা করলে পুলিশ ধাওয়া করে আলমগীরের সাথে ব্যাক ভর্তি ২ কেজি গাঁজাসহ আটক করে। এ ঘটনায় উপ-পরিদর্শক (এসআই) মাজাহারুল ইসলাম বাদি হয়ে থানায় মাদকদ্রব্য আইনে মামলা দায়ের করেন। রবিবার দুপুরে ধৃত মাদক ব্যবসায়ী আলমগীর হোসেন বেপারীকে বরিশাল চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করলে আদালত কেন্দ্রীয় কারাগারে প্রেরন করেন। পুলিশ জানায়, মাদক ব্যবসায়ী আলমগীর হোসেন বেপারীর বিরুদ্ধে বরিশাল মেট্রোপলিটন পুলিশের এয়ারপোর্ট ও কোতয়ালী থানায়, চাঁদপুর জেলার শাহরস্তি মডেল থানা ও ফরিদপুরের মধুখালি থানায় মাদকদ্রব্য আইনে একাধিক মামলা রয়েছে। সে আর্ন্তজাতিক মাদক ব্যবসায়ী।

    Post Views: ৪১

    Share this:

    • Click to share on Facebook (Opens in new window) Facebook
    • Click to share on X (Opens in new window) X

    সংশ্লিষ্ট খবর

    • দলীয় শৃংখলা ভঙ্গ ও দলের পরিপন্থি কাজ করায় ইঞ্জিনিয়ার আব্দুস সোবাহান দল থেকে বহিস্কার
    • সেন্ট জোসেফ মাধ্যমিক বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত
    • নলচিড়া মাধ্যমিক বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা উদ্ধোধনী অনুষ্ঠান
    • গৌরনদীতে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট-২০২৬ উপলক্ষে মতবিনিময় সভা অনুষ্ঠিত
    • শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৯০তম জন্মবার্ষিকী উপলক্ষে গৌরনদীতে চিত্রাঙ্কন প্রতিযোগিতা ও সাংস্কৃতিক অনুষ্ঠান
    • নতুন প্রজন্মকে মুক্তিযুদ্ধের চেতনায় উদ্বুদ্ধ করতে হবে- জহির উদ্দিন স্বপন্, গৌরনদীতে বীর মুক্তিযোদ্ধা মরহুম আলী আহমেদের স্মরণ  সভা
    • গৌরনদীতে মৎস্যজীবীদের মাঝে বকনা বাছুর বিতরণ ‎
    Top