Gournadi24.com
গৌরনদী ২৪ ডটকম | logo
ঢাকা, ১৩ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৮শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ
    • প্রচ্ছদ
    • প্রধান সংবাদ
    • গৌরনদী
    • বরিশাল
    • সারাদেশ
    • খেলা
    • বিনোদন
    • সম্পাদকীয়
    • বাংলা কনভার্টার
    • ইমেজ অপ্টিমাইজেশন
    • প্রচ্ছদ
    • প্রধান সংবাদ
    • গৌরনদী
    • বরিশাল
    • সারাদেশ
    • খেলা
    • বিনোদন
    • সম্পাদকীয়
    • বাংলা কনভার্টার
    • ইমেজ অপ্টিমাইজেশন
    মেনু

    গৌরনদী

    ইয়াবাসহ চেয়ারম্যানের ভাতিজা গ্রেফতার

    | ১৯:৩৩, মার্চ ০৬ ২০১৮ মিনিট

    নিজস্ব প্রতিবেদক, গৌরনদী২৪ ডটকম, বরিশালের গৌরনদী উপজেলার বার্থী ইউনিযন পরিষদের চেয়ারম্যান মো. শাহ্জাহান প্যাদার ভাতিজা ও বার্থী ইউনিয়ন যুবলীগ কর্মি আরাফাত প্যাদা (২০)কে গৌরনদী মডেল থানা পুলিশ সোমবার সন্ধ্যায় গৌরনদী বন্দর থেকে গ্রেফতার করেছে । এ ঘটনায় গৌরনদী মডেল থানার উপ-পরিদর্শক (এস.আই) মো. মেহেদী হাসান বাদি হয়ে থানায় মাদকদ্রব্য আইনে একটি মামলা দায়ের করেন। গতকাল মঙ্গলবার গ্রেপ্তরকৃতকে আদালতের মাধ্যমে বরিশাল কেন্দ্রীয় কারাগারে পাঠিয়েছে।

    গৌরনদী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আফজাল হোসেন জানান, গোপণ সংবাদের ভিত্তিতে গৌরনদী মডেল থানার উপ-পরিদর্শক (এস.আই) মো. মেহেদী হাসান সঙ্গীয় ফোর্স নিয়ে সোমবার সন্ধ্যায় গৌরনদী বন্দরের খান ফার্মেন্সির সামনে অভিযান চালিয়ে ২০পিস ইয়াবাসহ মাদক মাদক ব্যবসায়ী আরাফাত প্যাদা (২০)কে আটক করে। এ ঘটনায় গৌরনদী মডেল থানার উপ-পরিদর্শক (এস.আই) মো. মেহেদী হাসান বাদি হয়ে থানায় মাদকদ্রব্য আইনে একটি মামলা দায়ের করেন। গতকাল মঙ্গলবার গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ী আরাফাত প্যাদাকে বরিশাল অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করা হলে বিচারক তাকে বরিশাল কেন্দ্রীয় কারাগারে পাঠানোর নির্দেশ দেন। ওসি আরো বলেন, আরাফত দীর্ঘদি যাবত মাদক ব্যবসা করে আসছে। ইতিপূর্বে একাধিকবার পুরিশের হাতে গ্রেপ্তার হন।

    Post Views: ২০

    Share this:

    • Click to share on Facebook (Opens in new window) Facebook
    • Click to share on X (Opens in new window) X

    সংশ্লিষ্ট খবর

    • আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ও বেগম রোকেয়া দিবস ২০২৫ উপলক্ষে  গৌরনদীতে ৫ অদম্য নারীকে সম্মাননা প্রদান
    • জীবন জীবিকার মানউন্নয়নে গৌরনদীতে সিসিডিবির চেক হস্তান্তর অনুষ্ঠান
    • বিএনপির চেয়ারপার্সন আপোষহীন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায়  দোয়া ও  মোনাজাত
    • গৌরনদী উপজেলা নির্বাহী কর্মকর্তার হোমিওপ্যাথিক  কলেজ পরিদর্শন ও মতবিনিময়
    • ডাকাতির প্রস্তুতিকালে গৌরনদীতে চার ডাকাত গ্রেপ্তার
    • গৌরনদীতে অজ্ঞাত পরিবহনের ধাক্কায় বেকারির শ্রমিকের মৃত
    • গৌরনদীতে আন্তর্জাতিক ও জাতীয় প্রতিবন্ধী দিবস উপলক্ষে র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত
    Top