Gournadi24.com
গৌরনদী ২৪ ডটকম | logo
ঢাকা, ১৮ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ | ৪ঠা চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ
    • প্রচ্ছদ
    • প্রধান সংবাদ
    • গৌরনদী
    • বরিশাল
    • সারাদেশ
    • খেলা
    • বিনোদন
    • সম্পাদকীয়
    • বাংলা কনভার্টার
    • ইমেজ অপ্টিমাইজেশন
    • প্রচ্ছদ
    • প্রধান সংবাদ
    • গৌরনদী
    • বরিশাল
    • সারাদেশ
    • খেলা
    • বিনোদন
    • সম্পাদকীয়
    • বাংলা কনভার্টার
    • ইমেজ অপ্টিমাইজেশন
    মেনু

    গৌরনদী

    দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়তে পারলে এ সোনার বাংলাদেশকে আমরা অনেক দুর এগিয়ে নিতে পারবো …… কমিশনার ড. নাসির উদ্দিন আহম্মেদ

    | ১৭:৫৭, ফেব্রুয়ারি ২৭ ২০১৮ মিনিট

    নিজস্ব প্রতিবেদক২৪ ডটকম ঃ দুর্নীতি দমন কমিশনের (দুদক) কমিশনার ড. নাসির উদ্দিন আহম্মেদ বলেছেন, ‘দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়তে পারলে এ সোনার বাংলাদেশকে আমরা অনেক দুর এগিয়ে নিয়ে যেতে পারবো’। দেশ প্রেমের শপথ নিন, দুনীতিকে বিদায় দিন এ শ্লোগনকে ধারন করে বরিশালের গৌরনদীতে মঙ্গলবার সকালে দুদকের গণশুনানীতে প্রধান অতিথি হিসেবে বক্তৃতা কালে তিনি এ কথা বলেন।
    দুর্নীতি দমন কমিশনের উদ্যোগে ও উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সহযোগীতায় উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা নির্বাহী অফিসার খালেদা নাছরিনের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) আবুল কালাম তালুকদার, অতিরিক্ত জেলা পুলিশ সুপার মফিজুল ইসলাম, দুর্নীতি দমন কমিশনের বরিশাল বিভাগের পরিচালক মোঃ আবু সাঈদ, পৌর মেয়র মোঃ হারিছুর রহমান। এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন গৌরনদী মডেল থানার ওসি মোঃ আফজাল হোসেন, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান এ্যাডভোকেট সাহিদা আক্তার, উপজেলা প্রেসক্লাবের সভাপতি ও মাইটিভির গৌরনদী প্রতিনিধি মোঃ গিয়াস উদ্দিন মিয়া, গৌরনদী প্রেসক্লাবের সাবেক সভাপতি জহুরুল ইসলাম জহির, মোঃ আসাদুজ্জামান রিপন, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি খন্দকার শাহ আলম মঞ্জু, সাধারন সম্পাদক আলহাজ্ব মোঃ জামাল উদ্দিন, রিপোটার্স ইউনিটির সাধারনস সম্পাদক বেলাল হোসেন, জাতীয় সাংবাদিক সংস্থার গৌরনদী ইউনেটের সাধারন সম্পাদক শামীম মীরসহ জনপ্রতিনিধি, উপজেলা পরিষদের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও সুধীবৃন্দ। এর পূর্বে উপজেলা চত্বরে দুর্নীতি প্রতিরোধে মানববন্ধন কর্মসুচি পালন করা হয়। গনশুনানিতে গৌরনদীর ভুমি অফিস, সেটেলমেন্ট অফিস, সাব-রেজেষ্ট্রি অফিস, বিদ্যুত অফিস, হাসপাতাল, হিসাব রক্ষন অফিস,পিআইও অফিস, সমাজ সেবা অফিস,সমবায় অফিস,যুব উন্নয়ন অফিস,প্রাথমিক ও মাধ্যমিক শিক্ষা অফিসের অসাধু কর্মকর্তা-কর্মচারীদের অনিয়ম ও দুনীর্তির কারণে হয়রানীর শিকার জনসাধারনের অভিযোগের ভিত্তিতে ১১ টি অফিসের অনিয়ম ও দুর্নীতির বিষয় নিয়ে গনশুনানি অনুষ্ঠিত হয়।

    Post Views: ৪৬

    Share this:

    • Click to share on Facebook (Opens in new window) Facebook
    • Click to share on X (Opens in new window) X

    সংশ্লিষ্ট খবর

    • বরিশাল-ঢাকা মহাসড়কে ঈদে যানচলাল স্বাভাবিক রাখতে কাজ করছে যৌথ বাহিনী
    • গৌরনদী পৌর বিএনপি নেতার উদ্যোগে বাবা-মায়ের জন্য দোয়া ও ইফতার মাহফিল
    • নলচিড়া সার্বজনীন পূজা উদযাপন পরিষদের সভাপতি ও সমাজসেবক বাবু তাপস বনিক গুরুতর  অসুস্থ্য
    • আন্তর্জাতিক মানবিক সংস্থার উদ্যোগে গৌরনদীতে ইফতার মাহফিল
    • গৌরনদীতে খাল পুনঃখনন কাজের শুভ উদ্বোধন করলেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন
    • গৌরনদী পৌর বিএনপির আহবায়কের  বহিস্কারাদেশ প্রত্যাহার
    • গৌরনদীতে অবাধে চলছে ইলিশের পোনা বিক্রি
    Top