Gournadi24.com
গৌরনদী ২৪ ডটকম | logo
ঢাকা, ১৩ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৮শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ
    • প্রচ্ছদ
    • প্রধান সংবাদ
    • গৌরনদী
    • বরিশাল
    • সারাদেশ
    • খেলা
    • বিনোদন
    • সম্পাদকীয়
    • বাংলা কনভার্টার
    • ইমেজ অপ্টিমাইজেশন
    • প্রচ্ছদ
    • প্রধান সংবাদ
    • গৌরনদী
    • বরিশাল
    • সারাদেশ
    • খেলা
    • বিনোদন
    • সম্পাদকীয়
    • বাংলা কনভার্টার
    • ইমেজ অপ্টিমাইজেশন
    মেনু

    গৌরনদী

    গৌরনদী উপজেলা যুবদলের সাংগঠনিক সম্পাদক মনির গ্রেফতার

    | ১৭:১২, ফেব্রুয়ারি ০৪ ২০১৮ মিনিট

    নিজস্ব প্রতিবেদক, গৌরনদী২৪ ডটকম ঃ বরিশালের গৌরনদী উপজেলা যুবদলের সাংগঠনিক সম্পাদক মনির হোসেন হাওলাদারকে (৩৫) শনিবার রাতে থানা পুলিশ নিজ বাড়ি থেকে গ্রেফতার করেছে। গৌরনদী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আফজাল হোসেন জানান, গত ৩ ফ্রেরুয়ারি পৌর কাউন্সিল খায়রুল খানের ছোট ভাই বড় কসবা গ্রামের ইমরাত খান বাদি হয়ে বিস্ফোরকদ্রব্য আইনে গৌরনদী থানায় মামলা দায়ের করেন। ওই মামলার এজাহারভুক্ত আসামি মনির হোসেন হাওলাদার। গ্রেফতারকৃত মনির হোসেন হাওলাদারকে গতকাল রবিবার দুপুরে বরিশাল জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট আদালতে হাজির করলে আদালত তাকে বরিশাল কেন্দ্রীয় কারাগারে প্রেরন করেন।
    মনির হোসেন হাওলাদার জানান, তিনি চিকিৎসার জন্য গত ৩০ জানুয়ারি ভারতের পশ্চিমবঙ্গের কলকাতায় যান। শনিবার (৪ ফেব্রয়ারি) রাত সাড়ে ৭টার দিকে কলকাতা থেকে নিজ বাড়ি উপজেলার দক্ষিণ রামসিদ্ধিতে পৌঁছেন। বাড়িতে পৌঁছানোর সাথে সাথে থানা পুলিশ তাকে গ্রেফতার করে। মনির অভিযোগ করে বলেন, ঘটনার দিন আমি ভারতে ছিলাম, আমাকে মিথ্যা মামলা দিয়ে হয়রানী করা হচ্ছে।

    Post Views: ৩০

    Share this:

    • Click to share on Facebook (Opens in new window) Facebook
    • Click to share on X (Opens in new window) X

    সংশ্লিষ্ট খবর

    • আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ও বেগম রোকেয়া দিবস ২০২৫ উপলক্ষে  গৌরনদীতে ৫ অদম্য নারীকে সম্মাননা প্রদান
    • জীবন জীবিকার মানউন্নয়নে গৌরনদীতে সিসিডিবির চেক হস্তান্তর অনুষ্ঠান
    • বিএনপির চেয়ারপার্সন আপোষহীন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায়  দোয়া ও  মোনাজাত
    • গৌরনদী উপজেলা নির্বাহী কর্মকর্তার হোমিওপ্যাথিক  কলেজ পরিদর্শন ও মতবিনিময়
    • ডাকাতির প্রস্তুতিকালে গৌরনদীতে চার ডাকাত গ্রেপ্তার
    • গৌরনদীতে অজ্ঞাত পরিবহনের ধাক্কায় বেকারির শ্রমিকের মৃত
    • গৌরনদীতে আন্তর্জাতিক ও জাতীয় প্রতিবন্ধী দিবস উপলক্ষে র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত
    Top