Gournadi24.com
গৌরনদী ২৪ ডটকম | logo
ঢাকা, ১৫ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ২রা বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
    • প্রচ্ছদ
    • প্রধান সংবাদ
    • গৌরনদী
    • বরিশাল
    • সারাদেশ
    • খেলা
    • বিনোদন
    • সম্পাদকীয়
    • বাংলা কনভার্টার
    • ইমেজ অপ্টিমাইজেশন
    • প্রচ্ছদ
    • প্রধান সংবাদ
    • গৌরনদী
    • বরিশাল
    • সারাদেশ
    • খেলা
    • বিনোদন
    • সম্পাদকীয়
    • বাংলা কনভার্টার
    • ইমেজ অপ্টিমাইজেশন
    মেনু

    গৌরনদী

    গৌরনদীতে ব্যবসায়ীর উপর হামলায় কাউন্সিলরের ভাই গেপ্তার

    | ১০:৩৫, ফেব্রুয়ারি ০৩ ২০১৮ মিনিট

    নিজস্ব প্রতিবেদক, গৌরনদী২৪ ডটকম ঃ
    চাঁদাবাজিতে বাঁধা দেওয়ায় বরিশালের গৌরনদী পৌর সভার ২ নং ওয়ার্ড কাউন্সিলর মো. খায়রুল খান ও তার সহযোগীদের হামলায় দুই ব্যবসায়ী জখম হওয়ার মামলায় গত শুক্রবার সন্ধ্যায় গৌরনদী মডেল থানা পুলিশ টরকী বন্দর এলাকা থেকে এজাহারনামীয় আসামি পৌর কাউন্সিলরের ছোট ভাই মো. রনি খান(২৪)কে গ্রেপ্তার করেছে। গতকাল শনিবার আসামিকে আদালতের মাধ্যমে বরিশাল কেন্দ্রীয় কারাগারে পাঠানো হয়েছে।

    মামলায় বলা হয়, টরকী ট্রলার ঘাটের মওকুফ করার পরে জেরপূর্বক টোল আদায় করে ২নং ওয়ার্ডের পৌর কাউন্সিলর মো. খায়রুল খানের নিযুক্ত সাহানাজ সরদার (৪৫) ও তার পুত্র ইউসুব সরদার (২০)। এতে টরকী বন্দরের ব্যবসায়ী মো. আলাউদ্দিন বাধা দেওয়ায় তাকে ও তার ফুফাতো ভাইকে পিটিয়ে জখম করেছে খায়রুল খান ও তার সহযোগীরা। এ ঘটনায় শুক্রবার ব্যবসায়ী আলাউদ্দিন বাদি হয়ে কাউন্সিলর ও যুবলীগ নেতা খায়রুল খানকে প্রধান আসামিসহ ১১ জনের নামউল্লেখ করে গৌরনদী মডেল থানায় একটি মামলা দায়ের করেন। শুক্রবার সন্ধ্যায় পুলিশ টরকী বন্দর এলাকায় অভিযান চালিয়ে কাউন্সিলরের ছোট ভাই মো. রনি খান(২৪)কে গ্রেপ্তার করেছে। গতকাল শনিবার আসামিকে আদালতের মাধ্যমে বরিশাল কেন্দ্রীয় কারাগারে পাঠানো হয়েছে। গৌরনদী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আফজাল হোসেন বলেন, অন্যান্য আসামিদের গ্রেপ্তারে চেষ্টা অব্যহত রয়েছে।

    Post Views: ৩৪

    Share this:

    • Click to share on Facebook (Opens in new window) Facebook
    • Click to share on X (Opens in new window) X

    সংশ্লিষ্ট খবর

    • বাংলা নববর্ষ উপলক্ষে গৌরনদীতে শোভাযাত্রাসহ সাংস্কৃতিক অনুষ্ঠান
    • গৌরনদতে মাদক বিক্রেতা পুলিশ দেখে  ইয়াবা গিলে  অসুস্থ্য
    • চাহিদামত তৈল না দেয়ায় পাম্প ম্যানেজারের উপর যুবদল নেতার হামলা
    •  গৌরনদীতে বেপরোয়া ট্রাক সেতুর রেলিং ভেঙ্গে খালে
    • গৌরনদীতে পহেলা বৈশাখ নববর্ষ উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত
    • গৌরনদীতে কৃষকদের মাঝে কৃষি প্রণোদনা ও বিনামূল্যের সার-কীটনাশক বিতরণ
    Top