Gournadi24.com
গৌরনদী ২৪ ডটকম | logo
ঢাকা, ১৩ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৮শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ
    • প্রচ্ছদ
    • প্রধান সংবাদ
    • গৌরনদী
    • বরিশাল
    • সারাদেশ
    • খেলা
    • বিনোদন
    • সম্পাদকীয়
    • বাংলা কনভার্টার
    • ইমেজ অপ্টিমাইজেশন
    • প্রচ্ছদ
    • প্রধান সংবাদ
    • গৌরনদী
    • বরিশাল
    • সারাদেশ
    • খেলা
    • বিনোদন
    • সম্পাদকীয়
    • বাংলা কনভার্টার
    • ইমেজ অপ্টিমাইজেশন
    মেনু

    গৌরনদী

    গৌরনদীতে উপজেলা বিএনপির যুগ্ম আহবায়কের উপর সন্ত্রাসী হামলা, চোখ উৎপাটনের চেষ্টা নিজস্ব প্রতিবেদক, গৌরনদী২৪ ডটকম ঃ

    | ২০:০২, ডিসেম্বর ২১ ২০১৭ মিনিট

    বরিশালের গৌরনদী উপজেলার বিএনপির যুগ্ম আহবায়ক গাজী আবু বকর(৫৫)র উপর বৃহস্পতিবার রাতে পিংলাকাঠী বাজারে ক্ষমতাসীন দলের কতিপয় সন্ত্রাসীরা হামলা চালিয়ে রক্তাক্ত জখম করেছে। হামলাকারীরা তার দুই চোখ উৎপাটনের চেষ্টা চালায়। গুরুতর অবস্থায় রাতেই তাকে বরিশাল শের ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
    নলচিড়া ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি মো. জামাল ফকির জানান, বৃহস্পতিবার রাত পোনে ৭টার দিকে গৌরনদী উপজেলার বিএনপির যুগ্ম আহবায়ক গাজী আবু বকর(৫৫) ও সরকারি গৌরনদী কলেজ ছাত্র সংসদের সাবেক জিএস, উপজেলা যুবদলের সদস্য ফুয়াদ হোসেন(৪২) আজাহার হাওলাদারের দোকানে চা পান করে বের হয়ে একটি ফার্মেসিতে ঔষাধ কিনতে গেলে ৮/১০ জন ক্ষমতাসীন দলের সস্ত্রাসীরা অতর্কিতভাবে হামলা চালায়। এসময় তারা গাজী আবু বকরকে পিটিয়ে জখম করে। এক পর্যায়ে তার চোখ উৎপাটনের চেষ্টা চালায়। এ দৃশ্য বাজারের মধ্যে ব্যবসায়ী ও পথচারীরা দেখলেও কেউ উদ্ধারে এগিয়ে আসেনি। এক পর্যায়ে হামলাকারীরা বীরদর্পে চলে যাওয়ার পরে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে প্রথমে গৌরনদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও অবস্থার অবনতি ঘটলে বরিশাল শের ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। গৌরনদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক ডা. মো. মনিরুজ্জামান ্ বলেন, রোগীর শরীরে বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন রয়েছে এবং ডান চোখের অবস্থা গুরুতরভাবে ক্ষতিগ্রস্থ হয়েছে। চোখ ভাল আছে কিনা তা পরীক্ষা নিরীক্ষা ছাড়া বলা যাবে না। তাকে বরিশাল পাঠানো হয়েছে।

    Post Views: ২২

    Share this:

    • Click to share on Facebook (Opens in new window) Facebook
    • Click to share on X (Opens in new window) X

    সংশ্লিষ্ট খবর

    • আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ও বেগম রোকেয়া দিবস ২০২৫ উপলক্ষে  গৌরনদীতে ৫ অদম্য নারীকে সম্মাননা প্রদান
    • জীবন জীবিকার মানউন্নয়নে গৌরনদীতে সিসিডিবির চেক হস্তান্তর অনুষ্ঠান
    • বিএনপির চেয়ারপার্সন আপোষহীন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায়  দোয়া ও  মোনাজাত
    • গৌরনদী উপজেলা নির্বাহী কর্মকর্তার হোমিওপ্যাথিক  কলেজ পরিদর্শন ও মতবিনিময়
    • ডাকাতির প্রস্তুতিকালে গৌরনদীতে চার ডাকাত গ্রেপ্তার
    • গৌরনদীতে অজ্ঞাত পরিবহনের ধাক্কায় বেকারির শ্রমিকের মৃত
    • গৌরনদীতে আন্তর্জাতিক ও জাতীয় প্রতিবন্ধী দিবস উপলক্ষে র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত
    Top