Gournadi24.com
গৌরনদী ২৪ ডটকম | logo
ঢাকা, ১৪ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৯শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ
    • প্রচ্ছদ
    • প্রধান সংবাদ
    • গৌরনদী
    • বরিশাল
    • সারাদেশ
    • খেলা
    • বিনোদন
    • সম্পাদকীয়
    • বাংলা কনভার্টার
    • ইমেজ অপ্টিমাইজেশন
    • প্রচ্ছদ
    • প্রধান সংবাদ
    • গৌরনদী
    • বরিশাল
    • সারাদেশ
    • খেলা
    • বিনোদন
    • সম্পাদকীয়
    • বাংলা কনভার্টার
    • ইমেজ অপ্টিমাইজেশন
    মেনু

    গৌরনদী

    গৌরনদীতে ১০ মামলার আসামি মাদক স¤্রাট মাদকদ্রব্যসহ গ্রেফতার

    | ২১:২৮, নভেম্বর ০১ ২০১৭ মিনিট

    নিজস্ব প্রতিবেদক, গৌরনদী২৪ ডটকম ঃ বরিশালের গৌরনদী মডেল থানা পুলিশ বুধবার সকালে পশ্চিম বয়সা থেকে ১০টি মাদক মামলার আসামি ও মাদক স¤্রাট বেলায়েত হোসেন মাতুব্বকে (২৮) ৬৩৭ পিস ইয়াবা ট্রাবলেটসহ গ্রেফতার করেছে। গ্রেফতারকৃত বেলায়েত হোসেন ওই গ্রামের জালাল মাতুব্বরের পুত্র। মাদক স¤্রাট বেলায়েত হোসেনের ঘনিষ্ট সহচর উপজেলার বাকাল বাজারের ব্যবসায়ী পবিত্র সাহাকে জিজ্ঞাসাবাদ করার জন্য আটক করা হয়েছে। এ ঘটনায় পুলিশ বাদি হয়ে গৌরনদী মডেল থানায় মাদকদ্রব্য আইনে মামলা দায়ের করেছেন।
    গৌরনদী মডেল থানার ওসি মনিরুল ইসলাম জানান, বুধবার সকাল ১১টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে থানার উপ-পরিদর্শক (এসআই) সগীর হোসেন তার সঙ্গীয় ফোর্স নিয়ে থানার পশ্চিম বয়সা গ্রামে বেলায়েতের বাড়িতে অভিযান চালায়। এসময় পুলিশের উপস্থিতি টের পেয়ে মাদক স¤্রাট বেলায়েত হোসেন একটি ব্যাগ নিয়ে দৌড়ে পালানোর চেষ্টা করে। এসময় পুলিশ ধাওয়া করে বেলায়াতকে আটক করে তার সাথে থাকা ব্যাগের মধ্যে ৬৩৭ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করে। থানার উপ-পরিদর্শক (এসআই) সগীর হোসেন জানান, গ্রেফতারকৃত বেলায়েত হোসেনের বিরুদ্ধে গৌরনদী, পার্শ্ববর্তী কালকিনি ও ডাসার থানায় ১০টি মাদকদ্রব্য আইনে মামলা রয়েছে। তার মধ্যে ২টি মামলার ওয়ারেন্ট রয়েছে। এ ছাড়া মাদক স¤্রাট বেলায়েত হোসেনের ঘনিষ্ট সহচর উপজেলার বাকাল বাজারের ব্যবসায়ী পবিত্র সাহাকে জিজ্ঞাসাবাদ করার জন্য আটক করা হয়েছে। এ ঘটনায় থানার এসআই মাজাহারুল ইসলাম বাদি হয়ে গৌরনদী মডেল থানায় মাদকদ্রব্য আইনে মামলা দায়ের করেছেন।

    Post Views: ২৩

    Share this:

    • Click to share on Facebook (Opens in new window) Facebook
    • Click to share on X (Opens in new window) X

    সংশ্লিষ্ট খবর

    • আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ও বেগম রোকেয়া দিবস ২০২৫ উপলক্ষে  গৌরনদীতে ৫ অদম্য নারীকে সম্মাননা প্রদান
    • জীবন জীবিকার মানউন্নয়নে গৌরনদীতে সিসিডিবির চেক হস্তান্তর অনুষ্ঠান
    • বিএনপির চেয়ারপার্সন আপোষহীন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায়  দোয়া ও  মোনাজাত
    • গৌরনদী উপজেলা নির্বাহী কর্মকর্তার হোমিওপ্যাথিক  কলেজ পরিদর্শন ও মতবিনিময়
    • ডাকাতির প্রস্তুতিকালে গৌরনদীতে চার ডাকাত গ্রেপ্তার
    • গৌরনদীতে অজ্ঞাত পরিবহনের ধাক্কায় বেকারির শ্রমিকের মৃত
    • গৌরনদীতে আন্তর্জাতিক ও জাতীয় প্রতিবন্ধী দিবস উপলক্ষে র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত
    Top