Gournadi24.com
গৌরনদী ২৪ ডটকম | logo
ঢাকা, ৫ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ | ২০শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
    • প্রচ্ছদ
    • প্রধান সংবাদ
    • গৌরনদী
    • বরিশাল
    • সারাদেশ
    • খেলা
    • বিনোদন
    • সম্পাদকীয়
    • বাংলা কনভার্টার
    • ইমেজ অপ্টিমাইজেশন
    • প্রচ্ছদ
    • প্রধান সংবাদ
    • গৌরনদী
    • বরিশাল
    • সারাদেশ
    • খেলা
    • বিনোদন
    • সম্পাদকীয়
    • বাংলা কনভার্টার
    • ইমেজ অপ্টিমাইজেশন
    মেনু

    গৌরনদী

    গৌরনদীতে বিপুল পরিমান জাল টাকাসহ দুই জন গ্রেফতার

    | ২০:৩৭, অক্টোবর ৩০ ২০১৭ মিনিট

    নিজস্ব প্রতিবেদক, গৌরনদী২৪ ডটকম ঃ বরিশালের গৌরনদী উপজেলার চাঁদশী গ্রামে সোমবার দুুপুরে অভিযান চালিয়ে ৫০০ টাকার ২১টি ও ১ হাজার টাকার ১টি জাল নোটসহ জাল টাকা চক্রের এক নারীসহ দুই সদস্যকে গ্রেফতার করেছে থানা পুলিশ। গ্রেফতারকৃতরা হলেন-উপজেলার কান্ডপাশা গ্রামের হুমায়ন কাজীর স্ত্রী তাসলিমা বেগম (৩৭) ও ধুরিয়াইল গ্রামের মৃত আকফাত হাওলাদারের ছেলে মো. শাহাবুল হাওলাদার (৩৮)। এ বিষয়টি গৌরনদী মডেল থানার ওসি মনিরুল ইসলাম নিশ্চিত করেছেন।
    গৌরনদী মডেল থানার ওসি মনিরুল ইসলাম জানান, গোপণ সংবাদের ভিত্তিতে থানার এস.আই সগীর হোসেন সঙ্গীয় ফোর্স নিয়ে সোমবার দুপুর পৌণে ১২টার দিকে উপজেলার চাঁদশী গ্রামের চাঁটাবাড়ির ব্রিজের কাছে অভিযান চালায়। এ সময় টাকার জাল নোট চক্রের সদস্য কান্ডপাশা গ্রামের তাসলিমা বেগম ও ধুরিয়াইল গ্রামের মো. শাহাবুল হাওলাদারকে চ্যালেঞ্জ করে পুলিশ। তখন পুলিশের নারী-পুরুষ সদস্যরা তাদের দেহ তল্লাশী করে তাসলিমা বেগমের কাছ থেকে ৫০০ টাকার ১৬টি জাল নোট এবং শাহাবুল হাওলাদারের কাছ থেকে ৫০০ টাকার ৫টি ও ১ হাজার টাকার ১টি জাল নোট উদ্ধার করে। এরপর ২২টি জাল টাকার নোটসহ জাল নোট চক্রের ওই ২ সদস্যকে আটক করে থানায় নিয়ে আসে। এ ব্যাপারে থানার এস.আই সগীর হোসেন বাদি হয়ে আটককৃত জাল নোট চক্রের ওই ২ সদস্যকে আসামি করে গতকাল দুপুরে থানায় একটি মামলা দায়ের করেন।
    থানার এস.আই সগীর হোসেন জানান, গত ২৪ জুন উপজেলার কান্ডপাশা গ্রামে অভিযান চালিয়ে ১ হাজার টাকার ১৫টি ও ৫০০ টাকার ৭টি জাল নোটসহ জাল টাকা চক্রের সদস্য উপজেলার কান্ডপাশা গ্রামের হুমায়ন কাজীর স্ত্রী তাসলিমা বেগম (৪০), তার কন্যা ইসরাত আরফিন নিশি (১৯), তার মেয়ে জামাতা ইয়ামিন দর্জিকে (২২) গ্রেফতার করে পুলিশ। ওই (১২/২৪-০৬-২০১৭ইং) মামলায় মেয়ে জামাতা ইয়ামিন দর্জি কারাগারে আটক থাকলেও মা ও মেয়ে সম্প্রতি জামিনে বের হয়ে আবাব জাল টাকার ব্যবসা করে আসছিলো।

     

     

    Post Views: ৬৯

    Share this:

    • Click to share on Facebook (Opens in new window) Facebook
    • Click to share on X (Opens in new window) X

    সংশ্লিষ্ট খবর

    • গৌরনদীতে বায়োগ্যাস প্ল্যান্ট স্থাপনে উদ্বুদ্ধকরণ  বিষয়ক দুইদিন ব্যাপি প্রশিক্ষণের উদ্বোধন
    • গৌরনদী প্রেসক্লাবে তথ্য ও সম্প্রচার মন্ত্রী, শুভেচ্ছা ও মতবিনিময় সভা অনুষ্ঠিত
    • ‎তথ্য মন্ত্রী হয়ে প্রথমবার নিজ জেলায় স্বপনের আগমন: ফুলেল শুভেচ্ছায় সিক্ত,  গৌরনদীতে উৎসবের আমেজ
    • তথ্য সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন ও বর্ণাঢ্য রাজনৈতিক জীবন
    • জহির উদ্দিন স্বপন কে তথ্য,সম্প্রচার মন্ত্রনালয়ের মন্ত্রী করায়  গৌরনদীতে আনন্দ মিছিল, মিষ্টি বিতরণ
    • গৌরনদীতে প্রতিপক্ষের হামলায়  দুই যুবক আহত
    • জনগণ ভোটের মাধ্যমে তারেক রহমানকে জাতির  নেতা হিসেবে নির্বাচিত করেছেন
    Top