Gournadi24.com
গৌরনদী ২৪ ডটকম | logo
ঢাকা, ১৬ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ | ২রা চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ
    • প্রচ্ছদ
    • প্রধান সংবাদ
    • গৌরনদী
    • বরিশাল
    • সারাদেশ
    • খেলা
    • বিনোদন
    • সম্পাদকীয়
    • বাংলা কনভার্টার
    • ইমেজ অপ্টিমাইজেশন
    • প্রচ্ছদ
    • প্রধান সংবাদ
    • গৌরনদী
    • বরিশাল
    • সারাদেশ
    • খেলা
    • বিনোদন
    • সম্পাদকীয়
    • বাংলা কনভার্টার
    • ইমেজ অপ্টিমাইজেশন
    মেনু

    গৌরনদী

    উজিরপুরে যুবলীগ নেতাকে কুপিয়ে হত্যা, অজ্ঞাতনামা আসামি করে মামলা দায়ের – আটক-১

    | ১৭:১২, অক্টোবর ১৫ ২০১৭ মিনিট

    নিজস্ব প্রতিবেদক, গৌরনদী২৪ ডটকম ঃ বরিশালের উজিরপুরে বামরাইল ইউনিয়নের ৭নং ওয়ার্ড যুবলীগের সাধারণ সম্পাদক ও উজিরপুর উপজেলা যুবলেিগর সদস্য টিটু হাওলাদার(৩৫)কে শনিবার রাত ৮টায় কুপিয়ে হত্যা করেছে অজ্ঞাতনামা দূর্বৃত্তরা। ব্যবসা প্রতিষ্ঠান থেকে বাড়ি যাওয়ার পথে উজিরপুর-ধামুরা আঞ্চলিক সড়কে চৌমহনী বাজারের শাহিনের দোকান সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে। লাশ উদ্ধার করে বরিশাল মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় গতকাল রবিবার নিহত যুবলীগ নেতার ভাই বাদি হয়ে অজ্ঞাতনামা আসামি করে একটি হত্যা মামলা দায়ের করেছে। উজিরপুর মডেল থানা পুলিশ ঘটনায় জড়িত থাকার অভিযোগে একজনকে আটক করেছে।

    স্থানীয় লোকজন, দলীয় নেতাকর্মি ও পুলিশ জানান, উজিরপুরে বামরাইল ইউনিয়নের ৭নং ওয়ার্ড যুবলীগের সাধারণ সম্পাদক ও উজিরপুর উপজেলা যুবলেিগর সদস্য টিটু হাওলাদার(৩৫)র উপজেলার গড়িয়া নতুনহাট বাজারে একটি ইলেকট্রনিক্সের ব্যবসা প্রতিষ্ঠান রয়েছে। সে রাজনীতির পাশাপাশি এ ব্যবসা পরিচালনা করেন। নিহত টিটু উপজেলার মুগাকাঠী গ্রামের খালেক হাওলাদের পুত্র। শনিবার রাত পোনে ৮টার দিকে প্রতিদিনের মত ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ করে মটরসাইকেলযোগে নিজ বাড়ি মুগাকাঠিতে রওয়ানা হন। রাত ৮টার দিকে উজিরপুর-ধামুরা আঞ্চলিক সড়কে চৌমহনী বাজারের শাহিনের দোকান সংলগ্ন এলাকায় পৌছলে অজ্ঞাতনামা দূবৃত্তরা হামলা চালিয়ে কুপিয়ে ঘটনাস্থলেই হত্যা করে। পথচারী কাওছার হোসেনসহ স্থানীয়রা জানান, মটরসাইকেলের উপরে যুবলীগ নেতা টিটুর রক্তাক্ত দেহ পরে থাকতে দেখে ডাকচিৎকার দিয়ে এলাকার লোকজনকে খবর দিলে স্থানীয়রা ঘটনাস্থলে ছুটে এসে উজিরপুর মডেল থানা পুলিশকে খবর দেয়। পুলিশ ও স্বজনরা যুবলীগ নেতাকে উদ্ধার করে উজিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষনা করেন। গতকাল রবিবার সকালে লাশের ময়নাতদন্তের জন্য বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হেয়ছে।

    নিহতের ভাই মো. বাচ্চু হাওলাদার বলেন, আমার ভাই টিটু হাওলাদারকে এলাকার রাজনৈতিক ও সামাজিক প্রতিক্ষরা পরিকল্পিতভাবে হত্যা করেছে। উজিরপুর উপজেলা যুবলীগের সভাপতি ও পৌর মেয়র মো. গিয়াস উদ্দিন বেপারী বলেন, টিটু আওয়ামী যুবলীগের পরীক্ষিত ও ত্যাগী নেতা ছিলেন। তার জনপ্রিয়তায় রাজনৈতিক প্রতিক্ষরা পরিকল্পিতভাবে হত্যা করেছে। ঘটনায় জড়িতদের অনতিবিলম্বে গ্রেপ্তার করে দৃষ্ঠান্তমূলক শাস্তির দাবি জানান।

    উজিরপুর মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) আমির হোসেন বলেন, এটি পরিকল্পিত হত্যাকান্ড নিহতর ভাই মো. বাচ্চু হাওলাদার বাদি হয়ে গতকাল রবিবার অজ্ঞাতনামা আসামি করে উজিরপুর মডেল থানায় একটি হত্যা মামলা দায়ের করেছে। উজিরপুর মডেল থানার পরিদর্শক (ওসি তদন্ত) মো. হেলাল উদ্দিন বলেন, হত্যাকা-ে জড়িত থাকার সন্দেহে শনিবার রাতে জসিম হাওলাদার(৩৪) নামে একজনকে অটক করে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

    Post Views: ৪০

    Share this:

    • Click to share on Facebook (Opens in new window) Facebook
    • Click to share on X (Opens in new window) X

    সংশ্লিষ্ট খবর

    • গৌরনদী পৌর বিএনপির আহবায়কের  বহিস্কারাদেশ প্রত্যাহার
    • গৌরনদীতে অবাধে চলছে ইলিশের পোনা বিক্রি
    • গৌরনদীতে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস উপলক্ষে র‌্যালী ও আলোচনা সভা
    • গৌরনদীতে আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত
    • গৌরনদীতে হাতুরে চিকিৎসকের ইনজেকশনে যুবকের মৃত্যু
    • গৌরনদী ডিবেটিং সোসাইটির উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
    • গৌরনদীতে বাস-মাইক্রোবাসের সংঘর্ষে নিহত-২
    Top