Gournadi24.com
গৌরনদী ২৪ ডটকম | logo
ঢাকা, ১৩ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৮শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
    • প্রচ্ছদ
    • প্রধান সংবাদ
    • গৌরনদী
    • বরিশাল
    • সারাদেশ
    • খেলা
    • বিনোদন
    • সম্পাদকীয়
    • বাংলা কনভার্টার
    • ইমেজ অপ্টিমাইজেশন
    • প্রচ্ছদ
    • প্রধান সংবাদ
    • গৌরনদী
    • বরিশাল
    • সারাদেশ
    • খেলা
    • বিনোদন
    • সম্পাদকীয়
    • বাংলা কনভার্টার
    • ইমেজ অপ্টিমাইজেশন
    মেনু

    গৌরনদী

    উজিরপুরে যৌতুকের দাবীতে স্ত্রীকে নির্যাতন, স্বামী গ্রেফতার

    | ২১:১৬, সেপ্টেম্বর ২০ ২০১৭ মিনিট

    নিজস্ব প্রতিবেদক, গৌরনদী২৪ ডটকম ঃ বরিশালের উজিরপুর উপজেলার বামরাইল ইউনিয়নের হস্তিশুন্ড গ্রামের যৌতুকের দাবীতে এক নব-বধূকে অমানুষিক নির্যাতনের অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় উজিরপুর মডেল থানায় মামলা দায়েরের পর পুলিশ মঙ্গলবার নির্যাতনকারী স্বামীকে গ্রেপ্তা করে গতকাল বুধবার আদালতের মাধ্যমে বরিশাল কেন্দ্রীয় কারাগারে পাঠানো হয়েছে।

    নির্যাতিতার পরিবার, স্থানীয় লোকজন ও পুলিশ জানান, উজিরপুর উপজেলার বামরাইল ইউনিয়নের হস্তিশুন্ড গ্রামের নাজির হোসেন মোল্লার কন্যা পাপরি বেগম(১৯)র একই উপজেলার আটিপাড়া গ্রামের এনামুল হকের পুত্র রাজিব হাওলাদার(২৫)র সঙ্গে ৬ মাস পূর্বে সামাজিকভাবে বিয়ে হয়। বিয়ের সময় পাপরির বাবা বর রাজিব হাওলাদারকে যৌতুক হিসেবে ঘরের তৈজসপত্র ও স্বর্নালংকারসহ প্রায় দুই লক্ষ টাকার মালামাল দিয়ে দেন। কিছু দিন যেতে না যেতে নগত টাকা আনার জন্য পাপরিকে চাপ সৃষ্টি করে মাদকাসক্ত স্বামী রাজিব হাওলাদার ও শ্বশুর বাড়ির লোকজন। এ নিয়ে উভয়ের মধ্যে দাম্পত্য কলহ শুরু হয়। কলহের জের ধরে বিভিন্ন সময় স্বামী নেশা করে বাড়ি ফিরে নব-বধূকে মারধর করে আসছিল।

    নির্যাতিতা গৃহবধূ পাপরি অভিযোগ করেন, সম্প্রতি স্বামী রাজিব হাওলাদার তার বাবার বাড়ি থেকে নগত এক লক্ষ টাকা আনার জন্য বলে। এতে সে অস্বীকৃতি জানালে তাকে মারধর করে বাবার বাড়ি পাঠিয়ে দেয়। মঙ্গলবার সকালে স্বামী রাজিব তাদের বাড়িতে এসে তাকে বাড়িতে ফিরিয়ে নেওয়ার চেষ্টা করে। সে (পাপরি) যেতে না টাইলে চাইলে জোরপূর্বক টানা হেচরা করে ব্যর্থ হয়ে মারধর শুরু করে। এক পর্যায়ে ক্ষিপ্ত হয়ে লাঠ দিয়ে মাথায় অঘাত করলে রক্তাক্ত হয়ে অজ্ঞান হয়ে যায়। এ সময় প্রতিবেশী ও স্বজনরা তাকে উদ্ধার করে উজিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। অবস্থার অবনতি ঘটলে মঙ্গলবার রাতে বরিশাল শের ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরন করেন। বরিশাল শের ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরী বিভাগের চিকিৎসক ডা. রনবী দাস বলেন, মাথার আঘাতে অতিরিক্ত রক্তক্ষরন হয়ে রোগীর অবস্থা খারাব হয়ে পরে তবে বর্তমানে রোগী শঙ্কামুক্ত।
    নির্যাতিতার বাবা নাজির হোসেন মোল্লা বলেন, মেয়ের সুখের জন্য বিভিন্ন সময় জামাতা রাজিবের দাবি মেনে নিয়েছি । কিছুদিন আগেও ৫০ হাজার টাকা দিয়েছি আবার নতুন করে এক লক্ষ টাকা দাবি করে । না দেয়ায় টাকার জন্য আমার কন্যাকে পরিকল্পিতভাবে হত্যার উদ্দেশ্যে মাথায় আঘাত করে হত্যার চেষ্টা চালায়। অভিযোগ সম্পর্কে জানতে চাইলে যৌতুক দাবির কথা অস্বীকার করে রাজিব হাওলাদার বলেন, মুখ খারাপের জন্য ঝগড়া হলে হাতাহাতির ঘটনা ঘটে। এ ঘটনায় পাপরি বেগমের বাবা নাজির হোসেন মোল্লা বাদি হয়ে স্বামী রাজিব হাওলাদার, ,শশুর এনামুল হক,শাশুরী পারুল বেগম ও ভাশুর কবির হাওলাদারকে অঅসামি করে মঙ্গলবার উজিরপুর মডেল থানায় একটি মামলা দায়ের করেছে।

    উজিরপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম সরোয়ার বলেন, গৃহবধূকে নির্যাতন ঘটনার প্রধান আসামি স্বামী রাজিব হাওলাদারকে মঙ্গলবার গ্রেপ্তার করে গতকাল বুধবার আদালতের মাধ্যমে বরিশাল কেন্দ্রীয় কারাগারে পাঠনো হয়েছে। অন্যান্য আসামিদের বিরুদ্ধে তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়া হচ্ছে।

     

    Post Views: ৩৩

    Share this:

    • Click to share on Facebook (Opens in new window) Facebook
    • Click to share on X (Opens in new window) X

    সংশ্লিষ্ট খবর

    • গৌরনদীতে অবাধে চলছে ইলিশের পোনা বিক্রি
    • গৌরনদীতে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস উপলক্ষে র‌্যালী ও আলোচনা সভা
    • গৌরনদীতে আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত
    • গৌরনদীতে হাতুরে চিকিৎসকের ইনজেকশনে যুবকের মৃত্যু
    • গৌরনদী ডিবেটিং সোসাইটির উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
    • গৌরনদীতে বাস-মাইক্রোবাসের সংঘর্ষে নিহত-২
    • গৌরনদীতে বায়োগ্যাস প্ল্যান্ট স্থাপনে উদ্বুদ্ধকরণ  বিষয়ক দুইদিন ব্যাপি প্রশিক্ষণের উদ্বোধন
    Top