Gournadi24.com
গৌরনদী ২৪ ডটকম | logo
ঢাকা, ২২শে জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ | ৮ই মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ
    • প্রচ্ছদ
    • প্রধান সংবাদ
    • গৌরনদী
    • বরিশাল
    • সারাদেশ
    • খেলা
    • বিনোদন
    • সম্পাদকীয়
    • বাংলা কনভার্টার
    • ইমেজ অপ্টিমাইজেশন
    • প্রচ্ছদ
    • প্রধান সংবাদ
    • গৌরনদী
    • বরিশাল
    • সারাদেশ
    • খেলা
    • বিনোদন
    • সম্পাদকীয়
    • বাংলা কনভার্টার
    • ইমেজ অপ্টিমাইজেশন
    মেনু

    গৌরনদী

    গৌরনদীর সেই সেতুর গোড়ায় কাঠের সাকো নির্মানের নির্দেশ দিলেন ইউএনও

    | ২১:১২, আগস্ট ২৩ ২০১৭ মিনিট

    নিজস্ব প্রতিবেদক, গৌরনদী২৪ ডটকম ঃ বরিশালের গৌরনদী উপজেলার খাঞ্জাপুর ইউনিয়নের ইল্লা-বাকাই খালের উমেদ আলী বাজার সংলগ্ন এলাকায় ঠিকাদারের গাফিলতিতে সাকো থেকে পড়ে এক শিশুর মৃত্যু হয়। এ নিয়ে গত পত্রিকায় “ঠিকাদারের গাফিলতি, মানুষের ভোগান্তি” শিরোনামে একটি সংবাদ প্রকাশিত হওয়ার পরে গৌরনদী উপজেলা নির্বাহী অফিসার গতকাল মঙ্গলবার ঘটনাস্থলে যান। তিনি মারা যাওয়া শিশুর পরিবারকে শান্তনা দেওয়ার পাশাপাশি ঠিকাদার সমস্যা সমাধানে নির্দেশ দেন। আজ বুধবার সকাল ৮টা থেকে জরুরীভাবে কাজ শুরুর নির্দেশ দেন।

    গৌরনদী উপজেলা নির্বাহী কর্মকর্তা(ইউএনও) শরিফ আহম্মেদ বলেন, বরিশাল -১ আসনের সংসদ সদস্য ও বরিশাল জেলা আওয়ামীলীগের সভাপতি আলহাজ্ব আবুল হাসানাত আবদুল্লাহ আমাকে ঘটনাস্থলে গিয়ে খোজ খবর নিয়ে দ্রুত সমস্যা সমাধানের জন্য নির্দেশ দেন। আমি গতকাল মঙ্গলবার ঘটনাস্থলে গিয়ে অভিযোগের সত্যতা পাই এবং ঠিকাদারদেরকে সমস্যা সমাধানে নির্দেশ দেই। বর্ষায় এপ্রোজ সড়ক নির্মানে কিছুটা সমস্যা থাকার চার ফুট প্রস্থ কাঠের তৈরী সাকো নির্মান করে চলাচল স্বাভাবিক রাখতে ঠিকাদার আব্দুল আজিজ ও আ. মজিদ হাওলাদারকে নির্দেশ দেওয়া হয়েছে।

    প্রত্যক্ষদর্শী হাবিবুর রহমান ও ফজলু কাজীসহ কয়েকজন জানান, উপজেলা নির্বাহী কর্মকর্তা শরিফ আহম্মেদ ঘটনাস্থলে পৌছলে বিকল্প সড়ক তৈরী না করায় এলাকাবাসী ক্ষোভ প্রকাশ করে দূর্ঘটনায় হতাহতের জন্য ঘটনাস্থলে উপস্থিত দুই ঠিকাদারকে দায়ি করেন। তারা জানান, তিন গ্রামের মানুষের চলাচল এবং স্কুল মাদ্রাসার ছাত্রছাত্রীদের যাতায়াতের একমাত্র মাধ্যম এই সেতু । গোড়ায় মাটি না দেওয়ায় দূর্ভোগ পোহাতে হচ্ছে। এসময় মারা যাওয়া শিশুর দাদা কাজী মোঃ আলী আকবর বলেন, স্যার আর যেন কোন মায়ের কোল খালি না হয়। নির্বাহী কর্মকর্তা তাকে শান্তনা দেন। এসময় উপস্থিত ছিলেন, খাঞ্জাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. নুর আলম সেরনিয়াবাত, ইউপি সদস্য মো. কবির হোসেন হাওলদার ও দুই ঠিকাদার।

    Post Views: ২১

    Share this:

    • Click to share on Facebook (Opens in new window) Facebook
    • Click to share on X (Opens in new window) X

    সংশ্লিষ্ট খবর

    • দলীয় শৃংখলা ভঙ্গ ও দলের পরিপন্থি কাজ করায় ইঞ্জিনিয়ার আব্দুস সোবাহান দল থেকে বহিস্কার
    • সেন্ট জোসেফ মাধ্যমিক বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত
    • নলচিড়া মাধ্যমিক বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা উদ্ধোধনী অনুষ্ঠান
    • গৌরনদীতে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট-২০২৬ উপলক্ষে মতবিনিময় সভা অনুষ্ঠিত
    • শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৯০তম জন্মবার্ষিকী উপলক্ষে গৌরনদীতে চিত্রাঙ্কন প্রতিযোগিতা ও সাংস্কৃতিক অনুষ্ঠান
    • নতুন প্রজন্মকে মুক্তিযুদ্ধের চেতনায় উদ্বুদ্ধ করতে হবে- জহির উদ্দিন স্বপন্, গৌরনদীতে বীর মুক্তিযোদ্ধা মরহুম আলী আহমেদের স্মরণ  সভা
    • গৌরনদীতে মৎস্যজীবীদের মাঝে বকনা বাছুর বিতরণ ‎
    Top