Gournadi24.com
গৌরনদী ২৪ ডটকম | logo
ঢাকা, ৫ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ | ২০শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
    • প্রচ্ছদ
    • প্রধান সংবাদ
    • গৌরনদী
    • বরিশাল
    • সারাদেশ
    • খেলা
    • বিনোদন
    • সম্পাদকীয়
    • বাংলা কনভার্টার
    • ইমেজ অপ্টিমাইজেশন
    • প্রচ্ছদ
    • প্রধান সংবাদ
    • গৌরনদী
    • বরিশাল
    • সারাদেশ
    • খেলা
    • বিনোদন
    • সম্পাদকীয়
    • বাংলা কনভার্টার
    • ইমেজ অপ্টিমাইজেশন
    মেনু

    গৌরনদী

    গৌরনদীতে চোরাই মোটর সাইকেলসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

    | ২২:৩৯, আগস্ট ০৫ ২০১৭ মিনিট

    গৌরনদী প্রতিনিধি
    বরিশালের গৌরনদী থানা পুলিশ শনিবাবর দুপুরে অভিযান চালিয়ে পৌরসভার দক্ষিণ বিজয়পুর এলাকা থেকে মাদক বিক্রোতা ও চোরাই মোটর সাইকেল দলের সক্রিয় সদস্য হানিফ সিকদারকে (৩০) একটি চোরাই মোটর সাইকেলসহ গ্রেফতার করেছে। সে দক্ষিণ বিজয়পুর মহল্লার ইচাহাক সিকদারের পুত্র। গ্রেফতারকৃত হানিফের কামড়ে থানার এএসআই সামচুদ্দিন আহত হয়েছে। তাকে গৌরনদী উপজেলা হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে।

    গৌরনদী মডেল থানার নবাগত অফিসার ইনচার্জ (ওসি) মনিরুল ইসলাম জানান, গোপন সংবাদের ভিত্তিতে থানার উপ-পরিদর্শক (এসআই) মুজাহিদুল ইসলাম এক দল পুলিশ নিয়ে শনিবার দুপুরে পৌরসভার দক্ষিণ বিজয়পুর অভিযান চালায়। এ সময় গত বছর ১৮ ডিসেম্বর রাতে পৌরসভার উত্তর বিজয়পুর মহল্লার উপজেলা ছাত্রলীগের সভাপতি জুবায়েরুল ইসলাম সান্টু ভুঁইয়ার বাসা থেকে চুরি হওয়া বাজাজ পালচার লাল রংয়ের একটি চোরাই মোটর সাইকেলসহ হানিফকে গ্রেফতার করে। ওসি আরো জানান, হানিফ পুলিশের তালিকায় মাদক বিক্রোতা ও সেবনকারী।

     

    Post Views: ২৯

    Share this:

    • Click to share on Facebook (Opens in new window) Facebook
    • Click to share on X (Opens in new window) X

    সংশ্লিষ্ট খবর

    • গৌরনদীতে বায়োগ্যাস প্ল্যান্ট স্থাপনে উদ্বুদ্ধকরণ  বিষয়ক দুইদিন ব্যাপি প্রশিক্ষণের উদ্বোধন
    • গৌরনদী প্রেসক্লাবে তথ্য ও সম্প্রচার মন্ত্রী, শুভেচ্ছা ও মতবিনিময় সভা অনুষ্ঠিত
    • ‎তথ্য মন্ত্রী হয়ে প্রথমবার নিজ জেলায় স্বপনের আগমন: ফুলেল শুভেচ্ছায় সিক্ত,  গৌরনদীতে উৎসবের আমেজ
    • তথ্য সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন ও বর্ণাঢ্য রাজনৈতিক জীবন
    • জহির উদ্দিন স্বপন কে তথ্য,সম্প্রচার মন্ত্রনালয়ের মন্ত্রী করায়  গৌরনদীতে আনন্দ মিছিল, মিষ্টি বিতরণ
    • গৌরনদীতে প্রতিপক্ষের হামলায়  দুই যুবক আহত
    • জনগণ ভোটের মাধ্যমে তারেক রহমানকে জাতির  নেতা হিসেবে নির্বাচিত করেছেন
    Top